স্বপ্নের নেশা-সুনীল গঙ্গোপাধ্যায়

একটা সরু গলির শেষ প্রান্তে সেই বাড়িটি। ট্যাক্সিওয়ালা বড় রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে আঙুল তুলে দেখিয়ে দিল। এ দেশের ট্যাক্সিওয়ালারা একেবারে ঠিকানা মিলিয়ে বাড়ির দোর গোড়ায় নামিয়ে দেয়, কিন্তু এই সরু গলিতে গাড়ি ঢুকবে না, ভারী সুটকেসটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। দুপুরবেলা, কোনও জন-মনুষ্য নেই, থাকার কথাও নয়। গলিটার দুপাশে উঁচু দেয়াল, একেবারে নিরেট,… Continue reading স্বপ্নের নেশা-সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিপালন-সমরেশ মজুমদার

কি আশ্চর্য, তোমার ওই মিডল ক্লাস মানসিকতা এখনও গেল না! স্বপ্ন নিজের নির্লোম পায়ে ক্রিম বোলাতে বোলাতে ঝাঁঝিয়ে উঠল। নবকুমার ভি সি আর বন্ধ করে বলল, তুমি বুঝতে পারছ না, সিম্পলি উই কান্ট অ্যাফোর্ড ইট রাইট নাউ। তা ছাড়া অ্যাম্বাসাডারটা তো কোনও ট্রাবল দিচ্ছে না। তোমাদের শ্যামবাজারের বাড়িতে তো জায়গা ছিল, তাহলে সানি পার্কে উঠে… Continue reading প্রতিপালন-সমরেশ মজুমদার

ওরা এই পৃথিবীর কেউ নয় -সুনীল গঙ্গোপাধ্যায়

পঞ্চাশ টাকার নোটটা হাতে নিয়েই বসে রইলেন রশিদ খান। ছেলেমেয়ে দুটি এ-টাকা প্রত্যাখ্যান করেছে। ছেলেটি শুধু মাথা নেড়েছে হাত জোড় করে, মেয়েটি জিভ কেটে বলেছে, আমাদের প্রতিদিন মুদ্রা ছুঁতে নাই গো বাবু। মাটির ভাঁড়ে চা খাচ্ছে সিলিপ-সিলিপ শব্দ করে। একটু আগে আরদালি ওদের যথাযথভাবে কাপ-প্লেটে চা দিতে এসেছিল। তখন মেয়েটি বলেছিল, মাপ করবেন গো, আমরা… Continue reading ওরা এই পৃথিবীর কেউ নয় -সুনীল গঙ্গোপাধ্যায়

খেলার ছল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মিঠুর গোলগাল মোটামোটা দুটো পায়ের একটা জীবনের বুকের ওপর, আর একটা তার শোয়ানো হাতে। তার বুকের ওপর কাত হয়ে শুয়েছে মিঠু, ঘাড়ের কাছে মাথা আর ল্যাভেন্ডারের গন্ধময় চুল। জীবন কানের ওপর মিঠুর দুরন্ত শ্বাস-প্রশ্বাস আর কবিতা–আবৃত্তি শুনতে পাচ্ছিল : ‘ঝরনা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনার সূর্যতারা। তারি একধারে আমার ছায়ারে আনি… Continue reading খেলার ছল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অবেলায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ব্রতীন খুব ভোরবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠা বলতে যা বোঝায় ঠিক তা নয় অবশ্য। আসলে রাতে আমার সত্যিকারের ঘুম একটুও হয়নি। একটু-একটু তন্দ্রা এসেছিল হয়তো বা, আর সঙ্গে-সঙ্গে অস্বস্তিকর সব স্বপ্ন। পাগলাটে, অযৌক্তিক সব স্বপ্ন। ভয় পেয়ে বার বার ঘুম ভেঙে যাচ্ছিল। বিরক্ত হয়ে বিছানা ছাড়লাম। ঘড়িতে দেখি সোয়া পাঁচটা প্রায়। শীতকাল… Continue reading অবেলায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বুধোর মায়ের মৃত্যু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বুধো মণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধো মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা দু-তিনটে। এত বড়ো যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না-খেয়ে মারা গেল, বুধো মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে, বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের। বুধোর নিজের… Continue reading বুধোর মায়ের মৃত্যু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সন্ধেবেলার মানুষ-সমরেশ মজুমদার

পরদা উঠলে দেখা গেল মঞ্চ অন্ধকার। কয়েক মুহূর্ত যেতেই আমরা বুঝতে পারলাম এমনটা নাটকে ছিল না। উইংস-এর ওপাশে যাঁরা ছিলেন তাঁরা ব্যস্ত হয়ে ছোটাছুটি শুরু করলেন। কথাবার্তা যা ভেসে এল তাতে বুঝলাম বৈদ্যুতিক বিভ্রাট ঘটে গেছে। আমরা উশখুশ করতেই একটা মোমবাতি দেখা গেল। ছোট্ট আলো সামলে যিনি মঞ্চে এলেন তাঁর বয়স আন্দাজ করা মুশকিল। মুখেই… Continue reading সন্ধেবেলার মানুষ-সমরেশ মজুমদার

মাছ-সুনীল গঙ্গোপাধ্যায়

রান্নাঘর থেকে বেরিয়ে সুরমা বারান্দায় এলেন কাক তাড়াতে। দুটো কাক অনেকক্ষণ থেকে বিশ্রী। সুরে ডেকেই চলেছে। সুরমা এর আগে দু-তিনবার এসে তাড়িয়ে দিয়ে গেছেন, তবু ওরা ফিরে আসে। ওদের কি আর কোনও জায়গা নেই? এই বারান্দায় এসেই ডাকতে হবে? ওরা কী চায়? তারের জাল দিয়ে বারান্দাটা ঢেকে দিতে হয়, কিন্তু বাড়িওয়ালা দেবে না, নিজেদের খরচ… Continue reading মাছ-সুনীল গঙ্গোপাধ্যায়

নাপিত পন্ডিত-সুকুমার রায়

বাগদাদ শহরে এক ধনীর ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিল— সে কাজীর মেয়েকে বিবাহ করিবে। কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ, কাজটা তত সহজ নয়— সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল। দিনে আহার নাই, রাত্রে নিদ্রা নাই— তার কেবলই ঐ এক চিন্তা— কী করিয়া কাজীর মেয়েকে বিবাহ করা যায়। বিবাহের সব চাইতে বড় বাধা… Continue reading নাপিত পন্ডিত-সুকুমার রায়

হয়তো পরের পূর্ণিমায়-সমরেশ মজুমদার

আকাশের দিকে মুখ তুলে দেখছিল সে। রাগি মোষের মতো তেড়ে আসছে মেঘগুলো। অতবড় আকাশটার দখল নিতে তীব্রগতিতে ছুটে যাচ্ছে চারপাশে। বড় মেঘের সঙ্গে ছোট মেঘগুলো জুড়ে যাচ্ছে চটপট। মোষের কথা মনে হলেও মেঘগুলো যেন মোষের চেয়েও কালো এবং ভয়ঙ্কর। অথচ দেখতে-দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিল সে। তার কেবলই মনে হচ্ছিল সে যদি ওই মেঘেদের শক্তি পেত!… Continue reading হয়তো পরের পূর্ণিমায়-সমরেশ মজুমদার