আঙুল কাটা জগলু পর্ব -০৩ হুমায়ূন আহমেদ

আমার তেমন কোনো অনিষ্ট হলো না। টাকাভিরতি সুটকেস নিয়ে আমি সহজভাবেই গেট থেকে বের হয়ে এলাম। মনসুর সাহেবের মেয়েটাকে দেখলাম সুচিত্ৰা-উত্তমের যুগের নায়িকাদের মতো বিরহী-বিরহী চেহারা। গলার স্বর অসম্ভব মিষ্টি। দুই মিনিট তার কথা শুনলে যে-কোনো পুরুষের উচিত ধপাস করে তার প্রেমে পড়ে যাওয়া। তার গলার অস্বাভাবিক মিষ্টির ব্যাপারটা মনে হয় মেয়েটা জানে। কারণ, সে… Continue reading আঙুল কাটা জগলু পর্ব -০৩ হুমায়ূন আহমেদ

আঙুল কাটা জগলু পর্ব -০২ হুমায়ূন আহমেদ

টেলিফোনে মেয়েকে ধরতে ঝামেলা হলো। নেটওয়ার্ক পাওয়া যায় না। যখন নেটওয়ার্ক পাওয়া যায়। তখন মেয়ের টেলিফোন থাকে বিজি। এদিকে সময় চলে যাচ্ছে। জগনু ভাইয়ের রাগ ক্রমেই বাড়ছে। চৌবাচ্চা পূৰ্ণ। এক্ষুনি হয়তো পানি উপচে পড়বে।জগলু ভাই বললেন, কী, লাইন পাওয়া গেছে? মতি মিয়ার হাতে টেলিফোন। সে ভীত গলায় বলল, জি না।একটা কানেকশন ঠিকমতো করতে পারো না?… Continue reading আঙুল কাটা জগলু পর্ব -০২ হুমায়ূন আহমেদ

আঙুল কাটা জগলু পর্ব -০১ হুমায়ূন আহমেদ

স্থান : ফুলবাড়িয়া বাস টাৰ্মিনালের নর্দমার ডান পাশ। সময় : সন্ধ্যা হবে-হবে করছে। মাস : আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু। তারিখ : জানা নেই। আমি হিমু, তাকিয়ে আছি আকাশের দিকে। কবিরা আকাশের মেঘ দেখে আপ্লুত হন। তবে তারা বাস টার্মিনালের নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন না।নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে। আকাশের দিকে তাকিয়ে আছি বলে… Continue reading আঙুল কাটা জগলু পর্ব -০১ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল শেষ : পর্ব হুমায়ূন আহমেদ

শাওনকে প্রথম শটে না নেয়ার কারণ তার সঙ্গে শিল্পীর মেকাপ শেষ হয়। নি। অনেক সময় লাগবে। এতক্ষণ অপেক্ষা করার অর্থ হয় না। কাজেই শিশুশিল্পী শুয়াফা। শটটা এরকম–সোহাগী স্টেশনে সবাই নেমেছে। অপেক্ষা করছে কখন জিপ আসবে। তারা রওনা হবে ডাকবাংলোর দিকে। এই অবস্থায় সবার দৃষ্টি এড়িয়ে নিশাতের কন্যা টুনটুনি (ওয়াফা) নেমে পড়েছে রেললাইনে। হাতে দুধের বোতল।… Continue reading কাঠপেন্সিল শেষ : পর্ব হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

কিছুদিন আগে একটা ছবি বানিয়ে শেষ করেছি। নিজেরই যৌবনকালের রচনা আমার আছে জল উপন্যাসের চিত্ররূপ। প্রযোজক চ্যানেল আই। ছবিতে শর্ত জুড়ে দেওয়া, লাক্স সুন্দরী প্রতিযোগিতায় যে মেয়েটি প্রথম হয়েছে সে-ই হবে নায়িকা। অভিনয় জানুক বা না-জানুক। কঠিন শর্ত। শর্ত মানার অর্থ হচ্ছে ঢেঁকির চেয়েও বেশি কিছু গেলা, রাইস মিল গেলা। আমি রাইস মিল গিলে ফেললাম।… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

