‘সামার হলিডে’ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার মনই এই সময় খানিকটা তরল অবস্থায় থাকে। অত্যন্ত কঠিন অধ্যাপককেও এই সময় নরম এবং আদূরে গলায় কথা বলতে দেখা যায়। আমার অধ্যাপকের নাম জোসেফ এডওয়ার্ড গ্লালাস নামের সার্থকতা বুঝানোর জন্যই হয়তো ভদ্রলোক কাচের মতো কঠিন এবং ধারালো। সামার হলিডের তারল্য তাকে স্পর্শ করেনি। ভোর ন’টায় ল্যাবে… Continue reading নামে কিবা আসে যায় – হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
খুব ছোটবেলার কথা – হুমায়ূন আহমেদ
খুব ছোটবেলার কথা মনে করতে গেলেই দেখি দুএকটা বিচ্ছিন্ন চিত্র ছাড়া আর কিছু মনে নেই। এটা বোধহয় সবার জন্যেই সত্যি। সুদূর শৈশবে কিছু গুরুত্বহীন ঘটনা কোন বিশেষ কারণে কাউকে অভিভূত করে। সেটি মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। সেগুলিই মনে থাকে, অন্য কিছু আর মনে থাকে না। কিন্তু তার মধ্যেও রহস্য আছে। সেই রহস্য বিষয়ে বলবার… Continue reading খুব ছোটবেলার কথা – হুমায়ূন আহমেদ
ফাঁদ পাতা ভুবনে – তারাপদ রায়
‘মায়ার খেলা’র সেই আশ্চর্য গানটিকে হালকা আলোচনার সীমানায় টেনে আনার জন্যে আমি যারপর নাই লজ্জিত এবং দুঃখিত, কিন্তু প্রেমের মতো জটিল বিষয়ে আমার মতো আনাড়ি ব্যক্তির একটা অবলম্বন দরকার। তাই এই অসাধু প্রচেষ্টা, এর মধ্যে আর কোনও গূঢ় ব্যাপার নেই। কবি হাইনেই বোধহয় বলেছিলেন, প্রথম প্রেম ঐশ্বরিক ব্যাপার, কিন্তু দ্বিতীয়বার যে প্রেমে পড়ে সে একটা… Continue reading ফাঁদ পাতা ভুবনে – তারাপদ রায়
প্রকল্প-ঋভু চট্টোপাধ্যায়
দুপুরে জম্প্রেস করে ভাত আর এক বাটি দুধ সেই মাত্র সাঁটানোর পর একটা ছোট খাটো ঘুমও হয়ে গেছে। এমন সময় মোবাইলটা বেজে উঠতেই একটু বিরক্তই হলেন হারাধন বাবু।এখন আবার কে ফোন করল? অফিস থেকে তো ফোন করবে না, একটু পরেই বি’সিফ্টের ডিউটি আছে। রিসিভ করার আগে ফোন নম্বরটা একবার দেখে নিলেন। না, অচেনা ল্যাণ্ড লাইনের নাম্বার। রিসিভ করতেই অন্য পাশ থেকে… Continue reading প্রকল্প-ঋভু চট্টোপাধ্যায়
শিকড় – হুমায়ূন আহমেদ
মাসের শেষ সপ্তাহে ঢাকা শহরে খাট, মিটসেফ, চেয়ার-টেবিল এবং লেপ-তোষক বোঝাই করে কিছু ঠেলাগাড়ি চলাচল করে। ঠেলাগাড়ির পেছনে পেছনে একটা রিকশায় বসে থাকেন এইসব মালামালের মালিক। তাঁর কোলে থাকে চাদরে মোড়া বার ইঞ্চি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি কিংবা টু-ইন-ওয়ান। তাকে খুবই ক্লান্ত ও উদ্বিগ্ন মনে হয়, কারণ একইসঙ্গে তাকে লক্ষ্য রাখতে হচ্ছে ঠেলাগাড়ির দিকে এবং… Continue reading শিকড় – হুমায়ূন আহমেদ
বোকাভূ – হুমায়ূন আহমেদ
তোমাদের আজ একটা ভূতের গল্প বলি?…..ভয় নেই-যে ভূতের গল্প বলব সে হলো বোকা-টাইপ ভূত। বেজায় বোকা। তার নাম হলো ‘বোকাভূ’। তার বয়স বেশি না। মাত্র সাত। মানুষ হয়ে জন্মালে সে ক্লাস টু-তে পড়ত। বোকাভূ কেমন বোকা এখন বলি। ভূত বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে মারামারি খামচাখামচি করা। এ ওকে কামড়ে ধরবে, কিল-ঘুসি মারবে, কাদায় চুবাবে। বোকাভূ… Continue reading বোকাভূ – হুমায়ূন আহমেদ
গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট – সত্যজিৎ রায়
সুখময় সেনের বয়স পঁয়ত্রিশ। এই বয়সেই সে চিত্রকর হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছে। পোর্ট্রেটেই তার দক্ষতা বেশি। সমঝদারেরা বলে সুখময় সেনের আঁকা কোনও মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্ত রূপ দেখতে পাওয়া যায়। বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে, শিল্প সমালোচকেরা তার প্রশংসা করেছে। কিন্তু শিল্পীরা সবসময় এক পথে চলতে ভালবাসে না। সুখময় এ… Continue reading গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট – সত্যজিৎ রায়
কিসিং বুথ – হুমায়ূন আহমেদ
আমেরিকানদের বিচিত্র কাণ্ডকারখানার গল্প বলার সময় কিসিং বুথের গল্পটা আমি খুব আগ্রহ করে বলি। শ্রোতারা চোখ বড় বড় করে শোনে। যুবক বয়েসীরা গল্প শেষ হবার পর মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়ত-বা ভাবে, আহা তারা কী সুখেই না আছে। গল্পটা বলা যাক। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে “হোম কামিং” বলে একটি উৎসব হয়। এই উৎসবে আনন্দ মিছিল হয়,… Continue reading কিসিং বুথ – হুমায়ূন আহমেদ
ওরফে বাচ্চু – হুমায়ূন আহমেদ
আমার ডাকনাম ছিল কাজল। বিভূতিভূষণের অপরাজিত উপন্যাস থেকে বাবা এই নাম তার প্রথম ছেলের জন্যে রাখলেন। আমার জন্মের পরপর মা অসুস্থ হয়ে পড়লেন। মস্তিষ্কবিকৃতি। কাউকে চিনতে পারেন না। কাজেই আমাকে চলে যেতে হলো নানার বাড়ি। আমি নানিজানের বুকের দুধ খেয়ে বড় হতে থাকলাম। নানিজান আদর করে আমাকে ডাকতেন বাচ্চু। বাচ্চা থেকে বাচ্চু। নানিজানের আদরের নামের… Continue reading ওরফে বাচ্চু – হুমায়ূন আহমেদ
জকপুরের হাটে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জকপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাঁজাক, টেমি, কারবাইডের আলো চারিদিকে… Continue reading জকপুরের হাটে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়