নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়

যেরকম পথে ঘাটে হিপিদের দেখা যায়, লম্বা-লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে অনেক সময় খালি পা, নোংরা পোশাক—সেইরকমই একজোড়া যুবক-যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হইনি। ওরা পার্কস্ট্রিটে চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়েছিল। দুজনেরই পোশাক একরকম, প্যান্ট ও সার্ট, সোনালি রঙের চুল, হালকা নীল চোখের মণি, দুধে আলতা রং, অন্য হিপিদের মতো এরা তেমন নোংরা নয়, যদিও পোশাক ছেঁড়াখোঁড়া।… Continue reading নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়

সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়

গড়বন্দীপুরের ছেলেরা আমাকে একটা সাইকেল দিতে চেয়েছিল। কিন্তু রাস্তায় যা জল কাদা। সাইকেল আনলেই বরং বিপদ হত, সে সাইকেল ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হত। তারচেয়ে নিজের দুটো পায়ের ওপর ভরসা করাই অনেক বেশি নিরাপদ। কাদার রাস্তায় হাঁটার অভ্যেস আমার কাছে। সুন্দরবনের চেয়ে বেশি কাদা তো আর কোথাও নেই। সে একেবারে এঁটেল মাটি, কোথাও কোথাও… Continue reading সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়

ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়

এমন নয় যে এই বারান্দাটায় দাঁড়ালেই সুন্দর কোনও দৃশ্য দেখা যায়। তবু তো বারান্দা। জানলার থেকে অনেকখানি বেশি। জানলার গরাদে মুখ রাখলে কয়েদীর মতন লাগে, আর বারান্দা মানে মুক্তি। বারান্দা একটা আছে, কিন্তু সেখানে দাঁড়াবার উপায় নেই। যতদিন ছেলেটা ছোট ছিল, ততদিন বারান্দার দিকে দরজাটা বন্ধ করে রাখতে হত সব সময়। এখন ছেলে ইস্কুলে গেলে… Continue reading ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়

পুরনো পল্টন – তারাপদ রায়

পল্টনকে নিয়ে আমি এখনও কিছু লিখিনি। কিন্তু না লিখলেই নয়। যাদের নিয়ে ইতিমধ্যে লেখা হয়ে গেছে, তারা রীতিমতো গোলমাল শুরু করে দিয়েছে, কেন পল্টন থাকতে আমি তাদের হাস্যাস্পদ করছি। পল্টনকে নিয়ে যে কিছু লিখিনি তার কারণ একমাত্র এই নয় যে পল্টন খুব শক্তিশালী, তার চেয়েও বড় কারণ পল্টনকে নিয়ে লেখা আরম্ভ করা আর আমার দিদিমার… Continue reading পুরনো পল্টন – তারাপদ রায়

নীল মানুষের পরাজয়-সুনীল গঙ্গোপাধ্যায়

শেষরাতের দিকে দারুণ ঝড়-বৃষ্টি আরম্ভ হল হঠাৎ। শীতকাল, এ সময় এরকম বাদলা হওয়ার কথা নয়। রণজয় আর গুটুলির ঘুম ভেঙে গেল। পাহাড়ের গায়ে একটা ছোটমন গুহাকে ওরা বড় করে নিয়েছে, সেটাই এখন ওদের বাড়ি। রণজয় অন্য জায়গা থেকে একটা বড় পাথর এনে গুহার মুখটা আড়াল করে রেখেছে, বাইরে থেকে কিছু দেখা যায় না। ঝড়ের শব্দে… Continue reading নীল মানুষের পরাজয়-সুনীল গঙ্গোপাধ্যায়

ঘড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়

আমার হাত ঘড়িটা কে চুরি করেছে, আমি জানি না। বেশি রাত্তিরে বাড়ি ফিরছিলাম চোখে একটু ঘোর ছিল, দোতলা বাসে জানালার পাশে বসতে পাওয়া তো বিরাট সৌভাগ্য, সেইসঙ্গে ঠান্ডা হাওয়া—ঘুম আসবে, তাতে আশ্চর্য কী! তা ছাড়া, বাসে ঘড়ি পরে ঘুমানো তো অন্যায় নয়। ঘুম ভাঙল যখন অন্ধকার, বাস ডিপোতে এসেছে। খারাপ লাগল না, একটা সিগারেট ধরালাম।… Continue reading ঘড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়

গোপন-সুনীল গঙ্গোপাধ্যায়

জয়াকে নামিয়ে দিয়ে ট্যাক্সিটা ঘুরিয়ে নেওয়ার একটু পরেই সব আলো নিভে গেল। একেবারে ঘুরঘুটি অন্ধকার। সঙ্গে-সঙ্গে প্রবল আপশোশের সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাল রজত। আর পাঁচ মিনিট আগে লোডশেডিং হতে পারত না? নেমে যাওয়ার সময় জয়া তার হাতটাও ছুঁতে দেয়নি। জয়া ভয় পায়। ভয় ঠিক নয়। লজ্জাও নয়। এক ধরনের অস্বস্তি। এ-পাড়ার একটি যুবককে… Continue reading গোপন-সুনীল গঙ্গোপাধ্যায়

মুকুট-রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ ত্রিপুরার রাজা অমরমাণিক্যের কনিষ্ঠ পুত্র রাজধর সেনাপতি ইশা খাঁকে বলিলেন, “দেখো সেনাপতি, আমি বারবার বলিতেছি তুমি আমাকে অসম্মান করিয়ো না।” পাঠান ইশা খাঁ কতকগুলি তীরের ফলা লইয়া তাহাদের ধার পরীক্ষা করিতেছিলেন। রাজধরের কথা শুনিয়া কিছুই বলিলেন না, কেবল মুখ তুলিয়া ভুরু উঠাইয়া একবার তাঁহার মুখের দিকে চাহিলেন। আবার তখনই মুখ নত করিয়া তীরের… Continue reading মুকুট-রবীন্দ্রনাথ ঠাকুর

ভিখারিনী -রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ কাশ্মীরের দিগন্তব্যাপী জলদস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আঁধার আঁধার ঝোপঝাপের মধ্যে প্রচ্ছন্ন। এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষচ্ছায়ার মধ্য দিয়া একটি-দুইটি শীর্ণকায় চঞ্চল ক্রীড়াশীল নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ সিক্ত করিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির উপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে তরঙ্গে উলটপালট করিয়া, নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে।… Continue reading ভিখারিনী -রবীন্দ্রনাথ ঠাকুর

সমস্যাপূরণ-রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ ঝিঁকড়াকোটার কৃষ্ণগোপাল সরকার জ্যেষ্ঠপুত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশী চলিয়া গেলেন। দেশের যত অনাথ দরিদ্র লোক তাঁহার জন্য হাহাকার করিয়া কাঁদিতে লাগিল। এমন বদান্যতা, এমন ধর্মনিষ্ঠতা কলিযুগে দেখা যায় না, এই কথা সকলেই বলিতে লাগিল। তাঁহার পুত্র বিপিনবিহারী আজকালকার একজন সুশিতি বি.এ.। দাড়ি রাখেন, চশমা পরেন, কাহারও সহিত বড়ো একটা মিশেন… Continue reading সমস্যাপূরণ-রবীন্দ্রনাথ ঠাকুর