১. চাঁদপাল ঘাট চাঁদপাল ঘাট থেকে রেঙ্গুনগামী মেল স্টিমার ছাড়ছে। বহু লোকজনের ভিড়। পুজোর ছুটির ঠিক পরেই। বর্মা প্রবাসী দু-চারজন বাঙালি পরিবার রেঙ্গুনে ফিরচে। কুলিরা মালপত্র তুলচে। দড়াদড়ি ছোঁড়াছুড়ি, হইহই। ডেকযাত্রীদের গোলমালের মধ্যে জাহাজ ছেড়ে গেল। যারা আত্মীয়স্বজনকে তুলে দিতে এসেছিল, তারা তীরে দাঁড়িয়ে রুমাল নাড়তে লাগল। সুরেশ্বরকে কেউ তুলে দিতে আসেনি। কারণ কলকাতায় তার… Continue reading মরণের ডঙ্কা বাজে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
জলাভূমির আতঙ্ক – আলী ইমাম
পৃথিবীর বিভিন্ন দেশের চিড়িয়াখানার জন্য পশু-পাখি সরবরাহ করার জন্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাদের কাজ হচ্ছে চিড়িয়াখানার চাহিদানুযায়ী পশু-পাখি ধরে এনে সরবরাহ করা। প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়েও এ ধরনের সরবরাহ হয়ে থাকে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে গহীন অরণ্য থেকে, দুর্গম অঞ্চল থেকে পশু-পাখি সংগ্রহ করে থাকেন । বিশ্ববিখ্যাত লন্ডন চিড়িয়াখানার জন্য বিরল প্রজাতির পশু-পাখি সংগ্রহ করে… Continue reading জলাভূমির আতঙ্ক – আলী ইমাম
অর্থং অর্থং – সৈয়দ মুজতবা আলী
একটা ‘ফরেন’-ওলার কথাই বলি। ইন্টারভ্যুতে আমিও ছিলুম। সেই ছাব্বিশ বছরের ‘ফরেন’–বাট ড্যাম কালা আদমি ছোকরাটা তার বাপের বয়সী ওমেদার অধ্যাপককে যা বেহায়া প্রশ্ন শুধোতে লাগল তাতে আমি স্তম্ভিত। কারণ সেই অধ্যাপকের কিছু কিছু লেখার সঙ্গে আমার পরিচয় ছিল। এ যুগে আর কটা হিন্দু ফার্সি শিখে ভারতবর্ষের সাতশ বছরের ইতিহাস অধ্যয়ন করে? ইনি তাদেরই একজন। অথচ… Continue reading অর্থং অর্থং – সৈয়দ মুজতবা আলী
তেঁতুলঝোরার ঝাউবাংলো – আলী ইমাম
বৈশাখের এই লাল রোদের দুপুরগুলো কেমন তেতে থাকে। বাতাস যেন আগুনের হল্কা ছড়ায়। গাছের পাতা থির হয়ে আছে। চারদিক ঝলসাচ্ছে। কেমন ফোসকা পড়া গরম। সাঁ সাঁ করে লোক বোঝাই বাস ছুটে যাচ্ছে । পিকু হাঁটতে হাঁটতে ভাবে, আহ্, এখন যদি ঝমঝম করে বৃষ্টি নামত তবে কী চমৎকারই না হতো। আকাশে জমত ঘন কালো মেঘ ।… Continue reading তেঁতুলঝোরার ঝাউবাংলো – আলী ইমাম
মাতৃকা – সমরেশ মজুমদার
সকালবেলায় আমার বাবা আজকাল তাড়াতাড়ি বাড়ি ফেরে। তাড়াতাড়ি মানে সাড়ে ছটা সাতটা। আমার জ্ঞান হওয়ার পর থেকে কোন জরুরী কাজ ছাড়া বাবাকে কোনদিন সাড়ে নটার আগে ফিরতে দেখিনি। অফিস থেকে বেরিয়ে এই সময়টুকু বাবা কি করে স্পষ্ট করে বলতে পারব না। তবে কখনও অসুস্থ হয়ে বাড়ি ফেরেনি। আমরা যে পাড়ায় থাকি সেখানে রাত করে যারা… Continue reading মাতৃকা – সমরেশ মজুমদার
শবনম – সৈয়দ মুজতবা আলী
