টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক।

হলো না। স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। অধরা ট্রফিটা হাতের নাগালেই চলে এসেছিল। শেষরক্ষা হলো না। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক। তার দুর্দান্ত এক ইনিংসে ভর করে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালো সূচনা করেন ভারতীয় দুই ওপেনার রোহিত… Continue reading টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক।

দোলেশ্বরকে হারালো গাজী গ্রুপ

পুরো ৫০ ওভারই ব্যাট করলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। কিন্তু ৯ উইকেটে ১৮৬ রানের বেশি যেতে পারলো না ফরহাদ রেজার দল। ছোট লক্ষ্যও অবশ্য খুব স্বস্তিতে তাড়া করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। একটা সময় বেশ বিপদে পড়ে গিয়েছল দলটি। শেষপর্যন্ত ম্যাচটি তারা জিতেছে ৪ উইকেটে। মিরপুরে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি পেসার জোহাইব… Continue reading দোলেশ্বরকে হারালো গাজী গ্রুপ

দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

কোন টূর্নামেন্টে এ নিয়ে মোট পাঁচ বার ফাইনাল খেলবে বাংলাদেশ। অথচ গত চার বার ফাইনাল খেলে একবারও শিরোপা  ছুঁয়ে দেখা হয়নি। অধরা শিরোপা চুমু আঁকতে মরিয়া টিম টাইগার্স। তবে এবারের ফাইনালটা একটু ভিন্ন ধরণের। কারণ এবারই প্রথম দেশের বাইরে ফাইনাল খেলছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হটিয়ে এই যোগ্যতা অর্জন করে টিম টাইগার্স। ইনজুরির কারণে গত দুইমাস… Continue reading দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

শান্তর ব্যাটিংয়ে রান পাহাড়ে মাশরাফির দল

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকালে শাহীন পুকুরের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে নামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাশরাফির আবাহনী।  সতর্ক সূচনা করেও মাত্র ১৮ রান করে বিদায় নেয় ওপেনার এনামুল হক বিজয়। এরপর দুই তরুণ শান্ত-সাইফ মিলে করে ১৮৫ রানের জুটি। মূলত এই জুটি আবাহনীকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। ৯৪ রান করে সাইফ… Continue reading শান্তর ব্যাটিংয়ে রান পাহাড়ে মাশরাফির দল

নিদাহাস ট্রফি ফাইনাল বাংলাদেশ-ভারত সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা

ক্রিকেট নিদাহাস ট্রফি ফাইনাল বাংলাদেশ-ভারত সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা বিটিভি, চ্যানেল নাইন, ডিডি স্পোর্টস ও ডি স্পোর্টস ফুটবল লা লিগা বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও সরাসরি রাত সোয়া ৯টা ভিলারিয়াল-অ্যাটলেটিকো মাদ্রিদ সরাসরি রাত সাড়ে ১১টা রিয়াল মাদ্রিদ-জিরোনা সরাসরি রাত পৌনে ২টা সনি টেন ২

৫-০ গোলে হারিয়েছে সালাহর লিভারপুল।

ক্যারিয়ারের সোনালী সময় পাড় করছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।  সালাহর ৪ গোলে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। সেই সাথে ওয়াটফোর্ডের আক্ষেপটা আরও বাড়িয়ে দিলেন। ২০ বছর লিভারপুলের বিপক্ষে জয়হীন ওয়াটফোর্ড। ওয়াটফোর্ডের বিপক্ষে শেষ ১০ ম্যাচের ৯টিই জিতেছে অলরেডরা। শনিবার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একাদশ স্থানের দল ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারিয়েছে সালাহর লিভারপুল।  এই… Continue reading ৫-০ গোলে হারিয়েছে সালাহর লিভারপুল।

উদ্বিগ্ন নন বাংলাদেশ অধিনায়ক।

আগামীকাল মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনাল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টানা দুইম্যাচে হারিয়ে বাংলাদেশ দল অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে। এর আগে ভারতের সাথে সাতবারের মোকাবেলায় একবারও জিতেনি টিম বাংলাদেশ। একে তো শক্ত প্রতিপক্ষ ভারত, তাঁর ওপর ফাইনাল বলে কথা। একটু শংকার মেঘ উঁকি দেয়ার কথা বাংলাদেশ শিবিরে। কিন্ত দলের অধিনায়ক সাকিবের কণ্ঠে সেসবের কিছুই পাওয়া… Continue reading উদ্বিগ্ন নন বাংলাদেশ অধিনায়ক।

কোটি টাকা পুরস্কার ঘোষণা

শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কাকে মাহমুদউল্লাহর বীরত্বে ২ উইকেটে হারায় বাংলাদেশ। এরপর ভক্ত সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের প্রশংসায় সিক্ত বাংলাদেশ দল। অসাধারণ এই জয়ের পর বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ডের পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা দেয়া হয়। এখানেই শেষ নয় ফাইনালে ভারতের সাথে জিততে… Continue reading কোটি টাকা পুরস্কার ঘোষণা

নতুন মাইলস্টোন গড়লেন ‘বুম বুম’ আফ্রিদি।

ছক্কা দানব হিসেবে তার বেশ খ্যাতি। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনন্য নজির গড়লেন শাহিদ খান আফ্রিদি। পর পর চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে পিএসএলে নতুন মাইলস্টোন গড়লেন ‘বুম বুম’ আফ্রিদি। বৃহস্পতিবার পিএসএলে পেশোয়ার জালমির বিরুদ্ধে ম্যাচে নজির গড়লেন করাচি কিংসের আফ্রিদি। পেশোয়ারের বিরুদ্ধে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে শমিন গুলকে পর পর তিনটি… Continue reading নতুন মাইলস্টোন গড়লেন ‘বুম বুম’ আফ্রিদি।

সুখবর রিয়ালের জন্য

বিশ্বসেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান ব্রাজিলের পোষ্টার বয় নেইমার। কিন্তু ইনজুরি বাঁধা নেইমারকে আর সেটা হতে দেয়নি। ইতিমধ্যে শেষ ষোলোর রেসে স্পানিশ জায়ান্ট লিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে যায় নেইমার। গুঞ্জন রয়েছে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিতে পারে নেইমার। দিন যতই যাচ্ছে গুঞ্জনের মাত্রা বাড়ছে। শেষ পর্যন্ত তা সত্যি… Continue reading সুখবর রিয়ালের জন্য