রাসু হাড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল। গরিব লোক, খেতে পায় না—তার নাম রাসু হাড়ি। আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম। প্রধানত সে গোরু-বাছুর দেখাশোনা করত, ঘাস কেটে আনত নদীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে। বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্পবয়সে। তিন ভাইয়ের মধ্যে… Continue reading রাসু হাড়ি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

দ্যা জাজে’স হাউজ – ব্রাম স্টোকার

পরীক্ষা যতই কাছে আসতে লাগল, চিন্তা তত বাড়তে লাগল ম্যালকমসনের। বন্ধুবান্ধবের জ্বালায় লেখাপড়া শিকেয় উঠেছে একেবারে। পড়াশোনার জন্যে এমন একটা জায়গা তার দরকার, যেখানে কেউ বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারো পরামর্শ নেয়ার ইচ্ছাও তার হলো না। জায়গাটা সে নিজেই খুঁজে বের করবে। খুব ছোট কোন শহর হলেই ভাল। একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু… Continue reading দ্যা জাজে’স হাউজ – ব্রাম স্টোকার

ঘোস্ট নাইট – আহসান হাবীব

রাত ১০টায় হঠাত্ বড় মামা এসে হাজির। বাসার ছেলেপেলেরা…মানে বড় বোন শিউলি, যে এবার সদ্য ভার্সিটিতে ঢুকেছে। তার ছোটটা সজীব, কলেজে পড়ে। তার পরেরটা রবীন, এসএসসি দেবে। আর ঝুনু, রুনু গার্লস হাইস্কুলের জেএসসির স্টুডেন্ট। সবাই হাউ মাউ খাউ করে মামাকে ঘিরে ধরল! মামা, গল্প বলতে হবে কিন্তু।…..ভূতের গল্প।…না না, হাসির গল্প, ভূত আমার ভয় লাগে।… Continue reading ঘোস্ট নাইট – আহসান হাবীব

মরণ ভোমরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

বড়দিনের ছুটি শেষ হইতে আর দেরি নাই। গত কয় দিন হইতে পছিয়াঁ বাতাস দিয়া দুর্জয় শীত পড়িয়াছে। সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকের দরজা-জানালা বন্ধ করিয়া দিয়া চিনির গগনে আগুনের সম্মুখে বসিয়াছিলাম। বাহিরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়া একটা দুযোগ সৃষ্টির চেষ্টা করিতেছিল। অমূল্য বলিল, আজ আর কেউ আসছে না,… Continue reading মরণ ভোমরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

দ্যা মোমেন্ট অফ ভিক্টরি – ও. হেনরী

বেন গ্রেঞ্জারের (Ben Granger) বয়স উনত্রিশ, মেক্সিকো উপসাগরের (Gulf of Mexico) তীরবর্তী ছোট শহর কাডিজ (Cadiz) এর একজন বড় ব্যবসায়ী ও পোস্টমাস্টার, তাছাড়া সব থেকে বড় কথা একজন যুদ্ধ বিশারদ। তার থেকেই যুদ্ধের নমুনাটা জানা যাবে। একদিন সন্ধ্যায় চাঁদের আলোয় আমরা দুজন তার বাক্স প্যাটরার ওপর বসেছিলাম। এক সময় প্রশ্ন করল, আচ্ছা কিসের জন্য নানান… Continue reading দ্যা মোমেন্ট অফ ভিক্টরি – ও. হেনরী

ভুতুড়ে চশমা – সৈয়দ মুস্তাফা সিরাজ

নাতিকে কোলে নিয়ে আদর করতে গিয়ে মুরারিবাবুর চশমাটা গচ্চা গেল। নাতিটির সবে একটি-দুটি দাঁত গজিয়েছে। মুখের কাছে আঙুল দেখলেই খপ করে ধরে কুট্টুস করে কামড়ে দেয়, খিকখিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে একটানে চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে, ভাবা যায়? এখনই এমন বিচ্ছু, তো ভবিষ্যতে কেমন হবে আন্দাজ করে উদ্বিগ্ন হলেন মুরারিবাবু।…..চশমা না থাকলে… Continue reading ভুতুড়ে চশমা – সৈয়দ মুস্তাফা সিরাজ

ভীতু কামা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক যে ছিল ছোট ছেলে, তার নাম ছিল কামা। সে এতটুকু মানুষ ছিল, তার পেটটি ছিল বড়, হাত-পা ছিল কাঠি কাঠি। সে অন্য ছেলেদের সঙ্গে জোরে পারত না, খেলতে গেলে খালি তাদের হাতে মার খেত। বেচারা চুপ করে সে সব সয়ে থাকত, তার গায়ে জোর ছিল না, কাজেই কি নিয়ে ঝগড়া করবে? তার ইচ্ছা হত… Continue reading ভীতু কামা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য (৩য় পর্ব) – সত্যজিৎ রায়

আগেই বলেছি আমাদের চারিদিক ঘিরে রয়েছে সমুদ্রগর্ভের সব পাহাড়। এইরকম দুটো পাহাড়ের ফাঁক দিয়ে বেশ খানিকটা দূরে (সমুদ্রের তলায় দূরত্ব আন্দাজ করা ভারী কঠিন) দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ডের মতো আলো। সে আলো আগুনের লেলিহান শিখার মতোই অস্থির, আর তার রংটা হল আমার দেখা লাল মাছের রঙের মতোই জ্বলন্ত উজ্জ্বল। তানাকা জাহাজের স্টিয়ারিংটা ঘোরাতেই বুঝতে পারলাম… Continue reading প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য (৩য় পর্ব) – সত্যজিৎ রায়

প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য (২য় পর্ব) – সত্যজিৎ রায়

আমাদের হোটেলের ম্যানেজার একজন সুইস মহিলা। তাকে বলে দিলাম আমাদের ঘরগুলো যেন অন্য কাউকে দিয়ে দেওয়া না হয়। এই ভদ্রমহিলাটির মতো এমন কৌতুহলমুক্ত মানুষ আমি আর দেখিনি। আমাদের এত উত্তেজনা, এত জল্পনাকল্পনা, এমনকী রক্তমৎস্যের গতরাত্রের আবিভাবের বর্ণনাও যেন তাঁকে বিন্দুমাত্র বিচলিত করল না, বা তাঁর কৌতুহল উদ্রেক করল না। তিনি কেবল বললেন—যে কদিন থেকেছ তার… Continue reading প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য (২য় পর্ব) – সত্যজিৎ রায়

প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য – সত্যজিৎ রায়

গত ক’দিনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তাই আর ডায়রি লিখিনি। আজ একটা স্মরণীয় দিন, কারণ আজ আমার লিঙ্গুয়াগ্রাফ যন্ত্রটা তৈরি করা শেষ হয়েছে। এ যন্ত্রে যে কোনও ভাষার কথা রেকর্ড হয়ে গিয়ে তিন মিনিটের মধ্যে তার বাংলা অনুবাদ ছাপা হয়ে বেরিয়ে আসে। জানোয়ারের ভাষার কোনও মানে আছে কি না সেটা জানার একটা বিশেষ আগ্রহ ছিল। আজ… Continue reading প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস রহস্য – সত্যজিৎ রায়