দুষ্কালের দিবানিশি – শওকত আলী – যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১৩. যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ। একদিকে বণিকদের অবস্থান, অন্যদিকে সাধুপুরুষ আহমদ তাঁর শিষ্যদের নিয়ে থাকেন। দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে আনার পর যবন কেন্দ্রেই আশ্রয় হয়েছে লীলাবতীর। কেন্দ্রে রমণীদের থাকবার কোনোই ব্যবস্থা। ছিলো না–ঐ দিনই আরও দুটি নিরাশ্রয়া তরুণী মহাত্মা আহমদের কাছে আশ্রয় প্রার্থনা।… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ

দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১২. সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে তারা যাত্রা বিরতি করে। দেহ আর চলছিলো না। দুই দিবসের ক্রমাগত, এবং বিরতিবিহীন পদক্ষেপণ–শরীরের দোষ কি! গ্রাম প্রান্তের মন্দিরটি দেখে বসন্তদাস বললো, সখা চলো, এই মন্দিরেই আশ্রয় নেওয়া যাক। মন্দিরটি শিবের, এবং অতিশয় প্রাচীন। গর্ভগৃহে একটি তৈল দীপ জ্বলছিলো। কিন্তু নিকটে… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে

দুষ্কালের দিবানিশি – শওকত আলী – দীনদাস স্বগৃহে এসেছেন

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১১. দীনদাস স্বগৃহে এসেছেন দীনদাস স্বগৃহে এসেছেন। তারপর পক্ষকাল গত। ইতোমধ্যে তিনি উজুবটেও গিয়েছিলেন। ভস্মীভূত ক্ষেত্রকর পল্লীটিতে এখন আর ধ্বংসাবশেষ দেখা যায় না। বাতাস এবং বৃষ্টি ভস্ম ও অঙ্গারগুলি মৃত্তিকার সঙ্গে মিশ্রিত করে দিয়েছে। তদুপরি ক্ষুদ্র ক্ষুদ্র তরুলতার আবির্ভাবে এমন হয়েছে স্থানটি, যে ঈষদুচ্চ গৃহ–পীঠগুলি না থাকলে অনুমানই করা যেতো… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – দীনদাস স্বগৃহে এসেছেন

দুষ্কালের দিবানিশি – শওকত আলী -করতোয়া তীরে এসে

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১০. করতোয়া তীরে এসে করতোয়া তীরে এসে উপনীত হয় তারা এক প্রকার নির্বিঘ্নেই। নদীতীরেই একখানি গ্রাম, সেখানে কুম্ভকারদের বাস। ঐ গ্রামে সহজেই তারা স্থান পায়। প্রবীণ কুম্ভকার অবনীদাস সম্পন্ন গৃহস্থ! তাঁরই আশ্রয়, কুটিরটিও তাঁরই। অবনীদাসের লোকের প্রয়োজন ছিলো, তাই তিনি শ্যামাঙ্গকে সাদরে স্থান দিয়েছেন। বর্ষা গত হয়েছে, শরৎ আসন্ন, তাই… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -করতোয়া তীরে এসে

দুষ্কালের দিবানিশি – শওকত আলী -পথ যে দীর্ঘ

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৯. পথ যে দীর্ঘ পথ যে দীর্ঘ তা অনুমানে জানা ছিল। কিন্তু তা যে এতো দীর্ঘ কল্পনা করেনি কখনও। প্রথমে পদব্রজে, অতঃপর গো-শকটে। শেষে নৌকায়। অপরিচিত জনপদ, কেউ প্রশ্ন করে না, তোমাদের সম্পর্কটি কি? প্রশ্নের অবকাশ কোথায়? লীলা প্রায় দেহলগ্ন হয়ে বসে। অবগুণ্ঠনটি দীর্ঘ করে নববধূর মতো, আর সর্বক্ষণই প্রায়… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -পথ যে দীর্ঘ

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৮. দেবীকোট মেলায় যবন বৃদ্ধটি

