আবুল বীরের ছড়া- মহিউদ্দিন জুলহাস কাবুল গিয়ে আবুল মিয়াবলল, ‘আমি বীর,হাজার হাজার মারছি জঙ্গিছুঁড়ে বাঁশের তীর।’ভাবলো সবাই তার কথাটাহতেই পারে সত্য,কিন্তু লোকটা ভীষণ ভীরুআছে এমন তথ্য।শেয়াল দেখে ভয়ে কাঁপেবউয়ে ডাকে চামচিকা,কেমন করে এমন লোকেবীরের খাতায় নাম লিখা?