পাঠক-পাঠিকাদের মধ্যে এমন কেউ কি এখনও আছেন, যাঁর কাছে পটললালের পরিচয় দেওয়ার প্রয়োজন? পটললাল অবশ্যই কোনও বিখ্যাত লোক নন। তবে অসংখ্য লোকের সঙ্গে তাঁর পরিচয় আছে। তাঁরা তাকে নানা কারণে চেনেন। তারাপদ রায়ের মতো ঘরকুনো, অলস লেখক পর্যন্ত তাঁকে নিয়ে নয় নয় করে অন্তত আট-নয়টি গল্প লিখে ফেলেছেন। পটললাল। শ্ৰীযুক্ত পটললাল পাল। অনেকেই তাঁকে পটলবাবু… Continue reading বইমেলায় পটলবাবু- তারাপদ রায়
Author: Admin
বইমেলা -তারাপদ রায়
নরোত্তমবাবু সমস্ত জীবন ধরে বই লিখেছেন, শুধু বই আর বই। তবে বই লেখার জন্য নরোত্তম দত্তগুপ্ত যে রকম পরিশ্রম করেছেন সেই পরিমাণ খ্যাতি অর্জন করতে পারেননি। তার একটা কারণ অবশ্য যে নরোত্তমবাবুর অধিকাংশ বইই পাণ্ডুলিপির পর্যায়ে আছে, মুদ্রিত বা প্রকাশিত হয়নি। নরোত্তম দত্তগুপ্ত রচিত বইগুলির প্রকাশকের বড়ই অভাব। নরোত্তমবাবু যে ধরনের বিষয়ে লেখেন সেই সব… Continue reading বইমেলা -তারাপদ রায়
সেই বাড়িটা- রজত বন্দ্যোপাধ্যায়
গত শতকের মোটামুটি ছ’য়ের দশক পযর্ন্ত্য মধ্যবিত্ত পরিবারের হাতে একটু পয়সাকড়ি জমলে তারা এখনকার মতো ব্যাঙ্কে FD কিনতে দৌড়ত না। এরা সাধারণত একজন রাজমিস্ত্রী ধরে এনে একটা বাড়তি ঘর বানিয়ে নিত অথবা টালির ছাদটা পাল্টে চূণ-সুড়কির ঢালাই ছাদ করিয়ে নিত; কিছু না হোক অন্তত পুকুরঘাটটা বাঁধিয়ে নিত; ইত্যাদি ইত্যাদি। যাদের হাতে বেশ অনেকটা পয়সা জমত,… Continue reading সেই বাড়িটা- রজত বন্দ্যোপাধ্যায়
ম্যাঁও-রজত বন্দ্যোপাধ্যায়
দিনকয়েক আগে, অনেক রাত্তিরের দিকে গুটিগুটি এসে ম্যাঁও বসেছিলো, চুপচাপ, আমাদের গেটের ঠিক ভেতরে, এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। ভোরের দিকে গেট খুলতে গিয়ে গার্ড দেখে ম্যাঁও মরে গেছে, ঐখানেই বসে বসে, গেটের রেলিংএ মাথা রেখে। গতবছর জানুয়ারির কোন এক সকালে নিজেদের শারীরিক রক্ষণাবেক্ষণের তাগিদে রোজকার মত হাঁটতে বের হচ্ছিলাম। লিফ্ট থেকে বেরিয়ে মেন গেটের… Continue reading ম্যাঁও-রজত বন্দ্যোপাধ্যায়
আব্দুলের মা – রজত বন্দ্যোপাধ্যায়
নভেম্বরের শেষের দিক। পুনে থেকে কলকাতা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে। ছত্তিশগড়ের প্রত্যন্ত সব ছেঁড়াখোড়া গ্রামগুলোর পাশ দিয়ে সকালের ট্রেন দৌড়চ্ছে। একটা ঘরের সামনের দাওয়াতে এক বুড়ি সকালের রোদের তাপ নিচ্ছে। দূর থেকে একটু আব্দুলের মায়ের মতন দেখতে। আব্দুলের মা আর শোলুর মা আমাদের মামার বাড়ির ধান-কূটনী ছিল। সবুজ রঙের সরু নীল-পাড় মোটা শাড়ি পড়ত, সাথে গাঢ়… Continue reading আব্দুলের মা – রজত বন্দ্যোপাধ্যায়
