বুড়োর দোকান-সুনীল গঙ্গোপাধ্যায়

দিনেরবেলা কেউ কোনওদিন এ-দোকান খোলা দ্যাখেনি। অন্য দোকান যখন বন্ধ হয় তখন এই দোকান খোলে। কোনও অচেনা খদ্দের এ-দোকানের সামনে এসে দাঁড়ালে ধমক খায়। দশ-বারোটা সোডার বোতল আর অনেকগুলো সিগারেটের প্যাকেট সাজানো রয়েছে, তার মধ্যে অবশ্য বেশির ভাগই খালি। ইলেকট্রিক কানেকশান নেই, একটা পেট্রোম্যাক্স জ্বলে শাঁ-শাঁ শব্দ করে। দোকানের মালিকের নাম বুড়ো হলেও সে কিন্তু… Continue reading বুড়োর দোকান-সুনীল গঙ্গোপাধ্যায়

ভজগোবিন্দ ভোজনালয়-তারাপদ রায়

ভজগোবিন্দ ভোজনালয়ের আমি একজন বাঁধা খদ্দের। অবশ্য এতে আমার আপত্তি বা অসম্মানের কিছু নেই। এই ভোজনালয়ের প্রতিষ্ঠাতা ভজগোবিন্দ জীবিত থাকলে যে কোনও উৎসাহী তার কাছ থেকে এই হোটেলের প্রাক্তন গ্রাহকদের একটি বিস্তৃত তালিকা শুনতে পারতেন। যাঁদের মধ্যে অনেকেই রীতিমতো খ্যাতনামা এখন। একসঙ্গে রাজভবনের কোনও ভোজসভাতেই বোধহয় এতগুলি কৃতবিদ্যা ব্যক্তির দর্শন অসম্ভব। ভজগোবিন্দবাবুর তালিকায় পূর্ণ আস্থা… Continue reading ভজগোবিন্দ ভোজনালয়-তারাপদ রায়

সাক্ষাৎকার-তারাপদ রায়

কোনও বৃদ্ধা বাঙালিনী যে এমন সাহেবি কায়দায় চোস্ত হতে পারেন আদিত্যের বাবার রাঙামামিমাকে না দেখলে বিশ্বাস করাই দায়। সধবা অবস্থায় দেখেছিল আদিত্য লালপাড় গরদের শাড়ি, কপালে ফুল-মুন সাইজের সিদুরের ফোঁটা অথচ তার চালচলন যেকোনও মেমসাহেবকে লজ্জা দিতে পারে। তার ছুরি কাঁটা চালানো দেখলে তাকে অনায়াসে মহিলা সব্যসাচী বলা যায়। বাবার রাঙামামা তখন ডিস্ট্রিক্ট বোর্ডের ইঞ্জিনিয়র,… Continue reading সাক্ষাৎকার-তারাপদ রায়

খেলা -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

মতিলাল ছেলেকে বললে–বোসো বাবা, গোলমাল করো না। হিসেব দেখছি— ছেলে বাবার কোঁচার প্রান্ত ধরে টেনে বললে–ও বাবা, খেলা করবি আয়– -না, এখন টানিসনে—আমার কাজ আছে— -–ও বাবা, খেলা কববি আয়—ঘোয়া খেলা কববি আয়— —আঃ জ্বালালে—চল দেখি— মতিলাল হিসাবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল। ছেলে তার কোঁচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা… Continue reading খেলা -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

যাচাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গোরুরগাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে। ননীবালা ছেলেকে বললে—বাবা, চেয়ে দ্যাখো —ঘুমুইনি মা। চেয়ে আছি– —এই গাঁয়ের সীমানা। ওই গেল দুলেপাড়া— —ব্রাহ্মণপাড়া কতদূর? —আরও আগে। ননীবালার সারা দেহেমনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ! মনে পড়ল আজ ত্রিশ-বত্রিশ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূরূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে—আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে।… Continue reading যাচাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

