সাতশ পাহাড়ের দেশে (২) রজত বন্দ্যোপাধ্যায় ১৯০১২৪ সেদিন সকাল সকাল অফিসে গিয়েছিলাম। কাগজপত্র সব গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবার কথা। গন্তব্য শ’দেড়েক কিলোমিটার দূরে, পাহাড় আর শালের ঘন জঙ্গলে ভরপুর, প্রায় চার হাজার ফিট ওপরে সারাণ্ডার সবচেয়ে উঁচু পাহাড়চূড়ো, কিরিবুরু। রাস্তা বলতে একে তো সিঙ্গল রোড, তাতে আবার পুরোটাই ভাঙাচোরা। আমরা অফিসের কলিগরা… Continue reading সাতশ পাহাড়ের দেশে (২)-রজত বন্দ্যোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
রেলগাড়ি ঝমাঝম – হুমায়ূন আহমেদ
আমার শিশুবেলার প্রধান খেলা ছিল ‘রেলগাড়ি খেলা’। বাসার কাঠের চেয়ারগুলোকে একটির পেছনে আরেকটি সাজাতাম। প্রথম চেয়ারটায় আমি গম্ভীর মুখে বসে ট্রেনের চাকার শব্দের অনুকরণে ‘ঝিকঝিক ঝিকঝিক’ করতাম। শৈশবের অতি আনন্দময় সময় আলাদা করতে বললে আমি সঙ্গে সঙ্গে বলব–ট্রেনে করে দাদার বাড়ি, নানার বাড়ি যাওয়া। তখনকার ট্রেনের ইঞ্জিন ছিল কয়লার। জানালার পাশে বসে মাথা বের করলে… Continue reading রেলগাড়ি ঝমাঝম – হুমায়ূন আহমেদ
দুধসায়রের দ্বীপ (অদ্ভুতুড়ে সিরিজ) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১. পুকুরটার নাম দুধের সর পুটু বলল, “আচ্ছা, এই পুকুরটার নামই কি দুধের সর?” খাসনবিশ চোখ কপালে তুলে বলল, “পুকুর! এই সমুদুরের মতো বিরাট জিনিসকে তোমার পুকুর বলে মনে হচ্ছে? শহুরে ছেলেদের দোষ কী জানো তো! তারা সব জিনিসকে ছোট করে দেখে। তারা পাহাড়কে বলে ঢিবি, বোয়ালমাছকে বলে মাগুরমাছ, বুড়োমানুষকে ভাবে খোকা। ওই হল তোমাদের… Continue reading দুধসায়রের দ্বীপ (অদ্ভুতুড়ে সিরিজ) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পাত্রী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কে ও? শিবাই নাকি রে? যে আজ্ঞে। শিবাই-ই বটি। তা পাত্রী পছন্দ হল? না জামাইদা, এটাও লাগসই নয়। দাঁত উঁচু। দাঁত উঁচু? তা কত উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়। আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি? ফিলম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। আপনি তো ওসব দেখেন টেখেন না, তবে… Continue reading পাত্রী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গোবর বাবু – হুমায়ূন আহমেদ
নীলগঞ্জ হাইস্কুলের ড্রিল স্যারের নাম ইয়াকুব আলি। বয়স পঞ্চাশের উপর। বেঁটে-খাটো মানুষ। সাধারণত ড্রিল স্যারদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে। ইয়াকুব আলি সাহেব ব্যতিক্রম। ভয়ংকর রোগা। বছরের বেশিরভাগ সময় পেটের অসুখে ভুগেন। যে ঋতুতে সে অসুখটা হওয়ার কথা তাঁর তা হয়। বসন্তকালে চিকেন পক্স কিংবা হাম হয়, বর্ষাকালে ভয়াবহ ধরনের ডায়রিয়া হয়। সারা শীতকাল খকখক… Continue reading গোবর বাবু – হুমায়ূন আহমেদ
