ঠাট্টার গাট্টা – আহসান হাবীব

আজ রূপনগর প্রাইমারি স্কুলের হেডস্যারের জুতা চুরি গেছে। ঢাকা থেকে নতুন কেনা চামড়ার পাম্প শু টাইপের এক জোড়া জুতা। হেডস্যার কম্পিউটার রুমের বাইরে জুতা জোড়া রেখে ভেতরে ঢুকেছিলেন, প্রিন্টার থেকে প্রিন্ট ঠিকমতো বেরোচ্ছে কি না, ব্যাপারটা বোঝার জন্য। বাইরে এসে দেখেন, জুতা নেই। নেই তো নেই, একেবারেই নেই। কম্পিউটারটাও স্কুলে নতুন এসেছে। একটাই কম্পিউটার, হেডস্যারের… Continue reading ঠাট্টার গাট্টা – আহসান হাবীব

তিন নম্বর চোখ-সুনীল গঙ্গোপাধ্যায়

এবার পুজোর ছুটিতে সুজয় তার বাড়ির সকলের সঙ্গে জলগাঁও বেড়াতে গিয়েছিল। জলগাঁও-তে ওর মামা চাকরি করেন। স্টেশনের কাছেই তার বাড়ি, খুব সুন্দর বাড়িটা। সব দেওয়ালের রং সাদা, আর দরজা-জানলাগুলোর রং ফিকে নীল,বাড়ির সামনে বাগান। গেটের দু-পাশে ঠিক দারোয়ানের মতো দুটো বড়-বড় গুলমোহর গাছ। সোনালি রঙের অজস্র ফুল ফুটে থাকে তাতে। সুজয় প্রত্যেক বছর পুজোর ছুটিতেই… Continue reading তিন নম্বর চোখ-সুনীল গঙ্গোপাধ্যায়

ওইজা বোর্ড – হুমায়ূন আহমেদ

প্রায় আট বছর পর নাসরিনের বড় ভাই আলাউদ্দিন দেশে ফিরল। সঙ্গে বিদেশি বউ। বউয়ের নাম ক্লারা। বউয়ের চুল সোনালি, চোখ ঘন নীল, মুখটাও মায়া-মায়া। তবু মেয়েটাকে কারোই পছন্দ হলো না। যে-পরিমাণ আগ্রহ নিয়ে নাসরিন বড় ভাইয়ের জন্যে অপেক্ষা করছিল, ভাইকে দেখে সে ঠিক ততখানি নিরাশ হলো। আট বছর আগে নাসরিনের বয়স ছিল নয়, এখন সতেরো।… Continue reading ওইজা বোর্ড – হুমায়ূন আহমেদ

ঝিলের ধারে বাড়ি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১. সদাশিববাবু সকাল বেলায় সদাশিববাবু সকাল বেলায় তাঁর পুব দিকের বারান্দায় শীতের রোদে বসে পাঁচ রকম তেতো পাতার এক কাপ রস আস্তে-আস্তে তারিয়ে-তারিয়ে খাচ্ছিলেন। এ-হল পঞ্চতিক্ত। ভারী উপকারী। সামনে বেতের টেবিলে গত কালকের তিনখানা খবরের কাগজ, একখানা পঞ্জিকা, ডায়েরি আর কলম। আজ বন্দুক পরিষ্কার করার দিন। তাই বচন পাশে আর-একটা কাঠের টেবিলে তিনখানা ভারী বন্দুক,… Continue reading ঝিলের ধারে বাড়ি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লাবাম্বা – হুমায়ূন আহমেদ

মিতুর ঘর থেকে তীক্ষ্ণ চিৎকার–মা, আমার টাকা? মিতুর মা আফরোজার অফিসের গাড়ি চলে এসেছে, নিচ থেকে হর্ণ দিচ্ছে। তার দাঁড়াবার সময় নেই। তিনি বিরক্ত গলায় বললেন, কি হল? আমার টাকা কোথায় গেল মা? আমি কি জানি কোথায় গেল। টেবিলের উপর রেখে বাথরুমে মুখ ধুতে গেছি…. কত টাকা? পাঁচশ টাকার একটা নোট। আজ আমি বন্ধুদের চটপটি… Continue reading লাবাম্বা – হুমায়ূন আহমেদ

