বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

নীতু বলল, মাহজাবিনের হাত স্যার। রোল নাইটিন।তার হাত কীভাবে হবে? সে তো আমাদের ফ্লাটে থাকে না।আত্মার ব্যাপার স্যার। সে মগবাজারে থাকে, তার আত্মা আপনাদের ফ্ল্যাটে চলে গিয়েছিল।সেটা কীভাবে সম্ভব? আত্মার হাত থাকবে কীভাবে? নীতু বলল, তার আত্মার সঙ্গে আপনার আত্মার মিলন হয়েছে স্যার।হেদায়েত বলল, তোমার কথায় কোনো যুক্তি পাচ্ছি না তো। Soul কোনো material বস্তু… Continue reading বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০৩ হুমায়ূন আহমেদ

বাংলাদেশের অতি দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের একজন হলো বেলায়েত। সরল রেখার মতো রোগা। ছোট মুখ। নাকের নিচে বেমানান গোঁফ। গোঁফ সবই পাকা। প্রতি পনেরো দিনে সে গোঁফে কলপ দেয়। কলপ দেয়ার পর পর তার এলার্জিক রিএকশন হয়। ঠোঁট-মুখ ফুলে উঠে। দুই দিন ফোলা এবং জ্বলুনি থাকে। বেলায়েত নানান ধরনের কলপ ব্যবহার করে দেখেছে। কোনো লাভ হয়নি। বেলায়েত… Continue reading বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০৩ হুমায়ূন আহমেদ

বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০২ হুমায়ূন আহমেদ

সেতু শোবার ঘরে ঢুকে দেখে সব কটা বাতি জ্বলছে। হেদায়েত টিভির রিমোট কন্ট্রোল হাতে ধরে ঘুমাচ্ছে। গায়ে হাত দিয়ে ঘুম ভাঙ্গাতেই হেদায়েত চেঁচিয়ে বলল, না না না! সেতু বলল, উঠে বস তো। কী স্বপ্ন দেখেছ বল? তুমি তো সাত-আট বছরের বাচ্চা না। এমন কী দুঃস্বপ্ন দেখলে যে চিৎকার চেঁচামেচি করে অস্থির? হাত-মুখ ধুয়ে নাশতা খেতে… Continue reading বাদল দিনের দ্বিতীয় কদম পর্ব:০২ হুমায়ূন আহমেদ

বাদল দিনের দ্বিতীয় কদম – হুমায়ূন আহমেদ

বাদল দিনের দ্বিতীয় কদম ফুল প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০০৯   উৎসর্গ উপন্যাস লেখার একটা পর্যায়ে উপন্যাসের চরিত্রগুলোকে রক্ত-মাংসের মানুষ মনে হতে থাকে। তাদেরকে বই উৎসর্গ করা কি যুক্তিযুক্ত না? ‘বাদল দিনের দ্বিতীয় কদম ফুল’ বইটির হেদায়েতের বড় ভাই বেলায়েতকে।   ০১. হেদায়েতের (হেদায়েতুল ইসলাম) বয়স তেত্রিশ। দেখে মনে হয় চল্লিশ। জণ্ডিস রোগীর মতো হলুদ… Continue reading বাদল দিনের দ্বিতীয় কদম – হুমায়ূন আহমেদ

ইমাম বোখারী (রঃ) এর জীবনী

ইমাম বোখারী (রঃ) [৮১০-৮৭০ খ্রিঃ] যারা হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, হাদিস সংগ্রহের উদ্দেশ্যে যারা শত শত মাইল দুর্গম পদব্রজে গমন করেছিলেন, নির্ভুল হাদিস সমূহকে কষ্টিপাথরে যাচাই বাছাই করে গ্রন্থকারে একত্র করার মত অসাধ্য কাজ সাধন করেছিলেন যারা, যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার বিনিময়ে মুসলিম জাতি রাসূলুল্লাহ (সাঃ)-এর নির্ভুল হাদিস সমূহ গ্রন্থকারে পেয়ে সত্যের… Continue reading ইমাম বোখারী (রঃ) এর জীবনী

