তার মনে হল মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিন্নির জন্ডিস হয়ে ছিল। গা হলুদ হয়ে মরাে-মরাে অবস্থা। মেয়েকে ঢাকা পি. জিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোেলা হয়েছে। সেই সময় কিছু-একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হত না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতরে পায়চারি করলেন। একবার… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৭)
Category: শিল্প-ও-সাহিত্য
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৬)
অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটি মেয়ের ডি.এন.এ. এবং একটি পুরুষের ডি.এন.এ. এর মধ্যে তফাৎ কী তাঁর জানতে ইচ্ছে হল। পড়াশােনা করতে হবে। প্রচুর পড়াশােনা । জীবন এত ছােট অথচ কত কী আছে জানার । তিনি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৬)
তথাকথিত ডিপ্রেশনে ভোগা-শাওন মল্লিক
তথাকথিত ডিপ্রেশনে ভোগা শাওন মল্লিক কাব্যগ্রন্থ_আমি….…? তথাকথিত কমিউনিস্ট ডিপ্রেশন এ ভোগা লম্পট স্বৈরাচারী মানুষ এর বৃষ্টির শব্দের…. রোমান্টিকতা উপভোগ করাটাও পাপ হঠাৎ করেই স্মৃতিচারণ করছি.….. দিনের হাস্যরসের খোঁজে ব্যস্ত থাকা মানুষের একজন রাতের আকাশ দেখে উপগ্রহ-চিত্রের…. সাথে কথোপকথন করে অগোচরেই…. ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে উড়ে যায় বিষন্নতা… টানে টানে পুড়ে যায় অভিমান পুড়ছে অতীতের তলহীন দৃশ্যকাব্যের… Continue reading তথাকথিত ডিপ্রেশনে ভোগা-শাওন মল্লিক
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৫)
অমিতা অনেকক্ষণ চুপ করে রইল। যেন সে সত্যিসত্যি শুনতে পাচ্ছে গাছের কথা। মাঝে মাঝে মাথা নাড়ছে। একসময় সে উঠে দাঁড়াল এবং বিকট চিৎকার করে বলল- কে কদম গাছকে ব্যথা দিয়েছে ? কে পাতাসুদ্ধ তার ডাল ছিড়েছে ? কান্নাকাটি চিৎকার। জানা গেল আগের রাতে সত্যিসত্যি কদমগাছের একটি ডাল ভাঙা হয়েছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। কিছুদিন পর গাছটি… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৫)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৪)
যা দেখে কেউ ধারণাও করতে পারে না এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু। মিসির আলি সাহেব চা নিন। তিনি চা নিলেন। বলুন স্পেসিফিক্যালি আপনি কী জানতে চান।পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কি না তা কে বলতে পারবে ? অর্থাৎ আমি জানতে চাচ্ছি গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কি আছে যেখানে সব জাতীয় গাছপালার ছবি আছে… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৪)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৩)
মিসির আলি বললেন, আমি আজ সন্ধ্যায় ঢাকা যাব। এখানকার কাজ আমার আপাতত শেষ হয়েছে। ঢাকায় আমি কিছু পড়াশােনা করব। খোঁজখবর করব। তারপর ফিরে আসব । আজই যাবেন ? হ্যা আজই যাব। হাতে সময় বেশি নেই। কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে। এ-কথা কেন বলছেন ? ইনসটিংকট থেকে বলছি। আমার মনে হচ্ছে এ-রকম । আপনি… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১৩)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১২)
চায়ের দোকানি খুশিমনেই চা ছাকতে বসল। আমি কাল সকালেই দাম দিয়ে যাব।কোনাে অসুবিধা নাই। তিন কাপ চায়ের লাগিন ফতুর হইতাম না। আমরা ময়মনসিংহ-এর লােক। আমরার কইলজা বড়। নাম কী আপনার ? রশীদ। আচ্ছা ভাই রশীদ, আপনার কাছে সিগারেট আছে ? সিগারেট নাই, বিড়ি আছে। খাইবেন ? দেন দেখি একটা। মিসির আলি চিন্তিত মুখে বিড়ি টানতে… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১২)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১১)
একটি আঁকব? কথাবার্তা এই পর্যন্তই। মিসির আলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কিন্তু আর কোনাে যােগাযােগ হল না। তিনি বেশ কয়েকবার ডাকলেন, তিনি তিন্নি। কোনাে জবাব নেই। মিসির আলি নিজের বিছানায় ফিরে এলেন। ঘুম চলে গিয়েছে। শুয়ে থাকার কোনাে মানে হয় না। তিনি আবার ছবি নিয়ে বসলেন। যদি নতুন কিছু বের হয়ে আসে। যে মাটির উপর গাছগুলি… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১১)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১০)
তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায় । সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নাজিম। জ্বি স্যার। তুমি কেমন আছ ? জ্বি স্যার ভালাে । তিন্নি তােমাকে কখনাে মাথাব্যথা দেয় নি ? নাজিম চমকে উঠল । কিন্তু নিজেকে সামলে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগল। কথা বলছ না কেন নাজিম… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-১০)
অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-৯)
তুমি আজ সকালে আমাকে পিশাচ ডাকছিলে কেন ? রহিমার মুখ সাদা হয়ে গেল। দেখতে দেখতে তার কপালে বিন্দুবিন্দু ঘাম জমল।। পিশাচরা কী করে রহিমা? রহিমা তার জবাব দিল না। তার পানির পিপাসা পেয়ে গেছে। বুক শুকিয়ে কাঠ । আর কোনাে দিন আমাকে পিশাচ ডাকবে না। জ্বি আচ্ছা। এখন যাও। আজ বােধ হয় স্বপ্নটা সে দেখবেই। বিছানায়… Continue reading অন্যভুবন-হুমায়ূন আহমেদ (পর্ব-৯)