ছোটখাটো অসুখ আমার কখনো হয় না। সর্দিকাশি-জ্বর কখনো না। পচা, বাসি খাবার খেয়েও আমার পেট নামে না। ব্যাকপেইনে কাতর হয়ে বিছানায় পড়ে থাকি না। আধকপালি, সম্পূর্ণ কপালি কোনো কপালি মাথাব্যথা নেই। মুড়িমুড়কির মতো প্যারাসিটামল আমাকে খেতে হয় না।এক বিকেলে দুটা Ace নামের প্যারাসিটামল খেয়ে ফেললাম। শাওন বিস্মিত হয়ে বলল, মাথাব্যথা? আমি বললাম, না। এক সাহিত্য… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

তাঁর বয়স ৭৫, তিনি অন্য দেশে বাস করেন। হঠাৎ হঠাৎ তার সঙ্গে আমার দেখা হয়। এই মানুষটির জন্মদিন আমার বাসায় পালন করা হবে। মানুষটি উপস্থিত থাকবেন না। জন্মদিনের উৎসবের ব্যাপারটাও তিনি জানেন না। জন্মদিন মানেই কেক এবং মোমবাতি। কেক আসবে হোটেল শেরাটন থেকে। তার দায়িত্ব নিয়েছে অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহার। জন্মদিনের গানটি গাইবে গায়িকা মেহের… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৫ হুমায়ূন আহমেদ

আমেরিকানরা রসিকতা করতে পছন্দ করে। তাদের রসিকতার বিষয় শাশুড়ি, মা না। আমাদের দেশে ব্যক্তি নিয়ে রসিকতা শালা-দুলাভাই, দাদা-নাতিতে সীমাবদ্ধ। মা-শাশুড়ি কিংবা বাবা-শুশুর কখনো না।আমার মা রসিক মানুষ। তিনি তার ছেলেমেয়েদের নিয়ে রসিকতা করেন। কাজেই তাঁকে নিয়ে তার ছেলেমেয়েদেরও রসিকতা করার অধিকার আছে। মার রসিকতার নমুনা দেই।একবার এক অপরিচিত মহিলা মাকে জিজ্ঞেস করলেন, আপনা ছেলে কয়টি?… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৫ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

বিপদের সঙ্গে সবসময় আপন শব্দটি যুক্ত হয়। আপদ একটি স্ত্রীবাচক শব্দ। অনেক বিপদ স্ত্রীলোক নিয়ে আসে বলেই কি আপদ? আমরা বলি আপদ জুটেছে। এর অর্থ নিশ্চয়ই বিপদ নিয়ে আসবে এমনি এক মহিলা কপালে, জুটে গেছে।আমার দীর্ঘ জীবনে অনেক আপাদের মুখোমুখি হয়েছি। তারা স্ত্রীলোক হিসেবে যেমন এসেছে পুরুষ হিসেবেও এসেছে। কিছু গল্প করা যেতে পারে। শহীদুল্লাহ… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

কাঠপেন্সিল পর্ব:০৩ হুমায়ূন আহমেদ

চলন্তিকা ডিকশনারিতে আড্ডার অর্থ দেয়া হয়েছে—কুলোকের মিলনস্থান। আমার ‘দখিন হাওয়া’র বাসায় প্রায়ই আড্ডা বসে। অর্থাৎ কিছু কুলোক একত্রিত হন। আড্ডার প্রধান ব্যক্তিকে বলে আড্ডাধারী। আমি সেই জন। বাকিদের পরিচয় দিচ্ছি।শাওন। (তার বাড়িতেই আড্ডা বসছে, সে যাবে কোথায়?) আলমগীর রহমান। (অবসর এবং প্রতীক প্রকাশনীর মালিক। আমার নিচতলায় থাকেন।) আর্কিটেক্ট করিম। (তিনি আপে দখিন হাওয়াতেই থাকতেন, এখন… Continue reading কাঠপেন্সিল পর্ব:০৩ হুমায়ূন আহমেদ