এই আমি শেষ : পর্ব হুমায়ূন আহমেদ

উনি বললেন,রং দিয়ে লাল করেছি।মেন্দী পাতা এবং কাঁচা হলুদের সঙ্গে সামান্য থানকুনি পাতা বেটে মিশিয়ে একটা পেষ্টের মতো তৈরী করে চলে মাখলেই চুল এমন লাল হয়।আপনি যখন আমার মতো বুড়ো হবেন,মাথার চুল সব পেকে যাবে,তখন মাথায় রং ব্যবহার করতে পারেন।মাথায় রং ব্যবহার করা ইসলাম ধর্মে নিষেধ নয়। নবী-এ-করিমের হাদিস আছে।তিনি খেজাব ব্যবহার করার পক্ষে মত… Continue reading এই আমি শেষ : পর্ব হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ

সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে লিখতে বসলাম,রাতে ভাত খেতে গেলাম না।পুরোটা এক বৈঠকে বসে শেষ করতে হবে।রাত তিনটায় লেখা শেষ হলো।আমি পড়তে দিলাম আমার স্ত্রী গুলতেকিনকে।সে বলল,তোমার কোনো একটা সমস্যা আছে। মনস্তাত্ত্বিক সমস্যা।আমি লক্ষ করেছি তুমি অনেকখানি মমতা দিয়ে একটা চরিত্র তৈরি করো।তারপর তাকে মেরে ফেল।তুমি এই সবদিন রাত্রিতে টুনিকে মেরেছ।এবার মারলে বাকেরকে। আমি তাকে কোনো… Continue reading এই আমি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

জরী পরী তিলু বিলু নীলু ও রানু নারী চরিত্রে এই নামগুলি আমি বারবার ব্যবহার করেছি।এবং এখনও করছি।বার বার ব্যবহার করলেও এরা একই চরিত্র নয়।আলাদা চরিত্র।উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। এইসব দিনরাত্রির নীলু হল বড় ভাবী।আর নীল হাতীর নীলুর বয়স হল সাত।সেই যাই হোক,আমার নায়িকারা সবাই অসম্ভব রূপবতী।ওরকম কেন?রূপ দেওয়ার ক্ষমতা যখন আমার হাতে তখন কেন… Continue reading এই আমি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

কিশোর বয়সে সুবোধ ঘোষের একটা উপন্যাস পড়েছিলাম -শুন বরনারী। উপন্যাসের মূল চরিত্র একজন হোমিওপ্যাথি ডাক্তার, হিমাদ্রী। অনেকদিন সেই ডাক্তারের ছবি আমার চোখে আসত।মাঝে মাঝে রাস্তায় কাউকে দেখে চমকে উঠে ভাবতাম,আরে ইনি তো অবিকল হিমাদ্রীর মত। কিশোর বয়সে অনেক পাগলামি ভর করে। সেই পাগলামির কারণেই হয়তো এক সন্ধ্যাবেলায় হিমাদ্রীবাবুর কাছে এক পাতার একটা চিঠি লিখে ফেললক।… Continue reading এই আমি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

একটা নির্দিষ্ট বয়সের বাবা মা মনে করঙতে শুরু করেন তাদের ছেলেমেয়েরা বোধহয় তাদের ভালোবাসে না। বোধহয় তারা এমন ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে নিজেদের ছেলেমেয়ে নিয়ে।তবে এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত ও হতে পারেন না।ক এক ধরনের সন্দেহ থাকে -হয়তো এখনো ভালোবাসে।হয়তো বাবা মায়ের প্রতি এখনো ভালোবাসা নিঃশেষ হয়নি।এই সংশয় জড়ানো দোদুল্যমান সময়ে বাবা… Continue reading এই আমি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