কয়েকটি দৃশ্য-সুনীল গঙ্গোপাধ্যায়

চার-পাঁচজন বন্ধুর সঙ্গে গল্প করতে-করতে যাচ্ছিল তপন। বন্ধুদের মধ্যে সুকুমার বেশ কৃপণ, মহা কিস যাকে বলে। আজ সবাই মিলে ঠাট্টা করে সুকুমারকে নাজেহাল করে তাকে দিয়ে এক প্যাকেট সিগারেট কেনানো গেছে। অনেকদিন বাদে জক দেওয়া গেছে তাকে, ওরা সবাই সদ্য সিগারেট ধরিয়েছে। দক্ষিণ কলকাতার জলবহুল রাস্তা। অনেকরকম মানুষ। শীত শেষ হয়ে এসেছে অথচ গরম পড়েনি… Continue reading কয়েকটি দৃশ্য-সুনীল গঙ্গোপাধ্যায়

তিন সিংহ ধান খায় -সমরেশ মজুমদার

প্রথম দর্শনে লোকটিকে সন্ন্যাসী বলিয়া মনে হইলেও মদনমোহন তাহার বাম হস্তের ঘড়িটিকে লক্ষ করিয়া ধারণা পরিবর্তন করিল। সন্ন্যাসীরা ঘড়ির সঙ্গে সম্পর্ক রাখে না। যদিও লোকটির পরনে রক্তাম্বর আলখাল্লা বাবরি চুল এবং শ্মশ্রুল মুখ কিন্তু মদনমোহনকে লক্ষ করিয়া প্রসন্ন হাসি তাহার অধরে খেলিয়া গেল। এখন ঊষাকাল। সূর্যদেব ভালো করিয়া উদিত হন নাই। আধুলি গ্রামের মানুষজনের আলস্য… Continue reading তিন সিংহ ধান খায় -সমরেশ মজুমদার

উৎসবের রাত -সমরেশ মজুমদার

এখনও অনেক কিছু পারেন না প্রতিভা। এই যেমন, একা-একা বাড়ির বাইরে যাওয়া, ছেলে মেয়েদের উঁচু গলায় ধমক দেওয়া, বউমাদের খোঁটা দিয়ে কথা বলা কিংবা অপরেশ ঘরে থাকলে তাঁর সামনে কাপড় পালটানো। শেষেরটি নিয়ে নিয়ত কথা শুনতে হয় তাঁকে। তুমি কি এখনও আঠারো বছরের খুকি যে আমায় দেখে লজ্জায় মরে যাচ্ছ! পঞ্চাশ বছর ঘর করছি তবু… Continue reading উৎসবের রাত -সমরেশ মজুমদার

খেয়ালি- সমরেশ মজুমদার

জংশন স্টেশন থেকে দুপুর সাড়ে বারোটার ট্রেন ধরলে ঠিক পৌনে চারটের সময় গমনপুরে পৌঁছে যাওয়া যায়। অগ্রিম জানতে পারলে ভদ্রলোক স্টেশনে লোক রাখবেন। গমনপুর থেকে খেয়ালি গ্রাম গাড়িতে পনেরো মিনিটের পথ। ওই চিঠির উত্তরে জানিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছি। মুশকিল করল মেল ট্রেনটা। সারাটা পথ খুঁড়িয়ে-খুঁড়িয়ে যখন জংশন স্টেশনে ঢুকল তখন দুটো বেজে গেছে। গমনপুরের ট্রেন… Continue reading খেয়ালি- সমরেশ মজুমদার

খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে-সমরেশ মজুমদার

পরীক্ষাটা ছিল চাকরির। দেওয়ার সময়েই বুঝতে পেরেছিল ডাক আসবে না। এমন অনেক প্রশ্ন ছিল যা সে কখনও শোনেনি, উত্তর কি লিখবে। আধ ঘণ্টার পর মনে হয়েছিল উঠে পড়লেই হয়। কিন্তু ওঠেনি, সাঁতার না জানা মানুষ যদি পুকুরের ডুব দেয় তাহলে যে অবস্থা হবে সেই অবস্থায় বাকি সময়টা কাটিয়েছিল। প্রশান্ত জানে, এটাই তার জীবনের শেষ চাকরির… Continue reading খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে-সমরেশ মজুমদার