১.১ বাদশা আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ বাদশা আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ। না হলে আফগানিস্তানের মত বিদকুটে গোড়া দেশে বল-ডান্সের ব্যবস্থা করতে যাবেন কেন? স্বাধীনতা দিবসে পাগমান শহরে আফগানিস্তানের প্রথম বল-ডান্স হবে। আমরা যারা বিদেশী তারা এ নিয়ে খুব উত্তেজিত হইনি। উত্তেজনাটা মোল্লাদের এবং তাদের চেলা অর্থাৎ ভিশতি, দর্জী, মুদী, চাকর-বাকরদের ভিতর। আমার ভৃত্য আবদুর রহমান… Continue reading শবনম – সৈয়দ মুজতবা আলী
সংসার – হুমায়ূন আহমেদ
একজন মানুষ এক জীবনে কতবার ‘সংসার’ করে? বেশির ভাগ মানুষের জন্য একবার। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের কারণে বাংলাদেশি মানুষের জন্য দুবার। প্রথম সংসার জ্বলেপুড়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার। আমি, মনে হয়, কথা গুছিয়ে বলতে পারছি না। এখানে ‘সংসার’ মানে বিয়ে করে ঘর বাঁধা বোঝাচ্ছি না। হাঁড়িকুড়ি, বিছানা-বালিশ নিয়ে দিনযাপন বোঝাচ্ছি। আমার মা অতি অল্প বয়সে বাবার… Continue reading সংসার – হুমায়ূন আহমেদ
গৌরের কবচ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১. গৌরগোপালেরা বড়ই গরিব গৌরগোপালেরা বড়ই গরিব। গ্রামের মধ্যে তাদের বাড়িখানাই সবচেয়ে বেশি ভাঙাচোরা এবং শ্রীহীন। একবুক আগাছার মধ্যে ত্যাড়াবাঁকা হয়ে কোনওক্রমে বহুঁকালের পুরনো বাড়িটা দাঁড়িয়ে আছে। একসময়ে গৌরগোপালদের অবস্থা ভালই ছিল। জমিজমা ছিল, চাষবাস ছিল, একটু ব্যাবসাও ছিল। গৌরের ঠাকুরদার আমল থেকে অবস্থা পড়তে পড়তে এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। একবেলা নুনভাত জোটে তো… Continue reading গৌরের কবচ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ভালোবাসার গল্প – হুমায়ূন আহমেদ
নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হল না। দমকা বাতাস দিচ্ছিল। খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে। কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামী কাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কে আসবে? মাঝে-মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে। এখনো তাই করছে। রঞ্জু আবার বলল,… Continue reading ভালোবাসার গল্প – হুমায়ূন আহমেদ
আমাদের পাড়ায় মজিদ সাহেব – হুমায়ূন আহমেদ
আমাদের পাড়ায় মজিদ সাহেব নামে পুলিশের একজন রিটায়ার্ড এসপি থাকেন। তার স্বভাব হচ্ছে দেখা হওয়া মাত্র অত্যন্ত চিন্তিত মুখে হাই ফিলসফি গোছের একটা প্রশ্ন করা। মহা বিরক্তিকর ব্যাপার। সেদিন মোড়ের দোকানে সিগারেট কিনছি। হঠাৎ লক্ষ করলাম মজিদ সাহেব হনহন করে আসছেন। আমি চট করে একটু আড়ালে চলে গেলাম। লাভ হলো না। ভদ্রলোক ঠিক আমার সামনে… Continue reading আমাদের পাড়ায় মজিদ সাহেব – হুমায়ূন আহমেদ