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৮. দেবীকোট মেলায় যবন বৃদ্ধটি দেবীকোট মেলায় যবন বৃদ্ধটিকে সমাধিস্থ করে বসন্তদাস যে স্বর্ণ ও মণিখণ্ডগুলি পায়, সেগুলি ক্রমে তার কাছে হয়ে ওঠে দুর্ভার। সে জানতে, ঐ সকল মণিমাণিক্য যদি বিক্রয় করতে হয়, তাহলে পুন্ড্রনগরীতে যেতে হবে। সেই চিন্তাক্রমে সে যাত্রাও করেছিলো পুন্ড্রনগরী অভিমুখে। সেই সঙ্গে আবার পথিমধ্যে ধনী বণিকের… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৮. দেবীকোট মেলায় যবন বৃদ্ধটি

দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহরে

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৭. সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহরে সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহরে বসন্তদাস মন্দিরের চত্বরে এসে দাঁড়ায়। অধিকক্ষণ দাঁড়াতে হয় না–একটি ছায়ামূর্তি নিঃশব্দে পশ্চাতে এসে বলে, আপনি আমার সঙ্গে আসুন। মন্দিরের পার্শ্বে সংকীর্ণ পথ। সেই পথ দিয়ে যেতে হয় মন্দিরের পশ্চাদ্ভাগে। দেখা যায়, মন্দিরের পশ্চাতেও বিস্তৃত প্রাঙ্গণ। সেখানেও একটি ক্ষুদ্র কুসুমিত… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহরে

প্রেমগান -মনিকা শকুন্তলা

প্রেমগান মনিকা শকুন্তলা শোনো হে পৃথিবীবাসী আমি সবার সুখেই খুশী। আমি চির মন উদাসী প্রকৃতির প্রতিকণা ভালোবাসি। উজার করে এ হৃদয় প্রেমগান গাহিতে আসিয়াছি তাই কখনোবা আমিই সর্বনাশী সর্বনাশা প্রেমে ধরাকে ভাসায়েছি। ভাসিবে সে জয়গানে? যেখানে দ্বিধাহীন চিত্তে হৃদয় হৃদয় কে জয় করিতে পারে? রব না আর প্রেমহীন আধারে। পারিবে কি ওই শৃঙ্গকে ছুতে আকাশ… Continue reading প্রেমগান -মনিকা শকুন্তলা

দুষ্কালের দিবানিশি – শওকত আলী – সোমজিৎ লক্ষ্মণাবতী

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৬. সোমজিৎ লক্ষ্মণাবতী সোমজিৎ লক্ষ্মণাবতীর অভিজাত পল্লী থেকে নিষ্ক্রান্ত হয়ে রাজপথ অতিক্রম করছিলেন। বার্ধক্যের কারণে স্বভাবতই ঋজুতা হারিয়েছেন–যেমন দেহের, তেমনি মনেরও। তথাপি তাঁকে দীর্ঘপথ অতিক্রম করে রাজধানীতে আসতে হয়েছে। মন্ত্রী হলায়ুধ মিশ্রের সঙ্গে তিনি দেখা করতে চান। রাজধানীতে এসে অবধি নানান জনরব শুনছেন। কেউ বলছে, বৃদ্ধ মহারাজ রাজধানীতে নেই, গঙ্গাতীরে… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – সোমজিৎ লক্ষ্মণাবতী

দুষ্কালের দিবানিশি – শওকত আলী -প্রথমে বনভূমি, তারপর বিস্তীর্ণ জলাশয়

দুষ্কালের দিবানিশি – শওকত আলী ০৫. প্রথমে বনভূমি, তারপর বিস্তীর্ণ জলাশয় প্রথমে বনভূমি, তারপর বিস্তীর্ণ জলাশয়, তারই পাশে নতুন গ্রাম নবপাটক। এই গ্রামে লীলাবতীরা আশ্রয় নিয়েছে–এখানে নিয়ে এসেছেন মাতুল সিদ্ধপা। মধ্যপথে তারা অবস্থান করেছিলো বিল্বগ্রামে। উজুবট থেকে পলায়ন করে তারা প্রথমে বনভূমিতে প্রবেশ করে। সেখানে দিন দুই অপেক্ষা করে এই আশায়, যে নিজ গ্রামে ফিরতে… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -প্রথমে বনভূমি, তারপর বিস্তীর্ণ জলাশয়