নৌকা বিলাস-Monika Shokuntola

নৌকা বিলাস-Monika Shokuntola
artwork _ Sir Jugal Sarkar
#Poetry_ নৌকা বিলাস
#Poet _ Monika Shokuntola
#artwork _ Sir Jugal Sarkar
**This poetry is written by the inspiration of
“Nouka Bilash”.
_______________
*রাই:-
ও যমুনার মাঝি,
ঘুমিয়ে গেছো নাকি?
দেখো আমরা নবীন , সখি
যাবো রাসের মেলায় আজি।
বলো করবে খেয়ার যাত্রী,
দেবো তোমায় ষোলো কড়ি।
এসো জলদি বিদেয় করো,
কতো লাগবে এবার বলো।
*কানাই:-
আমি মন যমুনার মাঝি,
শর্তে- যেতে চাইলে রাজি।
আছে যতো মাখন মিষ্টি-
দিতে হবে তোমার সৃষ্টি।।
রাই:-
ওমা বলো এসব কিগো?
তবে রাস মেলায় কেন যাবো?
এই মিষ্টি পনির নিয়ে
যেতে হবে রাস মেলাতে।
কানাই:-
আমি বেশ ভালোই জানি,
কেনো যাচ্ছো রাসে তুমি?
নেই শ্যাম কানাই ওখানে
তাই বলি ওসব দাওতো আমাকে।
আমি যদি তৃপ্ত হ‌ই-
তবে খুশি হবে প্রাণ কানাই।
এই ভরা দুপুর বেলা
আজ বসে আছি একেলা।
এবার আমায় খেতে দাও,
নয়তো যমুনা জলে ডুবিয়ে দিব নাও।
ওইযে আকাশ চেয়ে দেখো-
আসছে প্রলয়-ঝড় ,মনে রেখো।
এবার রাই কিশোরী দেখে,
আকাশ নীল রঙের মেঘে-
কালোর হচ্ছে ভীষণ তর্জন,
যমুনার জলে উঠেছে গর্জন।
খানিক পরে সখিরা দেখে,
যমুনা ফুঁসে উঠেছে আজ!!
বলছে, কানু তোমায় ডুবিয়ে
পূরণ – করি আমার মনের সাধ।
নিমেষে তরী ডুবলো জলে,
কানাই রাই ভাসছে যুগলে।
যমুনার আশা পূরণ হলো,
শকুন্তলা,নৌকা বিলাস গাইলো।।
_____________
**Rights reserved.
**Written Dated:06/09/2025

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *