বাদল দিনের দ্বিতীয় কদম ফুল প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০০৯ উৎসর্গ উপন্যাস লেখার একটা পর্যায়ে উপন্যাসের চরিত্রগুলোকে রক্ত-মাংসের মানুষ মনে হতে থাকে। তাদেরকে বই উৎসর্গ করা কি যুক্তিযুক্ত না? ‘বাদল দিনের দ্বিতীয় কদম ফুল’ বইটির হেদায়েতের বড় ভাই বেলায়েতকে। ০১. হেদায়েতের (হেদায়েতুল ইসলাম) বয়স তেত্রিশ। দেখে মনে হয় চল্লিশ। জণ্ডিস রোগীর মতো হলুদ… Continue reading বাদল দিনের দ্বিতীয় কদম – হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
এই আমি শেষ : পর্ব হুমায়ূন আহমেদ
উনি বললেন,রং দিয়ে লাল করেছি।মেন্দী পাতা এবং কাঁচা হলুদের সঙ্গে সামান্য থানকুনি পাতা বেটে মিশিয়ে একটা পেষ্টের মতো তৈরী করে চলে মাখলেই চুল এমন লাল হয়।আপনি যখন আমার মতো বুড়ো হবেন,মাথার চুল সব পেকে যাবে,তখন মাথায় রং ব্যবহার করতে পারেন।মাথায় রং ব্যবহার করা ইসলাম ধর্মে নিষেধ নয়। নবী-এ-করিমের হাদিস আছে।তিনি খেজাব ব্যবহার করার পক্ষে মত… Continue reading এই আমি শেষ : পর্ব হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে লিখতে বসলাম,রাতে ভাত খেতে গেলাম না।পুরোটা এক বৈঠকে বসে শেষ করতে হবে।রাত তিনটায় লেখা শেষ হলো।আমি পড়তে দিলাম আমার স্ত্রী গুলতেকিনকে।সে বলল,তোমার কোনো একটা সমস্যা আছে। মনস্তাত্ত্বিক সমস্যা।আমি লক্ষ করেছি তুমি অনেকখানি মমতা দিয়ে একটা চরিত্র তৈরি করো।তারপর তাকে মেরে ফেল।তুমি এই সবদিন রাত্রিতে টুনিকে মেরেছ।এবার মারলে বাকেরকে। আমি তাকে কোনো… Continue reading এই আমি পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
জরী পরী তিলু বিলু নীলু ও রানু নারী চরিত্রে এই নামগুলি আমি বারবার ব্যবহার করেছি।এবং এখনও করছি।বার বার ব্যবহার করলেও এরা একই চরিত্র নয়।আলাদা চরিত্র।উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। এইসব দিনরাত্রির নীলু হল বড় ভাবী।আর নীল হাতীর নীলুর বয়স হল সাত।সেই যাই হোক,আমার নায়িকারা সবাই অসম্ভব রূপবতী।ওরকম কেন?রূপ দেওয়ার ক্ষমতা যখন আমার হাতে তখন কেন… Continue reading এই আমি পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
কিশোর বয়সে সুবোধ ঘোষের একটা উপন্যাস পড়েছিলাম -শুন বরনারী। উপন্যাসের মূল চরিত্র একজন হোমিওপ্যাথি ডাক্তার, হিমাদ্রী। অনেকদিন সেই ডাক্তারের ছবি আমার চোখে আসত।মাঝে মাঝে রাস্তায় কাউকে দেখে চমকে উঠে ভাবতাম,আরে ইনি তো অবিকল হিমাদ্রীর মত। কিশোর বয়সে অনেক পাগলামি ভর করে। সেই পাগলামির কারণেই হয়তো এক সন্ধ্যাবেলায় হিমাদ্রীবাবুর কাছে এক পাতার একটা চিঠি লিখে ফেললক।… Continue reading এই আমি পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
একটা নির্দিষ্ট বয়সের বাবা মা মনে করঙতে শুরু করেন তাদের ছেলেমেয়েরা বোধহয় তাদের ভালোবাসে না। বোধহয় তারা এমন ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে নিজেদের ছেলেমেয়ে নিয়ে।তবে এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত ও হতে পারেন না।ক এক ধরনের সন্দেহ থাকে -হয়তো এখনো ভালোবাসে।হয়তো বাবা মায়ের প্রতি এখনো ভালোবাসা নিঃশেষ হয়নি।এই সংশয় জড়ানো দোদুল্যমান সময়ে বাবা… Continue reading এই আমি পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
তৃতীয় দিনেও যখন ছেলেটির দেখা পেলাম না,তখন নিশ্চিত হলাম,ঝড় বৃষ্টির রাতে যা দেখেছি তার সবটা ভ্রান্তি। মধুর ভ্রান্তি।নানার ধরনের যুক্তিও আমার মনে আসতে লাগল।যেমন আমি যখন জিঙ্গাসা করলাম,তুমি কি কর? সে তখন জবাব দেই নি।আমার সঙ্গে সরকারি বাসে আসতেও রাজি হয় নি।নিজের আসল নামও বলেনি। অনুষ্ঠানের শেষ দিনে দেখি সে প্যান্ডেলের এক কোণায় চুপচাপ বসে… Continue reading এই আমি পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
উমেশের সঙ্গে আমার পরিচয় নর্থ ডাকোটার ফার্গো সিটিতে।মাদ্রাজের ছেলে।বানরের মত চেহারা। স্বভাব চরিত্রও বানরের মত। সারাক্ষণ তিড়িং বিড়িং করছে।গলা খাকাড়ি দিয়ে থুথু ফেলছে।হাসেও বিচিত্র ভঙ্গিতে খিক খিক করে। থেমে থেমে শব্দ হয়।সমস্ত শরীর তখন বিশ্রী ভাবে দুলতে থাকে। সে এসেছে জৈব রসায়নে M.S. ডিগ্রী নিতে।আমি তখন পড়াশোনার পার্ট শেষ করে ফেলেছি।একটা ইলেকট্রিক টাইপ রাইটার কিনেছি।দিন… Continue reading এই আমি পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
অভিশাপে পাথর হয়ে যাবার ব্যাপারে রূপকথার বইয়ে পাওয়া যায়। ঐ যে দুষ্টু যাদুকর রাজকন্যাকে পাথর বানিয়ে ফেলল। বছরের পর বছর রোদ বৃষ্টিতে পড়ে রইল সেই পাথরের মূর্তি। তারপর এক শুভক্ষণে রাজকুমার এসে তাকে অভিশপ্ত মুক্ত করল। পাথরের মূর্তি প্রাণ ফিরে পেল।তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। শৈশবের রূপকথার গল্পকে গুরুত্ব দেবার কোন কারণ নেই,কিন্তু… Continue reading এই আমি পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব:০২ হুমায়ূন আহমেদ
অনেকেই বলে এটা এমন কোনো অস্বাভাবিক ঘটনা না। যেহেতু জোছনা আমার প্রিয় আমার অবচেতন মন খেয়াল রেখেছে কবে জোছনা। সেই অবচেতন মনই মনে করিয়ে দিচ্ছে। আর কিছু না। অবচেতন মনের উপর দিয়ে আমরা অনেক কিছু পার করে দেই। ডাক্তারদের যেমন এলার্জি। মনবিজ্ঞানের অবচেতন মন। যখন রোগ ধরতে পারেন না তখন ডাক্তাররা গম্ভীর মুখে বলেন এলার্জি।… Continue reading এই আমি পর্ব:০২ হুমায়ূন আহমেদ