সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১২)

ফেলুদা চোখটা ঢুলুঢুলু করে ঘাড়টা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম ও আর কথা বলবে না। এখন ও শহরের পথঘাট বাড়িঘর লােকজন এক্কা টাঙ্গা সৰ খুব মন দিয়ে লক্ষ করছে ।  ধীরুকাকা কুড়ি বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে। সেই থেকে এখানেই আছেন, এবং এখন নাকি ওঁর বেশ নামডাক। কাকিমা তিনবছর হল মারা গেছেন,… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১২)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১১)

বাদশাহী আংটি  বাবা যখন বললেন, তাের ধীরুকাকা অনেকদিন থেকে বলছেন—তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি’—-তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবিশ্যি বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লছমনবুলাও ঘুরে আসব, আর লছমনঝুলাতে পাহাড়ও আছে—কিন্তু সে আর কদিনের জন্য ? এর আগে প্রত্যেক ছুটিতে দাজিলিং না হয়… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১১)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১০)

রাজেনবাবু হেসে বললেন, ‘আর তা ছাড়া আমার চাকরটা খুব ভাল রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানাটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা সৃটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাগ করে পর পর পাঁচটা ধোঁয়ার রিং ছাড়ল ।  তার পর আধবােজা চোখে… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-১০)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৯)

রাজেনবাবু বললেন, “আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল দশটার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ। বুড়াে বাপ আছে, তার এখন-তখন অবস্থা !’  ফেলুদা বলল, ‘মাস্কটা কেমন ছিল মনে আছে ? রাজেনবাবু বললেন, ‘খুবই সাধারণ নেপালি মুখােশ, দার্জিলিং শহরেই অন্তত আরও তিন-চার শ খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৯)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৮)

আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনকড়িবাবু বললেন, কী কারণ?  ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল, “যে দোকান থেকে ওঁরা জিনিস কেনেন, সেখানে কিছু ভাল নতুন মাল আজ বিকেলে আসছে।‘  এবার তিনকড়িবাবুর চোখও জ্বলজ্বল করে উঠল । ‘বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৮)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৭)

ছাতে উঠে দেখি, কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তাঁর টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের।   আমরা তিনকড়িবাবুর দু দিকে দুটো টিনের চেয়ারে বসলাম । তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ‘ডিটেশনে তােমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তােমাদের দুজনকে দুটো হট চকোলেট খাওয়াব—আপত্তি আছে ? | হট চকোলেটের নাম শুনে… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৭)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৬)

দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু এক লট মাল পাচ্ছি। তার মধ্যে ভাল একা পাবেন।  আজই পাচ্ছেন ? আজই ।’ ‘এ খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়।  মিস্টার মজুমদার ? ওনার তাে জানা আছে। রেগুলার খদ্দের যে দু-তিন জন আছেন, তাঁরা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন।’   অবনীবাবুও খবরটা পেয়ে গেছেন ? মিস্টার ঘােষাল ? … Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৬)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৫)

‘গন্ধটা গ্রিপেক্স আঠার মতাে। ‘চমৎকার ধরেছ।  কিন্তু আপনিও তাে ধরার ব্যাপারে কম যান না দেখছি।’ তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তােমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কি না সন্দেহ ! | বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, “রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারব কি না জানি   -কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাউ পাওয়া গেল।… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৫)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৪)

রাজেনবাবু বললেন, ‘ইচ্ছে তো আছে।’ অনীবাণু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে-টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি ?    ‘সেটাই বােধ হয় ঠিক। কিন্তু মুশকিল কী জান ? সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে, এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা—যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। … Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৪)

সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৩)

ফেলুদা হঠাৎ বলল, আপনার বােধহয় গান-বাজনার শখ ? তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কী করে হে ? ‘আপনি যখন কথা বলছেন তখন লক্ষ করছি যে, লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে।’   রাজেনবাবু হাসতে হাসতে বললেন, ‘মােক্ষম ধরেছ। উনি ভাল শ্যামা সংগীত গাইতে পারেন।’  ফেলুদা এবার বলল,… Continue reading সত্যজিৎ রায় এর ফেলুদা সমগ্র ১ম খণ্ড (পর্ব-৩)