সত্তর বছর বয়েস কম কথা নয়। এই মাত্র গত মাসে সত্তর বছর পূর্ণ হল দিলীপকুমারের। পাঠক-পাঠিকা ভুল ভাববেন না। আমাদের গল্পের দিলীপকুমার কোনও চিত্রতারকা নন, নেহাতই আটপৌরে দিলীপকুমার চৌধুরী, নেহাতই আটপোরে বিপত্নীক ভদ্রলোক, অবসরপ্রাপ্ত রেলওয়ে। অফিসার। দিলীপকুমারের স্ত্রী বিগত হয়েছেন অনেকদিন। এ বাসায় আসার কয়েকবছর আগে। এ বাসায় মানে কলকাতা শহরের পূর্বপ্রান্তে জলাজমিতে গড়ে ওঠা… Continue reading রোশনচৌকি-তারাপদ রায়
Category: শিল্প-ও-সাহিত্য
পরম ও দীপালি -সুনীল গঙ্গোপাধ্যায়
ইস্কুল থেকে ফিরে, সদর দরজা দিয়ে ঢুকতে পরম দেখতে পেল, তাদের বসবার ঘরের দরজার বাইরে অনেকগুলো জুতো। পরম অবাক হল না। সে বুঝতে পারল, কারা এসেছে। জুতোগুলো গুনে দেখল, মোট পাঁচ জোড়া, তার মধ্যে তিনজোড়া মেয়েদের চটি। প্রত্যেকবার ঠিক পাঁচজনই আসে কেন? এখন পরমের ও-ঘরে ঢোকা নিষেধ। বসবার ঘরটা ঠিক আলাদাভাবে বৈঠকখানা নয়, ওটা অনেক… Continue reading পরম ও দীপালি -সুনীল গঙ্গোপাধ্যায়
রুদ্রায়ণ-সমরেশ মজুমদার
দুপুর একটু গড়ালেই এখানে ঠান্ডা হাওয়া বয়। সঙ্গে-সঙ্গে চারপাশে এমন একটা হিমভাব ছড়ায় যে রোদ্দুরটাকে গায়ে লাগে না। তারপর যখন ছায়ারা গাঢ় হয়, নিচের জঙ্গলের অন্ধকার গায়ে মেখে তারা যখন ওপরে উঠে আসে তখন থেকেই কনকনানিটা শুরু হয়। রাত যত বাড়ে তত তার দাঁত ধারালো হয়। সন্ধের পর পথেঘাটে মানুষ আর বের হয় না। আলোগুলো… Continue reading রুদ্রায়ণ-সমরেশ মজুমদার
বাটি-চচ্চড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সংসারটা এমন কিছু বড়ো নয়। মাত্র দুটো মেয়েমানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা, আবার এই পিসিমা ডক্তারের চেয়ে বছর দশেকের ছোটো। সরকারি হাসপাতালের পুরোনো ডাক্তার। চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার—আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত—বেশ ভালোভাবেই চলছিল সুখে, শান্তিতে, হাসিতে ও আনন্দে–উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন… Continue reading বাটি-চচ্চড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দায়মুক্ত -সমরেশ মজুমদার
কয়েকদিন যেতে-না-যেতেই হাঁপিয়ে উঠলেন রজতাভ। কাঁহাতক চব্বিশ ঘণ্টা বাড়িতে বসে থাকা যায়! সেই ভোর পাঁচটায় ঘুম ভাঙার পর নিজে চা তৈরি করেন। কলকাতায় থাকলে শিখাকে ডেকে চায়ের কাপ ওর মাথার পাশে রাখতেন। শিখা উঠে পড়ত। এখানে শিখার ঘুম ভাঙে ঠিক সাতটায়। উঠেই ছেলের জন্যে ব্রেকফাস্ট তৈরি করতে ছোটে। রঙ্গন অফিসে বের হয় ঠিক আটটায়। দু-মাস… Continue reading দায়মুক্ত -সমরেশ মজুমদার
