নিশানাথবাবু ছুটে এলেন, কোথায় ছিলে এতক্ষণ? অপালা তার জবাব দিল না। নিশানাথবাবু বললেন, “তুমি একটু বসার ঘরে এস। পুলিশের কয়েকজন অফিসার এসেছেন। আমার সঙ্গে তাে তাঁদের কোনাে দরকার নেই। ‘আমরা বলেছি। তবু তাঁরা কথা বলতে চান। অনেকক্ষণ বসে আছেন। ‘আমি তাঁদের সঙ্গে কোনাে কথা বলব না। ‘মা, তুমি বুঝতে পারছ না।’ আমার কিছু বোেঝার দরকার… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-৩১)
Author: Admin
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-৩০)
মা, তােমার নাম কি? ‘অপালা। ‘ও-মা, কী অদ্ভুত নাম। তুমি আমার কথায় কিছু মনে করলে না তাে? “জ্বি-না। ‘তুমি আসায় খুব খুশি হয়েছি। একটা ঝামেলা মিটে গেল। ছেলের মনে কী ছিল তা তাে আর আমরা জানি না। জানলে এত দিনে শুভ কাজ সমাধা হয়ে যেত ইনশাআল্লাহ্। হাজি সাহেব বিরক্ত হয়ে বললেন, ‘এসেই কী বকবক শুরু… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-৩০)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৯)
তিনি খুবই অবাক হলেন। এত অবাক হলেন যে হাসির গল্প মনে এল না। তিনি হাসির গল্পের জন্যে আকাশপাতাল হাতড়াতে লাগলেন। অপালা নাশতা শেষ করে অরুণা-বরুণার খোঁজে গেল। অরুণা তাকে বিশেষ পছন্দ করে না, তবে বরুণা তার জন্যে পাগল। আজ দু জনই ছুটে এল। লাফালাফি করতে লাগল। বরুণার স্বভাব হচ্ছে আদর দেখানাের জন্যে পা কামড়ে ধরার… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৯)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৮)
তুমি কি আজ তার কাছে গিয়েছিলে? – হা, গিয়েছিলাম। সে কি এমন কিছু বলেছে, যাতে তােমার মন-খারাপ হয়েছে? ‘না।’ ‘এই ছেলেটিকে তােমার কি পছন্দ হয়? যদি হয় আমাকে বল। তুমি যা চাইবে তাই হবে। যা হওয়ার নয়, তাও আমি হওয়াব। আমার প্রচুর ক্ষমতা। ফখরুদ্দিন সাহেবের মনে হল, অপালা আবার কাঁদতে শুরু করেছে। তিনি বললেন, ‘ঐ… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৮)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৭)
অপালা বলল, দরজাটা কি ভােলা যাবে? খুট করে দরজা খুলল, তাও পুরােপুরি নয়। অল্প একটু ফাঁক করে বার-তের বছরের মেয়েটি মুখ বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটিকেই অপালা তাদের গেটের বাইরে দেখেছে। মেয়েটি কী-যে অবাক হয়েছে! চোখ বড়-বড় করে তাকিয়ে আছে। নিঃশ্বাস পর্যন্ত ফেলছে না। অপালাকে কোনাে কথা বলার সুযােগ না দিয়ে ছুটে… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৭)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৬)
ও হ্যা, তাই তাে। কথার কথা হিসেবে বলেছিলাম, সত্যি-সত্যি চলে আসবেন ভাবি নি। আপনি কি রােমান হলিডে নামের কোনাে ছবি দেখেছেন? ‘না! কেন? যে-ঘটনাটা আমার জীবনে ঘটছে, তার সঙ্গে ঐ ছবিটার অদ্ভুত মিল আছে। ঐ ছবিতে একজন রানী এক দিন রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে আসেন, সারাটা দিন কাটান এক জন সাধারণ মানুষের সঙ্গে। সন্ধ্যাবেলা আবার রাজপ্রাসাদে ফিরে… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৬)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৫)
পুরােপুরি সারে নি। সারবসারব করছে। আপনার গাছে ফুল ফুটেছে দেখছি। মিরাকল করে ফেলেছেন। ‘ফুল পর্যন্তই, ফল হয় না। ফুল ফোটে, দু’দিন পর ঝরে যায়। আপনি যাচ্ছেন কোথায় ? ‘কোথাও না, রাস্তায়। চা খাবেন? ‘না।’ ঐ ব্যাপারটা কিছু করেছেন? ‘আপনার মেয়ের কথা বলছেন? ‘জ্বি। ‘জ্বরে আটকা পড়ে সব জট পাকিয়ে গেছে। দেখি, কাল-পরশুর মধ্যে বেরুব। হাজি… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৫)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৪)
‘অপা, কি করছ তুমি? ‘পড়ছি কাকিমা, আজ আমার ফিফথ পেপার পরীক্ষা। ‘ও-মা! কই, আমি তাে জানি না।’ ‘আপনি জানবেন কেন? আপনার তাে জানার কথা নয়। ‘পরীক্ষা কখন? বিকেলে দু’টার সময় আরম্ভ হবে, শেষ হবে পাঁচটায়। ‘তাহলে তাে তােমার দুপুরের খাবার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হয়।’ ‘আপনি ব্যস্ত হবেন না কাকিমা, পরীক্ষার আগে আমার খুব টেনশান থাকে,… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৪)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৩)
‘তােমাদের আপার কাছে। উনিই আসতে বলেছেন। ‘দাঁড়ান, খবর দেই। দারােয়ান গেট খুলল না। খবর দেবার জন্যে রওনা হল। গদাইলস্করি চাল বােধহয় একেই বলে। দশ মিনিট পর-পর একেকটা পা ফেলছে। এভাবে হাঁটলে বারান্দা পর্যন্ত পৌছতে-পৌছতে রাত এগারটা বাজবে। ফিরােজ অতি দ্রুত এ-বাড়িতে উপস্থিত হবার অজুহাত মনে-মনে সাজিয়ে ফেলতে চেষ্টা করল। সেই সঙ্গে কী কথাবার্তা হবে, তা… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২৩)
আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২২)
‘আমার কিন্তু ধারণা, তুমি খুব দুঃখী মানুষ। “তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। ‘তুমি যে খুব দুঃখী, এটা তুমি নিজেও জান। ফখরুদ্দিন সাহেব চুরুটটা ছুঁড়ে ফেললেন। ঢালু জায়গা পেয়ে চুরুটটা গড়াতে গড়াতে নিচে নামছে। সেই দিকে তাকিয়ে বিদ্যুতের মতাে তাঁর মাথায় এল, মানুষের জীবনও কি এ-রকম গড়িয়ে যাওয়া নয়? কেউ কিছু দূর গিয়েই আটকে যায়, আবার কেউ… Continue reading আকাশ জোড়া মেঘ -হুমায়ূন আহমেদ -(পর্ব-২২)