মোড়লের অসুখ। বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু : রহমত, ও রহমত আলী।………………রহমত : শুনছি।………..হাসু : ভালো করে শোনো, ঐ কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই।……..রহমত : অমন ভয় দেখাবেন না। তাহলে আমি হাউমাউ করে… Continue reading সুখী মানুষ-মমতাজ উদ্দীন আহমদ
Category: শিল্প-ও-সাহিত্য
হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প
শহরটার নাম হামেল্ন৷ সবাই চেনে হ্যামিলন নামে৷ ছোট্ট, সাজানো, সুন্দর শহর হ্যমিলন৷ সেই শহরের মানুষের খুব দু:খ ৷ সেখানে যেন ইদুর বন্যা হয়েছে৷ বলছি ১২৮৪ সালের কথা৷ হাজারে হাজারে ইঁদুর৷ এখানে সেখানে৷ ঘরের মধ্যে যাও সেখানেও ইঁদুর৷ এই ধরো কোন বাচ্চা স্কুলে যাবে, ব্যাগ গোছাচ্ছে, দেখা গেল ঐ ব্যাগের মধ্যে গোটা পাঁচেক ইঁদুর ছানা৷ কিংবা… Continue reading হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প
পারিজাত ও ছোটকাকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আপনি কি পুলিশের লোক?…….কেন বলুন তো! আমাকে কি পুলিশের লোক বলে মনে হয়?…..আজকাল কাউকে দেখে কি কিছু বোঝা যায়, বলুন! আমাদের নিমাইবাবুর কথাই ধরুন না কেন! দিব্যি মোটাসোটা, হাসিখুশি, দিলদরিয়া, নির্বিরোধী মানুষ। ভিখিরিকে ভিক্ষে দেন, কীর্তন শুনে কাঁদেন, পাড়ার বাচ্চাদের সঙ্গে ছুটির দিনে ব্যাটবল খেলেন, ঘরে ঠাকুর দেবতার ছবি আছে। অথচ একদিন সকালে তাঁর বাড়ি… Continue reading পারিজাত ও ছোটকাকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
অদৃশ্য বাঁশি – সুনীল গঙ্গোপাধ্যায়
আমি জীবনে তিনবার সেই বাঁশি শুনেছি।…সুন্দর, মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ভেসে ওঠে। একটা চোদ্দো পনেরো বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাঁজাচ্ছে। ক্যালেন্ডারে কৃষ্ণের যেমন ছবি থাকে, তেমন নয় কিন্তু। সে কৃষ্ণ বাঁশি বাজায় গাছতলায় বসে। মোষের পিঠে চাপা কৃষ্ণর কোনও ছবি আমি দেখিনি। কিন্তু বিহারে বেশ কয়েকবার… Continue reading অদৃশ্য বাঁশি – সুনীল গঙ্গোপাধ্যায়
রূপকথার দেশে – গ্যাব্রিয়েল গোৎসমান
সন্ধে ঘনিয়ে এসেছে। বালকটি তবু দাড়িয়ে আছে স্টেশনের গেটে। বোঝাই যাচ্ছে কিসের যেন অপেক্ষা করছে। আমি তাকে ডাকলাম: “এই য়ে, শোনো, তুমি এখানে এতক্ষণ দাড়িয়ে আছ কেন?”…………………………“ট্রেনের জন্য অপেক্ষা করছি”, উত্তর দিল সে স্বপ্নাবিষ্টের মত। “কোথায় যেতে চাও?”!………….“রূপকথার দেশে। পিনোকিওর মত”।……………ছেলেবেলায় পড়া কাঠের পুতুলের রূপকথার গল্পটি (পিনোকিও) মনে পড়ল আমার।…………“সত্যিই নাকি? তা দেশটা কেমন?”………………..“জাদুর দেশ।… Continue reading রূপকথার দেশে – গ্যাব্রিয়েল গোৎসমান
কালরাত্রি – সমরেশ মজুমদার
টিফিনের সময় ক্লাসে কেউই থাকে না। কাত্যায়নী টিফিনের বাক্স বের করে সুবর্ণাকে ডাকল, আয় ভাই, টিফিনটা সেরে নিই।………সুবর্ণা তার ঝোলা থেকে একটি সুদৃশ্য কৌটো বের করল, এখানে না খেয়ে মেয়েদের কমনরুমে। চল। সেই হাঁদাকান্ত প্যাটপেটিয়ে চেয়ে আছে।….কাত্যায়নীর মুখে গরম হাওয়া লাগল, দেখুক। এটা আমাদের ক্লাস, আমরা খাব। দুই সুন্দরী যখন মনোযোগ দিয়ে আহার শুরু করতে… Continue reading কালরাত্রি – সমরেশ মজুমদার
মজন্তালী সরকার – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকত গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকত জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠেঙ্গার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল, আর সে বুক ফুলিয়ে চলত। জেলেদের বিড়ালটার গায় খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলত আর ভাবত,… Continue reading মজন্তালী সরকার – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
দ্যা আমব্রেলা ম্যান – রোয়াল্ড ডা
গতকাল বিকেলে একটি মজার ঘটনা ঘটেছে। ঘটনাটি আমাকে আর মা’কে নিয়ে। আমি বার বছরের এক কিশোরী। আমার মার বয়স চৌত্রিশ। তবে লম্বায় আমি মা’কে এখন প্রায় ছুঁয়ে ফেলেছি।…….কাল বিকেলে মা আমাকে নিয়ে গিয়েছিল লন্ডনে দাঁতের ডাক্তারেরর কাছে। ডাক্তার দেখলেন আমার দাঁতে গর্ত হয়েছে। নিচের মাড়ির দাঁত। তিনি গর্তটা বুজিয়ে দিলেন। তেমন ব্যথা লাগল না। ডাক্তারের… Continue reading দ্যা আমব্রেলা ম্যান – রোয়াল্ড ডা
স্কন্ধকাটার কবলে – আখতারুজ্জামান
আষাঢ় মাস। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সারাদিন। ফারুক গঞ্জ থেকে তার গাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হই হই করছে। মাটির রাস্তা বৃষ্টিতে ভিজে কাদায় মাখা-মাখি। তার ভেতর পিছলা খেতে খেতে ফারুক যখন গ্রামের ধারের বিলের কাছে পৌছাল ততক্ষণে চারিদিকে ঘোর আঁধার নেমেছে। থেকে থেকে শন শন বাতাস বইছে। চারিদিকে শুধু ব্যাঙের… Continue reading স্কন্ধকাটার কবলে – আখতারুজ্জামান
হারামে আরাম নাই – ইমরুল চৌধুরী
কুড়ানো টাকা নিয়ে কুরুক্ষেত্র!……পুরো দশটা দিন দিশেহারা নারু কাণ্ডজ্ঞানহীন কাণ্ডকারখানা ঘটিয়ে বসে। জানা-মতো সকল চাতুরী খাটিয়ে চতুর নারু আমাকে ফতুর করে দেয়। যুক্তিযুক্তহীন যুক্তিতর্কে আমাকে ভড়কে দিতে চায় : দ্যাখ ইমু, মানিব্যাগটা কুড়িয়ে পাওয়ার সময় আমিও তোর সঙ্গে ছিলুম। পাওয়া টাকার পাওনা অংশ আমাকে দিতেই হবে। বলে স্থিরসংকল্প নারু পাওয়া টাকার আশায় পাওনাদার হবার ভান… Continue reading হারামে আরাম নাই – ইমরুল চৌধুরী