বদরক্ত-সমরেশ মজুমদার
দিনরাত ঝুপঝুপ বৃষ্টি তবু মানুষের আসা বন্ধ হচ্ছে না। সাক্ষাৎ পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, ভক্তরা সেকথা জানেন, তবু অসময়েও আসা চাই। দোতলার বারান্দা থেকে ওদের আসতে দেখেছিলেন রমলা। নিচের বারান্দা ভরতি হয়ে গিয়েছে, সামনের মাঠের ত্রিপলের তলায় এতক্ষণে নিশ্চয়ই জায়গা নেই। এত মানুষ আসছে শুধু মাকে একবার চোখে দেখবে বলে। ভারতবর্ষের যেখানেই মা যান… Continue reading বদরক্ত-সমরেশ মজুমদার
উনুনের গল্প-সমরেশ মজুমদার
ভাতারখাকি বলে বদনামের গল্প যার গায়ে তার কাছে অনেকেই ভনভনিয়ে আসবে এ আর নতুন কথা কি! তবে কিনা একটু আড়াল আবডাল, ধরি মাছ না ছুঁই পানির চোখধারা না থাকলে গাঁয়ে বাস করা যায় না। রাত-বেরাতে কিছু ঘটলে ছেলেপুলের বাপ-মা সংসারী মানুষেরা জিভ নাড়তে পারে না, আবার দিনদুপুরে দেখা পেলেই বুকে বেড়াল আঁচড়ায়। দৃষ্টান্ত তো ভুরিভুরি।… Continue reading উনুনের গল্প-সমরেশ মজুমদার
ট্রেন কাহিনি-সুনীল গঙ্গোপাধ্যায়
পশ্চিমবাংলায় প্রতি মাসে গড়ে অন্তত পাঁচটি ট্রেন ডাকাতি হয়। ব্যাঙ্ক ডাকাতি হয় দুটি। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলা অনেক এগিয়ে আছে। আমাদের এইসব ডাকাতদের নিয়ে আমরা রীতিমতন গর্ব করতে পারি। তারা কাজে ফাঁকি দেয় না, কোনওরকম ভুল চুক করে না, সেই জন্য ধরা পড়ার কোনও প্রশ্নই নেই। দু-একটি ব্যাঙ্ক ডাকাত দৈবাৎ ধরা পড়লেও ট্রেন ডাকাতরা… Continue reading ট্রেন কাহিনি-সুনীল গঙ্গোপাধ্যায়
অভিদার কথা-সুনীল গঙ্গোপাধ্যায়
আমি জানি, আমার চরিত্রে একটা বৈপরীত্য আছে। ডুয়াল পার্সোনালিটি। তবে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতন অতটা নয়। তবে কোনও খুনটুন করিনি। আমি ভালো লোক, আবার এই আমিই ঝোঁকের মাথায় এমন এক-একটা কাণ্ড করে ফেলি, যাতে আমার নিজেরই চরম ক্ষতি হবে, শেষ মুহূর্তে সেটা আমি বুঝি তবু জেদের বশে থামি না। কেন যে এরকম করি,… Continue reading অভিদার কথা-সুনীল গঙ্গোপাধ্যায়
সুনেত্রার কথা-সুনীল গঙ্গোপাধ্যায়
পিন্টু আর আমি যমজ ভাইবোন। আমার জন্মের ঠিক সাত মিনিট পরে পিন্টু হয়েছিল, সেই হিসেবে আমি পিন্টুর বড়, কিন্তু ও কখনও আমাকে দিদি বলে না। যমজ হলেও কিন্তু আমরা একরকম দেখতে নই। বাবার বন্ধু রতনকাকার দুই ছেলে যমজ, ওরা কিন্তু হুবহু একরকম, কে যে অজয় আর কে যে সুজয় তা আমরা বুঝতে পারি না। আমাদের… Continue reading সুনেত্রার কথা-সুনীল গঙ্গোপাধ্যায়