সাতশ পাহাড়ের দেশে  (২)-রজত বন্দ্যোপাধ্যায়

সাতশ পাহাড়ের দেশে  (২)   রজত বন্দ্যোপাধ্যায় ১৯০১২৪   সেদিন সকাল সকাল অফিসে গিয়েছিলাম। কাগজপত্র সব গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবার কথা। গন্তব্য শ’দেড়েক কিলোমিটার দূরে, পাহাড় আর শালের ঘন জঙ্গলে ভরপুর, প্রায় চার হাজার ফিট ওপরে সারাণ্ডার সবচেয়ে উঁচু পাহাড়চূড়ো, কিরিবুরু।   রাস্তা বলতে একে তো সিঙ্গল রোড, তাতে আবার পুরোটাই ভাঙাচোরা। আমরা অফিসের কলিগরা… Continue reading সাতশ পাহাড়ের দেশে  (২)-রজত বন্দ্যোপাধ্যায়

রেলগাড়ি ঝমাঝম – হুমায়ূন আহমেদ

আমার শিশুবেলার প্রধান খেলা ছিল ‘রেলগাড়ি খেলা’। বাসার কাঠের চেয়ারগুলোকে একটির পেছনে আরেকটি সাজাতাম। প্রথম চেয়ারটায় আমি গম্ভীর মুখে বসে ট্রেনের চাকার শব্দের অনুকরণে ‘ঝিকঝিক ঝিকঝিক’ করতাম। শৈশবের অতি আনন্দময় সময় আলাদা করতে বললে আমি সঙ্গে সঙ্গে বলব–ট্রেনে করে দাদার বাড়ি, নানার বাড়ি যাওয়া। তখনকার ট্রেনের ইঞ্জিন ছিল কয়লার। জানালার পাশে বসে মাথা বের করলে… Continue reading রেলগাড়ি ঝমাঝম – হুমায়ূন আহমেদ

দুধসায়রের দ্বীপ (অদ্ভুতুড়ে সিরিজ) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১. পুকুরটার নাম দুধের সর পুটু বলল, “আচ্ছা, এই পুকুরটার নামই কি দুধের সর?” খাসনবিশ চোখ কপালে তুলে বলল, “পুকুর! এই সমুদুরের মতো বিরাট জিনিসকে তোমার পুকুর বলে মনে হচ্ছে? শহুরে ছেলেদের দোষ কী জানো তো! তারা সব জিনিসকে ছোট করে দেখে। তারা পাহাড়কে বলে ঢিবি, বোয়ালমাছকে বলে মাগুরমাছ, বুড়োমানুষকে ভাবে খোকা। ওই হল তোমাদের… Continue reading দুধসায়রের দ্বীপ (অদ্ভুতুড়ে সিরিজ) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পাত্রী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কে ও? শিবাই নাকি রে? যে আজ্ঞে। শিবাই-ই বটি। তা পাত্রী পছন্দ হল? না জামাইদা, এটাও লাগসই নয়। দাঁত উঁচু। দাঁত উঁচু? তা কত উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়। আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি? ফিলম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। আপনি তো ওসব দেখেন টেখেন না, তবে… Continue reading পাত্রী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গোবর বাবু – হুমায়ূন আহমেদ

নীলগঞ্জ হাইস্কুলের ড্রিল স্যারের নাম ইয়াকুব আলি। বয়স পঞ্চাশের উপর। বেঁটে-খাটো মানুষ। সাধারণত ড্রিল স্যারদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে। ইয়াকুব আলি সাহেব ব্যতিক্রম। ভয়ংকর রোগা। বছরের বেশিরভাগ সময় পেটের অসুখে ভুগেন। যে ঋতুতে সে অসুখটা হওয়ার কথা তাঁর তা হয়। বসন্তকালে চিকেন পক্স কিংবা হাম হয়, বর্ষাকালে ভয়াবহ ধরনের ডায়রিয়া হয়। সারা শীতকাল খকখক… Continue reading গোবর বাবু – হুমায়ূন আহমেদ