নীল মানুষের সংসার-সুনীল গঙ্গোপাধ্যায়

রঘু সরদার আগে ছিল ডাকাত, পরে সে পুলিশের ভয়ে সাধু সেজেছিল, এখন সে হয়েছে রান্নার ঠাকুর। সে গুটুলি আর নীল মানুষের জন্য রোজ ভাত-ডাল রান্না করে। রঘু সরদারের মনে বড় দুঃখ। সে এখনও বড় হয়নি, তার গায়ে জোর আছে, তবু তাকে স্লিা জঙ্গলের মধ্যে বন্দি থেকে এরকম একটা ছোট কাজ করতে হয়! যখন সে ডাকাতের… Continue reading নীল মানুষের সংসার-সুনীল গঙ্গোপাধ্যায়

গোঁসাই বাগানের ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গোঁসাই ডাকাতের বাগান বা গোঁসাইবাগান একটা বিশাল জঙ্গুলে জায়গা। জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়ি আছে, পুকুর আছে। আর আছে বুনো কুল আর বন-করমচার অজস্র গাছ। এরকম কুল আর কোথাও হয় না। দেখতে মটরদানার মতো ছোট, পাকলে ভারি মিষ্টি। কিন্তু জঙ্গলের মধ্যে এত সাপখোপ, বিছুটির গাছ আর কাঁটাঝোঁপ যে, বুনো কুল খাওয়ার লোক জোটে না। পাখি-পক্ষীতেই… Continue reading গোঁসাই বাগানের ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গায়ে হলুদ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই, এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিস্কার হয়েযাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল—চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন। হয়তো বা একটু পরে টিপ-টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি, সেটাকে আনন্দও বলা… Continue reading গায়ে হলুদ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ক্রীড়াভূমি-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নিজের ভিতরই আছে এক অলৌকিক। কখনও-কখনও তাকে টের পাওয়া যায়। স্পষ্ট নয়–কেন না একমাত্র ধর্মের পথেই সেই অলৌকিক স্পষ্ট ও ঈশ্বরের সমতুল হয়। তুমি স্বধর্মে কখনও স্থির থাকো নাসুতরাং তুমি কখনও-কখনও একপলকের জন্য মাত্র সেই অলৌকিককে প্রত্যক্ষ করে বিপদগ্রস্ত হও। তাই তুমি একবার স্বপ্নে এক জনহীন প্রান্তরে দাঁড়িয়ে এক নীল অতি সুন্দর বর্ণের উড়ন্ত সিংহকে… Continue reading ক্রীড়াভূমি-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

খবরের কাগজ-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বলা হয় ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে। হয়। বলা হয়, বিমান দুর্ঘটনার তদন্ত হবে। হয়। হয়েও শেষপর্যন্ত অবশ্য লাভ হয় না। শুধু জানা যায়, হয় যান্ত্রিক গোলযোগ নয়তো কারও অসাবধানতায় দুর্ঘটনা হয়েছিল। তাতে একটা মরা মানুষও বাঁচে না, একটা কাটা ঠ্যাং-ও জোড়া লাগে না। তবে মৃতের আত্মীয়স্বজনরা কেউ-কেউ হয়তো ফাঁকতালে ক্ষতিপূরণবাবদ কিছু টাকা পেয়ে যায়। যেমন… Continue reading খবরের কাগজ-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পরেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

এক মজুমদার-বংশ বড় বংশ, গ্রামের মধ্যে তাঁহাদের ভারী সম্মান। বড়ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা; শুধু বাড়ির কেন, সমস্ত গ্রামের কর্তা বলিলেও অত্যুক্তি হয় না। বড়লোক আরও ছিল, কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেহ ছিল না। জীবনে বড় চাকরি কখনো করেন নাই,—গ্রাম ছাড়িয়া অন্যত্র যাইতে সম্মত হইলে হয়ত তাহা দুষ্প্রাপ্য হইত না, কিন্তু… Continue reading পরেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

চণ্ডী-রবীন্দ্রনাথ ঠাকুর

দিদি, তুমি বোধ হয় ও পাড়ার চণ্ডীবাবুকে জান? জানি নে! তিনি যে ডাকসাইটে নিন্দুক। বিধাতার কারখানায় খাঁটি জিনিস তৈরি হয় না, মিশল থাকেই। দৈবাৎ এক-একজন উতরে যায়। চণ্ডী তারই সেরা নমুনা। ওর নিন্দুকতায় ভেজাল নেই। জান তো, আমি আর্টিস্ট-মানুষ। সেইজন্যে এরকম খাঁটি জিনিস আমার দরবারে জুটিয়ে আনি। একেবারে লোকটা জীনিয়স বললেই হয়। একটা এড়িয়ে গেলে… Continue reading চণ্ডী-রবীন্দ্রনাথ ঠাকুর

শীতের আমেজ – রজত বন্দ‍্যোপাধ‍্যায়

আমাদের নিজেদের জীবনকালে দুটো জিনিসের যথার্থ অর্থে সঞ্চয় হয়ে থাকে – বয়স আর অভিজ্ঞতা। দুটোরই ব‍্যবহার আছে কিন্তু খরচ নেই। প্রথমটি যেমন যেমন বাড়ে দ্বিতীয়টিও সাথে সাথে বৃদ্ধি পায়। প্রথমটি যখন থেমে যায় অন‍্যটিকেও থেমে যেতে হয়। এই যে এত বিশাল সংখ্যক জমা অভিজ্ঞতা জমে যায়, তার  মধ‍্যে কিছু কিছু অভিজ্ঞতা থাকে যেগুলো নানারকম কারণে… Continue reading শীতের আমেজ – রজত বন্দ‍্যোপাধ‍্যায়

তাজমহলে এক কাপ চা-সুনীল গঙ্গোপাধ্যায়

রাম রাম ওস্তাদজি! কুছ খুস খবর শুনাইয়ে! ওস্তাদজির পরনে একটা আলখাল্লার মতন পোশাক, নানান জায়গায় তাপ্পি মারা, মাথায় একটা ফেট্টি বাঁধা। গালে পাঁচ-সাতদিনের রুখু দাড়ি। বয়েস হবে পঞ্চাশের ধারে কাছে। কোথায় তার বাড়ি ঘর কিংবা তার নিজের বউ-বাচ্চা আছে কি না তা কেউ জানে না। জিগ্যেস করলে মৃদুমৃদু হাসে। মাঝে-মাঝে সে এসে উদয় হয়। খাঁটিয়ায়… Continue reading তাজমহলে এক কাপ চা-সুনীল গঙ্গোপাধ্যায়

চেয়ার-সুনীল গঙ্গোপাধ্যায়

আগাগোড়া শ্বেতপাথরে বাঁধানো বিশাল চওড়া সিঁড়ি। দুধের মতন সাদা, কোথাও এক ছিটে ধুলো নেই। এক পাশের রেলিংটা মনে হয় যেন সোনা দিতে তৈরি। এককালে যেসব ছিল রাজা রানিদের বাড়ি, এখন সেগুলিই মিউজিয়াম! সিঁড়ির মুখে এসে অমিত জিগ্যেস করল, মা, তুমি এতখানি সিঁড়ি উঠতে পারবে? হৈমন্তী মাথা নেড়ে বললেন, হ্যাঁ, পারব। অমিত আবার বলল, তোমার পায়ে… Continue reading চেয়ার-সুনীল গঙ্গোপাধ্যায়