পাঁচ-পাঁচ | তারাপদ রায়

এবছর বর্ষার শেষে একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেখি ডান হাতের কবজিটা কেমন ঝিনঝিন করছে। হাত ওঠাতে, নাড়াচাড়ায় বেশ কষ্ট হচ্ছে। বেলা বাড়তে চলাফেরা করার সঙ্গে সঙ্গে বেদনাটা কমে মিলিয়ে গেল, বিকেলের দিকে খেয়ালই থাকল না যে সকালের দিকে ওই রকম কষ্ট হয়েছিল। কিন্তু পরের দিন সকালে আবার সেই কষ্ট, এদিন আরও বেশি। যন্ত্রণাটা… Continue reading পাঁচ-পাঁচ | তারাপদ রায়

যাকে ঘুষ দিতে হয়-মানিক বন্দ্যোপাধ্যায়

মোটর চলে আস্তে। ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়, স্পিড় দেবার জন্য অভ্যাস নিশপিশ করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে–নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে-সয়ে চেটেপুটে… Continue reading যাকে ঘুষ দিতে হয়-মানিক বন্দ্যোপাধ্যায়

সুন্দরবন সর্ম্পকে বিস্তারিত জেনে নিন  

                    সুন্দরবন সর্ম্পকে বিস্তারিত জেনে নিন   যে কোনো পর্যটক সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বনের ভেতরে প্রবেশ করার পর চারদিকে দেখা যাবে সবুজ আর সবুজ। বিধাতা যেন অপরূপ সাজে সজ্জিত করে রেখেছে। কী অপরূপ সৃষ্টি, তা সুন্দরবন দেখলেই বোঝা যায়। এই সুন্দরবনে বিশ্ববিখ্যাত রয়েল  বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বানর, শূকর, গুঁইসাপ, অজগরসহ… Continue reading সুন্দরবন সর্ম্পকে বিস্তারিত জেনে নিন  

নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়

যেরকম পথে ঘাটে হিপিদের দেখা যায়, লম্বা-লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে অনেক সময় খালি পা, নোংরা পোশাক—সেইরকমই একজোড়া যুবক-যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হইনি। ওরা পার্কস্ট্রিটে চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়েছিল। দুজনেরই পোশাক একরকম, প্যান্ট ও সার্ট, সোনালি রঙের চুল, হালকা নীল চোখের মণি, দুধে আলতা রং, অন্য হিপিদের মতো এরা তেমন নোংরা নয়, যদিও পোশাক ছেঁড়াখোঁড়া।… Continue reading নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়

সেন্টমার্টিন যাতায়াত ও থাকা-খাওয়া বিভিন্ন হোটেলের ঠিকানা জেনে নিন

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সাগর কন্যা সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে অবস্থিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। দ্বীপটি বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ স্থলভাগ থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ প্রচুর নারিকেল গাছের বাগান আছে। দ্বীপটির অপর নাম ‘নারিকেল জিঞ্জিরা’। এর আয়তন ৩.৩৪… Continue reading সেন্টমার্টিন যাতায়াত ও থাকা-খাওয়া বিভিন্ন হোটেলের ঠিকানা জেনে নিন

সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়

গড়বন্দীপুরের ছেলেরা আমাকে একটা সাইকেল দিতে চেয়েছিল। কিন্তু রাস্তায় যা জল কাদা। সাইকেল আনলেই বরং বিপদ হত, সে সাইকেল ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হত। তারচেয়ে নিজের দুটো পায়ের ওপর ভরসা করাই অনেক বেশি নিরাপদ। কাদার রাস্তায় হাঁটার অভ্যেস আমার কাছে। সুন্দরবনের চেয়ে বেশি কাদা তো আর কোথাও নেই। সে একেবারে এঁটেল মাটি, কোথাও কোথাও… Continue reading সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়

কক্সবাজার জেলার সংক্ষিপ্ত তথ্যাবলী ও দর্শনীয় স্থানসমূহ

কক্সবাজার জেলার সংক্ষিপ্ত তথ্যাবলী কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাষ্ণলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অষ্ণল। প্রশাসনিক মোট আয়তন ২৪৯১.৮৬ কি.মি। এ জেলা উত্তরে চট্টগ্রাম জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবন জেল, মায়ানমারের আরকান এবং নাফ নদী ও পশ্চিমে বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্ঠিত। উপকুলবর্তি এলাকা হওয়ার এ জেলা প্রায়ই সামুদ্রিক ঝড়, জলচ্ছাস, হারিকেন, স্লাইকোন ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়। প্রধান… Continue reading কক্সবাজার জেলার সংক্ষিপ্ত তথ্যাবলী ও দর্শনীয় স্থানসমূহ

ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়

এমন নয় যে এই বারান্দাটায় দাঁড়ালেই সুন্দর কোনও দৃশ্য দেখা যায়। তবু তো বারান্দা। জানলার থেকে অনেকখানি বেশি। জানলার গরাদে মুখ রাখলে কয়েদীর মতন লাগে, আর বারান্দা মানে মুক্তি। বারান্দা একটা আছে, কিন্তু সেখানে দাঁড়াবার উপায় নেই। যতদিন ছেলেটা ছোট ছিল, ততদিন বারান্দার দিকে দরজাটা বন্ধ করে রাখতে হত সব সময়। এখন ছেলে ইস্কুলে গেলে… Continue reading ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়

পুরনো পল্টন – তারাপদ রায়

পল্টনকে নিয়ে আমি এখনও কিছু লিখিনি। কিন্তু না লিখলেই নয়। যাদের নিয়ে ইতিমধ্যে লেখা হয়ে গেছে, তারা রীতিমতো গোলমাল শুরু করে দিয়েছে, কেন পল্টন থাকতে আমি তাদের হাস্যাস্পদ করছি। পল্টনকে নিয়ে যে কিছু লিখিনি তার কারণ একমাত্র এই নয় যে পল্টন খুব শক্তিশালী, তার চেয়েও বড় কারণ পল্টনকে নিয়ে লেখা আরম্ভ করা আর আমার দিদিমার… Continue reading পুরনো পল্টন – তারাপদ রায়