হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে খন্ড-১২

বাচ্চা চুপ করে গেল। আতংকগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম, এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি—বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি সরি। কিছু মনে করবেন না। ‘না কিছু মনে করি নি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কি-না দেখুন। প্রয়োজন মনে করলে… Continue reading হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে খন্ড-১২

হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে খন্ড-১১

এতেও ওসি সাহেবের হতভম্ভ ভাব গেল না। সেকেন্ড অফিসার লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুণি চা-কেক নিয়ে আসছি স্যার। এক্ষুণি আনছি। জিলিপী খাবেন? এখানে গরম গরম জিলিপী পাওয়া যায়।জহির বলল, জিলিপী খাওয়া যায়। আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলি এনে দেন তাহলে খুব ভাল হয়। বাবা এসে যদি দেখেন আমরা আন্ডারওয়্যার পরে… Continue reading হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে খন্ড-১১

কোথাও কেউ নেই শেষ–পর্ব হুমায়ূন আহমেদ

তুই ভেতরে যা। তোর বউ বোধ হয় রেগে যাচ্ছে।যাচ্ছি। চল তোকে একটা সিগারেট খাওয়াই। ঘরে সিগারেট টোটেলি স্টপড। কোথেকে শুনেছে ক্যানসার মেয়েছেলের কারবার।ইয়াদ রাস্তা পর্যন্ত এল। দু’টা সিগারেট কিনল। বাকেরকে একটা দিয়ে নিজে একটা ধরাল, ফুর্তির ভঙ্গিতে বলল, কাল তোর জন্যে ছবি এনে রাখব। আন্ধা-কানুন। মারাত্মক। বাকের বলল, সিগারেট খাচ্ছিস গন্ধে তোর বউ বুঝে ফেলবে?……বাথরুমে… Continue reading কোথাও কেউ নেই শেষ–পর্ব হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৮ হুমায়ূন আহমেদ

তিনজন দেওয়ানি উকিলের এ্যাড্রেস নিয়ে এসেছি। দেখি ব্যাটাদের কাউকে রাজি করানো যায় কিনা।জহির চা পুরো শেষ করল না। দুচুমুক দিয়ে বের হয়ে গেল। তার ভাবভঙ্গি পুরোপুরি স্বাভাবিক, এ রকম বলা যাবে না। কিছুক্ষণ পরপর বড় বড় নিঃশ্বাস ফেলছে। বকুলের বড় মায়া লাগছে। সারাক্ষণ তার ইচ্ছা হচ্ছিল বলে–তুমি যেখানে যাচ্ছ যাও কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৮ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৭ হুমায়ূন আহমেদ

হাসিনা জবাব দিলেন না। মেয়ের কোল থেকে হাত সরিয়ে নিয়ে পাশ ফিরলেন। জাহানারা মুখের দিকে তাকিয়ে থাকতে এখন আর ইচ্ছা করছে না।জাহানারা রান্নাঘরে চলে গেল। রান্না করতে ইচ্ছা করছে না। শুরু করতে হবে। এর থেকে উক্ত নেই।মার জন্যে তার বেশ খারাপ লাগছে। এই মহিলার ভাগ্যটাই এ রকম। দু’দিন পর পর শুধু আশাভঙ্গ হয়। বছর দুই… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৭ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৬ হুমায়ূন আহমেদ

সিদ্দিক সাহেব রাত আটটার দিকে বেরুলেন। তার মন-মেজাজ খুব যখন খারাপ থাকে তখন এগার নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে তিনটার সঙ্গে হালকা গল্পগুজব করেন। এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে তিনটার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও কম। এদের নিয়ে অন্য কোন চিন্তা কেমন যেন দানা বঁধতে পারে না। তাছাড়া ভয়ও… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৬ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৫ হুমায়ূন আহমেদ

এই রকম একটা জায়গায় এসে বই ফেলে ট্রেন থেকে নেমে যাওয়ার কোন মানে হয়? বাকের বিরস মুখে সানগ্লাস চোখে দিল। সানগ্লাসটা সে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিনেছে। রাতের বেলা কেনা বলে দেখেশুনে কেনা যায়নি এখন দেখা যাচ্ছে দুই চোখে দুরকম রঙ একটা হালকা সবুজ আরেকটা গাঢ় নীল। ঢাকায় ফিরে টান দিয়ে ঐ হারামজাদার কান ছিঁড়ে… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৫ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৪ হুমায়ূন আহমেদ

মামুন এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। হাসিনা তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। ছেলেটা লম্বা আছে একটা ভাল দিক। তবে বয়স বেশি। জাহানারার চেয়ে সাত আট-বছরের বড় তো হবেই আরো বেশিও হতে পারে। গায়ের রঙ ময়লা। পুরুষ মানুষের গায্যের রঙ ময়লা হলে যায় আসে না। সভ্য ভদ্র বলেও মনে হচ্ছে পা ছুঁয়ে সালাম করল। কেউ করে… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৪ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৩ হুমায়ূন আহমেদ

বাকের তার আধখাওয়া বেনসন বাড়িয়ে ধরেছে। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল। কিন্তু সিগারেটের জন্যে কোনো আগ্রহ দেখাল না। ব্যাটা নবাবের বাচ্চা একটা চড় দিলে হারামজাদা তার বাপের নাম ভুলে যাবে। বাকের অবশ্যি চড় দিল না। দুটাকা বিকশিসের জায়গায় এক টাকা বকশিস দিল। বেয়াদবি না করলে দুটাকাই পেত। হারামজাদার কপালে নেই কি করা যাবে।জলিল মিয়া অবাক হয়ে… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২৩ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২২ হুমায়ূন আহমেদ

সুন্দর করে সাজানো বসার ঘর। পর্দা টেনে রাখার জন্যে আধো আলো আধো আঁধার। তবু এর মধ্যেই বোঝা যাচ্ছে এ ঘরে একবিন্দু ধুলো নেই। রোজ দুবেল কিংবা কে জানে হয়ত তিন বেলা এই ঘর ঝাড়পোচ করা হয়। অডিকেলনের গন্ধের মতো মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। গন্ধটাও ঘরের সঙ্গে মানিয়ে গেছে। যেন এটা না থাকলেই মানাত না।… Continue reading কোথাও কেউ নেই পর্ব – ২২ হুমায়ূন আহমেদ