ছোটন ঘুমায় -সুফিয়া কামাল ছোটন ঘুমায়__সুফিয়া কামালগোল কোরো না, গোল কোরো নাছোটন ঘুমায় খাটে।এই ঘুমকে কিনতে হলোনওয়াব বাড়ির হাটে।সোনা নয় রূপা নয়দিলাম মোতির মালাতাই তো ছোটন ঘুমিয়ে আছেঘর করে উজালা।