রুপা – হুমায়ূন আহমেদ
ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্যে অপেক্ষা করছি কি-না জানতে চাইলেন। আমি বললাম, “হ্যা, এবং ভদ্রতা করে জানতে চাইলাম, আপনি কোথায় যাচ্ছেন?” ভদ্রলোক হাসিমুখে বললেন, ‘আমি কোথাও যাচ্ছি না। আমার স্ত্রীকে রিসিভ করতে… Continue reading রুপা – হুমায়ূন আহমেদ
সাতশ পাহাড়ের দেশে-রজত বন্দ্যোপাধ্যায়
২৩/১২/২০২৩ আশির দশকের প্রথমদিকে চাকরিতে জয়েন করার পর আমার প্রথম পোষ্টিং হয় একটি সুন্দর শহরে, যার নাম জামশেদপুর। পাহাড়, পর্বত, সমুদ্র, অরণ্য এসবকিছুর অনুপস্থিতিতে কোনো শহর যে শুধু গুচ্ছেরগণ্ডা কারখানা দিয়ে এত সুন্দর করে গড়ে তোলা যায়, সেটা টাটারা জামশেদপুরের পত্তনি থেকেই করে দেখিয়ে দিয়েছে। সবমিলিয়ে বছর ছয়েক ছিলাম। আমার একান্ত পছন্দের জায়গা হিসেবে জামশেদপুর… Continue reading সাতশ পাহাড়ের দেশে-রজত বন্দ্যোপাধ্যায়
পুরোনো দেওয়াল -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
হাড় জিরজিরে রোগা ছেলের মতো ইট বের করা দেওয়ালের গলি। দু-পাশেই শুধু দেওয়াল, জানলা নেই, দরজাও না। গলিটা খুব নির্জন। জগদীশ নিশ্বাস টানলে গন্ধটা পায়। অত্যন্ত মৃদু মাটির গন্ধের সঙ্গে ভিজে শ্যাওলার গন্ধ। গন্ধটা মিষ্টি। শরীর অবশ করে নেওয়ার মতো আমেজ যেন গন্ধটার সঙ্গে মিশে থাকে। যেন এইখানে দাঁড়ালে অনেক পুরোনো কথাকে মনে পড়বে। রোজ… Continue reading পুরোনো দেওয়াল -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ভালোবাসা -সুনীল গঙ্গোপাধ্যায়
তপনের আজকাল প্রায়ই মন খারাপ থাকে। প্রায়ই সে একা-একা দাঁড়িয়ে থাকে জানলায়, অথবা ছাদে উঠে ঘুরে বেড়ায়, আর মনে হয়, পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। তা যদিও সত্যি নয়, বাবা-মা তাকে খুব ভালোবাসেন, আর ছোটমাসি তো এলেই তাকে কত। আদর করেন। দাদা তাকে মাঝে-মাঝে খুব বকুনি দেয় বটে—দাদার বইপত্তরে হাত দিলে খুব চটে যায় কিন্তু… Continue reading ভালোবাসা -সুনীল গঙ্গোপাধ্যায়
গর্ভনগরের কথা-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লিফটের দরজার কাছে এক বুড়ো মানুষ দাঁড়িয়ে আছেন। একা। লিফটের দরজা খোলাই রয়েছে। ওপরে যাওয়ার যাত্রী আজকাল আর নেই। কিন্তু সীমন্তককে যেতেই হবে। ওপরেই তার কাজ। আজ সকাল থেকে সীমন্তক খুশিই রয়েছে। খুশি হওয়া খুব বিচিত্র নয়। কারণ আজ সকালের রেশনেই সে পেয়েছে আধবুড়ি পালং শাক আর দু-মুঠো কড়াইশুটি। কী সবুজ! কী সবুজ! কৃত্রিম খাবার… Continue reading গর্ভনগরের কথা-শীর্ষেন্দু মুখোপাধ্যায়