প্রেমগান
মনিকা শকুন্তলা
শোনো হে পৃথিবীবাসী
আমি সবার সুখেই খুশী।
আমি চির মন উদাসী
প্রকৃতির প্রতিকণা ভালোবাসি।
উজার করে এ হৃদয়
প্রেমগান গাহিতে আসিয়াছি
তাই কখনোবা আমিই সর্বনাশী
সর্বনাশা প্রেমে ধরাকে ভাসায়েছি।
ভাসিবে সে জয়গানে?
যেখানে দ্বিধাহীন চিত্তে হৃদয়
হৃদয় কে জয় করিতে পারে?
রব না আর প্রেমহীন আধারে।
পারিবে কি ওই শৃঙ্গকে ছুতে
আকাশ যেখানে বাধাহীন ভাবে
আসে যায় প্রতি ক্ষণে ক্ষণে
পাহাড় কে ভালোবেসে।