নিশিকাব্য – হুমায়ূন আহমেদ
পরী মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জোছনা হয়েছে। চিকমিক করছে চারদিক। সে ছোট্ট একটি নিশ্বাস ফেলল। এরকম জোছনায় মন খারাপ হয়ে যায়।বেশ রাত হয়েছে। খাওয়াদাওয়ার পাট চুকেছে অনেক আগে। চারদিক ভীষণ চুপচাপ। শুধু আজিজ, সাপ-খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে। পরীর এখন আর কিছুই করার নেই। সে একাকী উঠোনে দাঁড়িয়ে রইল। কী করছ ভাবী?… Continue reading নিশিকাব্য – হুমায়ূন আহমেদ
বেমক্কা – সৈয়দ মুজতবা আলী
বন্ধুবর গুলাম কুদ্দুসকে– লোকসঙ্গীত ও বিদগ্ধ সঙ্গীতে যে পার্থক্য সেটা সহজেই আমাদের কানে ধরা পড়ে, তেমনি লোকসাহিত্য ও বিদগ্ধ সাহিত্যের পার্থক্য সম্বন্ধেও আমরা বিলক্ষণ সচেতন। আর্টের যে-কোনো বিভাগেই-নাট্য, স্থাপত্য, ভাস্কর্য-ত সে যাই হোক না কেন, এই বিদগ্ধ এবং লোকায়ত রসসৃষ্টির মধ্যে পার্থক্যটা আমরা বহুকাল ধরে করে আসছি। তাই বলে লোকসঙ্গীত কিম্বা গণ-সাহিত্য নিন্দনীয় এ-কথা কোনো… Continue reading বেমক্কা – সৈয়দ মুজতবা আলী
অচিন বৃক্ষ – হুমায়ূন আহমেদ
ইদরিশ বলল, ভাইজান ভালো কইর্যা দেহেন। এর নাম অচিন বৃক্ষ।বলেই থু করে আমার পায়ের কাছে একদলা থুতু ফেলল। লোকটির কুৎসিত অভ্যাস, প্রতিটি বাক্য দুবার করে বলে। দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেলে।।ভাইজান ভালো কইরা দেহেন, এর নাম অচিন বৃক্ষ। অচিন পাখির কথা গানের মধ্যে প্রায়ই থাকে, আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং দেখলাম।… Continue reading অচিন বৃক্ষ – হুমায়ূন আহমেদ
সাদা গাড়ি – হুমায়ূন আহমেদ
আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরেফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি–কাজের ছেলেটি এসে বলল, কে জানি আইছে, আপনারে বুলায়। বাইরে উঁকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল। এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে-আরে কী খবর? তারপর কেমন চলছে? একসময় হয়তো… Continue reading সাদা গাড়ি – হুমায়ূন আহমেদ
জুতো ও যুদ্ধ -ঋভু চট্টোপাধ্যায়
জুতোর সাথে আমার সম্পর্ক যে ভালো হবে না সেটা বড় হবার সঙ্গে সঙ্গেই বুঝে গেছিলাম। অন্তত পুজোর সময় নতুন জামা প্যান্ট পরে যখন নতুন জুতোর ভালোবাসাতে খোঁড়াতে খোঁড়াতে রাস্তাতে হাঁটতাম আর আমার দিকে বাকি সবাই করুণার চোখে তাকিয়ে জিজ্ঞেস করত, ‘আহা রে নতুন জুতো পরে পা কেটে গেছে, কি কষ্ট না ! ’ মাথাটা গরম হয়ে যেত। কিন্তু কিছু করবার… Continue reading জুতো ও যুদ্ধ -ঋভু চট্টোপাধ্যায়