গৃহদাহ পর্ব:২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গৃহদাহ পর্ব:২ বৃদ্ধ চুপ করিয়া রহিলেন।সুরেশ কহিল, আচ্ছা সে কথা এখন থাক। কিন্তু তার কিরূপ সঙ্গতি, স্ত্রী-পুত্র প্রতিপালন করবার যোগ্যতা আছে কি না, পাড়াগাঁয়ে বিরুদ্ধ হিন্দুসমাজের মধ্যে ভাঙ্গা মেটেবাড়ির মধ্যে আপনার কন্যা বাস করতে পারবেন কিনা, না পারলে তখন মহিম কি উপায় করবে, এই-সকল চিন্তা করে দেখেছেন কি? বৃদ্ধ কেদার মুখয্যে একেবারে সোজা হইয়া উঠিয়া… Continue reading গৃহদাহ পর্ব:২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গৃহদাহ পর্ব-১ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গৃহদাহ পর্ব-১ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহিমের পরম বন্ধু ছিল সুরেশ। একসঙ্গে এফ. এ. পাস করার পর সুরেশ গিয়া মেডিকেল কলেজে ভর্তি হইল; কিন্তু মহিম তাহার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল।সুরেশ অভিমান-ক্ষুণ্ণকণ্ঠে কহিল, মহিম, আমি বার বার বলছি, বি. এ., এম. এ. পাস করে কোন লাভ হবে না। এখনও সময় আছে, তোমারও মেডিক্যাল কলেজেই ভর্তি হওয়া উচিত।মহিম… Continue reading গৃহদাহ পর্ব-১ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ফুলচোর – শেষ পর্ব – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ঘুম ভেঙে আমি হঠাৎ টানটান হয়ে বিছানায় উঠে বসি। মাথার ঘুমোনো কোনও বন্ধ ঘর থেকে ফুলচোরের জলজ্যান্ত স্মৃতি বেরিয়ে এসেছে। বেশি দিনের কথা তো নয়, মাত্র বছরখানেক।পরদিনই শঙ্কুর সঙ্গে দেখা করি। সব শুনে শঙ্কু খুব অপরাধী-হাসি হেসে বলে, সে সময়টায় মাথার ঠিক ছিল না। তোকে বলেই বলছি। ওই শহরে যখন আছিস, তখন সবই তো জানতে… Continue reading ফুলচোর – শেষ পর্ব – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৯ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৯ আমার সর্বনাশ চৌকাঠের ওপাশে এসে দাঁড়িয়ে আছে। যে কোনও মুহূর্তে ঘরে ঢুকবে। বুকের মধ্যে অলক্ষনে টিকটিকি ডাকছে সব সময় টিক টিক টিক টিক।আমার জন্ম এই শহরে। আমি এখানে রাজহাঁসের মতো অহংকারে মাথা উঁচু করে হাঁটি। রাজ্যের মেয়ে আমাকে হিংসে করে। আমার বড় সুখের বাঁধানো জীবন ছিল। সেই সব কিছু লন্ডভন্ড করতে কেন এল… Continue reading ফুলচোর পর্ব:৯ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৮ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৮ আমি চেয়ারে বসে রইলাম বুকের ওপর হাত আড়াআড়ি রেখে, দৃঢ়ভাবে। তারপর সারা রাত চলল অনুনয় বিনয়, পায়ে ধরা, মাথা কোটা, কান্না হাসি। আক্রমণ এবং প্রতিরোধ। একটা রাত যে কত লম্বা হতে পারে তার কোনও ধারণা ছিল না আমার। তবে একটা কথা আমি জানতাম। কোনও মেয়ে যদি ইচ্ছে না করে তবে দশটা পুরুষেরও সাধ্য… Continue reading ফুলচোর পর্ব:৮ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৭ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৭ কথাটা ভেবে দেখার মতো। বাস্তবিকই তো আমি চোর ধরার জন্য লুকোইনি, লুকিয়েছি চোরেরই ভয়ে। কিন্তু সেটা কবুল করি কী করে? এ চোরও আলাদা ধাতের। কোথায় আমি চোরকে জেরা করব, তা নয় চোরই উল্টে আমার নিকেশ নিচ্ছে। আমি একটু দুর্বল গলায় বলি, কথাটা ঠিক, আপনি পালান না। তার মানে, হয়তো আমার কাকা কাকিমার সঙ্গে… Continue reading ফুলচোর পর্ব:৭ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৬ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৬ আমি একটা পাথরের চাতালে বসে আছি। বহু নীচে বাগরাকোটে যাওয়ার পিচের রাস্তার একটা বাঁক মাত্র চোখে পড়ে। তারও হাজার ফুট নীচে কোনও শাখানদীর জল সরু সুতোর মতো দেখা যায়। কিছুক্ষণ আগে বাগরাকোটমুখো এক লরি থেকে নেমে আমি যখন এই পাহাড়টা আবিষ্কার করতে শুরু করেছিলাম তখন এক কাঠরে, পাহাড় থেকে নামবার মুখে আমাকে বলল,… Continue reading ফুলচোর পর্ব:৬ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৫ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৫ শুনে আমার হাত পা হিম হওয়ার জোগাড়। একেই কালীবাবুর কাছে গান শেখাটাই আমার আস্পদ্দা, তার ওপর শিকদার তবলচি! শিকদার হলেন এ জেলার সবচেয়ে ওস্তাদ লোক। কলকাতার সদারঙ্গ আর কজ সংস্কৃতিতেও বাজিয়েছেন। শোনা যায় কণ্ঠে মহারাজের কাছে শিখেছিলেন। দুই বাঘা ওস্তাদ আমার মতো আনাড়িকে শেখাতে আসবেন শুনে আমার গান সম্পর্কে ভয় বরং আরও বাড়ল।বাড়ির… Continue reading ফুলচোর পর্ব:৫ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৪ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৪ বলে জগদীশ মাস্টারমশাই একটা দীর্ঘশ্বাস ছাড়েন। তার দেখাদেখি আমিও। জগদীশবাবুর দুঃখ হতেই পারে। কারণ তার একমাত্র সন্তান পশুপতি তাকে দ্যাখে না। একই বাড়িতে ছেলে আর ছেলের বউয়ের আলাদা সংসার, ভিন্ন হাঁড়ি। ছেলের প্রসঙ্গ উঠলে জগদীশবাবু শ্বাস ছেড়ে শুধু বলেন, কুপুত্র। কুপুত্র। যতদূর মনে হয়, পশুপতিকে কোনও মহাপুরুষের জীবনী লিখতে দিলে সে কোনওকালেই জগদীশবাবুর… Continue reading ফুলচোর পর্ব:৪ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৩ শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফুলচোর পর্ব:৩ পাগলা দাশু দুনিয়ার কোনও কাজই বড় সহজ নয়। গান শেখা, সাইকেলে চড়া বা পাহাড়ে ওঠা। সহজ সুরের রামপ্রসাদী আমায় দাও মা তবিলদারি গানটা কতবার গলায় খেলানোর চেষ্টা করলাম। কিছুতেই হল না। অথচ সুরটা কানে যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। সহজ, অতি সহজ গান। কিন্তু আমার কান শুনলেও গলা সেই সুর মোটেই শুনতে পাচ্ছে না।… Continue reading ফুলচোর পর্ব:৩ শীর্ষেন্দু মুখোপাধ্যায়