আমি দেব না জল নিতে। অদ্ভুত গলায় বলল তিরি। ওকে এই গলায় কথা বলতে কোন দিন শােনেনি দীপাবলী। সে বিরক্ত হল, ‘দিবি না কেন? ‘ওরা যখন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল তখন মনে ছিল না? ‘তুই নেখালির মেয়ে ? ই । আর আমি এখন এখানে চাকরি করি, দুবেলা খেতে পাই বলে ওরা আমাকে রাস্তায় দেখলেই… Continue reading সাতকাহন পর্ব-(২)-সমরেশ মজুমদার
Category: শিল্প-ও-সাহিত্য
সাতকাহন পর্ব-(১)-সমরেশ মজুমদার
কাকতাের বলে কিছু নেই এখানে। রাতটাকে একটানে ছুঁড়ে ফেলে দিয়ে দিন এসেই জাঁকিয়ে বসে। সেই যে সূর্যের উনুন জ্বলল সারা দিন ধরে চরাচর পুড়িয়ে খাক করে দিলেও শান্ত হয় না, দিন নিবে গেলেও তেতে থাকে চারপাশ অনেকক্ষণ। ঘড়িতে যখন প্রায় পাঁচটা, ছায়া সরতে শুরু করেছে পৃথিবীতে, দীপাবলী স্নান সেরে অফিসঘরে চলে এসেছিল। এই একটু সময়… Continue reading সাতকাহন পর্ব-(১)-সমরেশ মজুমদার
শেষের রাত্রি – রবীন্দ্রনাথ ঠাকুর
“মাসি ! ” “ঘুমোও, যতীন, রাত হল যে ।” “হোক-না রাত,আমার দিন তো বেশি নেই । আমি বলছিলুম,মণিকে তার বাপের বাড়ি— ভুলে যাচ্ছি,ওর বাপ এখন কোথায়—” “সীতারামপুরে ।” “হাঁ সীতারামপুরে । সেইখানে মণিকে পাঠিয়ে দাও, আরো কতদিন ও রোগীর সেবা করবে । ওর শরীর তো তেমন শক্ত নয় ।” “শোনো একবার ! এই অবস্থায় তোমাকে… Continue reading শেষের রাত্রি – রবীন্দ্রনাথ ঠাকুর
অঘটন আজও ঘটে – তারাপদ রায়
দুর্ঘটনা ব্যাপারটা আকস্মিক। বহু সাবধানতা সত্ত্বেও দুর্ঘটনা চিরদিনই ঘটে, ঘটে যায়। অসাবধানী ব্যক্তির জীবনে যেমন দুর্ঘটনা ঘটে, খুব সাবধানী ব্যক্তির ক্ষেত্রেও তা ঘটতে পারে। দুর্ঘটনার কোনও অঙ্ক নেই, তা কোনও হিসেবে আসে না। বাথরুমে পা পিছলে কোমর ভেঙে যেমন তিন মাস বিছানায় পড়ে থাকা সম্ভব, তেমনই সম্ভব লঞ্চে পিকনিক করতে গিয়ে গঙ্গায় পড়ে যাওয়া কিংবা… Continue reading অঘটন আজও ঘটে – তারাপদ রায়
মুন অব ইজরায়েল-পর্ব-(১)-স্যার হেনরী রাইডার হ্যাগার্ড
শয়তানটার দাড়ি টেনে ধরলাম আমি। এখন ভাবতেও অবাক লাগে, এমন দুঃসাহসের কাজ কী করে করলাম আমি? যুবরাজ শেঠির প্রাসাদ না হয়ে অন্য যেকোনাে জায়গা হলে, এর জন্যে গর্দান যাক, দশ–বিশ ঘা বেত আমি অনায়াসে পেতে পারতাম। একথা অবশ্য খুবই ঠিক যে আমাকে মরিয়া করে তুলেছিল ঐ বুড়াে শয়তানটার নিজেরই আচরণ। “দেখা করিয়ে দেব! দেব দেখা করিয়ে!”-বলে বলে… Continue reading মুন অব ইজরায়েল-পর্ব-(১)-স্যার হেনরী রাইডার হ্যাগার্ড
অলৌকিক চাকতি রহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
আমার ভাগনে ডন সেদিন ঘরে ঢুকে চাপা গলায় বলল, “মামা! মামা! আলাদিন।”…..“আলাদিন মানে?” অবাক হয়ে তাকালুম ওর দিকে। ডনের চোখেমুখে রহস্য ঝিলিক দিচ্ছে। হেঁটের কোনায় কেমন একটা হাসি। একটু একটু হাঁফাচ্ছে। মনে হল, খুব দৌড়ে এসেছে শ্রীমান।…………..ডন বলল, “আলাদিন মানে ম্যাজিক ল্যাম্প। পেয়ে গেছি মামা।”। হাসতে হাসতে বললুম, “বেশ তো, এবার ওটা ঘষে দ্যাখ, দত্যি… Continue reading অলৌকিক চাকতি রহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
বােধহয় লােকটা ভূত–শুদ্ধসত্ত্ব বসু
তখন আমি রেলে কাজ করি। দক্ষিণপূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে, সংক্ষেপে যাকে বলা হতাে বি এন আর। আমাকে প্রায়ই লাইনে বেরতে হত, হিসাব তদারকির কাজে এ অফিস সে অফিস ছুটতে হতে, কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হত। | রাত নেই, দিন নেই – খবর এলেই হলাে, হুট করে বেরিয়ে পড়াে,… Continue reading বােধহয় লােকটা ভূত–শুদ্ধসত্ত্ব বসু
তান্ত্রিক–ধীরেন্দ্রলাল ধর
ইস্কুল মাষ্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এম-এ পাশ করলেও মুরুব্বির অভাবে ভাল চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলাে কেরানী। এখনকার দিনে কেরানীগিরির আবার দুটো ভাগ হয়েছে, নীচু কেরানীর মাইনে হয় সওয়া শশা থেকে শুরু, আর উচু কেরানীর মাইনে শুরু হয় সওয়া দুশাে টাকা থেকে। মুরুব্বিহীন দুর্গাবিনােদ নীচু ধাপের কেরানী হলাে। তাও জুটলাে… Continue reading তান্ত্রিক–ধীরেন্দ্রলাল ধর
ওয়ারিশ-লীলা মজুমদার
খাদার আর গদাইয়ের যেমনি নামের ছিরি, স্বভাবটিও তেমনি। আমাদের এই কলকাতার উপকণ্ঠে একটা পুরনাে পাড়ার আদি বাসিন্দাদের দুই বংশধর। এ গল্প চোখে পড়লে পাছে তারা অসন্তুষ্ট হন, তাই আর রাস্তাটার নাম বললাম না। সেখানকার সব নালা গিয়ে গঙ্গায় পড়েছে, সব মােড়ে একটা করে মােটরের কারখানা। আর পথঘাটের কথাই যদি বল, সব ভাঙা, সব পথে বাস… Continue reading ওয়ারিশ-লীলা মজুমদার
মাঝরাতের কল -প্রেমেন্দ্র মিত্র
মাঝরাতের কল প্রেমেন্দ্র মিত্র সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার ওপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশী পড়েছিল। পুরুপুরু গােটা কতক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনাে মােটরে। এ মোেটর আমি আজ… Continue reading মাঝরাতের কল -প্রেমেন্দ্র মিত্র