জাপান দেশে সেকালের এক চাষা ছিল, তার নাম কিকিৎসুম। ভারি গরীব চাষা, আর যেমন গরীব তেমনি মূর্খ। দুনিয়ার সে কোনও খবরই জানত না; জানত কেবল চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের যে বুড়ো ‘বঞ্জে’ (পুরোহিত), তার ভাল ভাল উপদেশের কথা। চাষার যে স্ত্রী, তার নাম লিলিৎসী। লিলিৎসী চমৎকার ঘরকন্না করে, বাড়ির ভিতর সব তক্তকে… Continue reading আশ্চার্য ছবি – সুকুমার রায়
Category: শিল্প-ও-সাহিত্য
টিয়াপাখির বুদ্ধি – সুকুমার রায়
এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়াপাখি ছিল। কুকুরটাকে তিনি নানারকম খেলা আর কাজ শিখিয়ে ছিলেন, “বাইরে যাও”, “দোকানে যাও”, “খাবার আন” ব’লে তিনি যখন যেমন হুকুম করতেন, কুকুরটা ঠিক মতন তাঁর হুকুম তামিল করত। টিয়াপাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখে নি। সে কেবল সবসময় বকর্ বকর্ করে কথা বলত আর কুকুরটার উপর সর্দারি… Continue reading টিয়াপাখির বুদ্ধি – সুকুমার রায়
‘গোপালের পড়া’ – সুকুমার রায়
দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালোমানুষের মতন মুখ করিয়া দু-একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, “কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস?” গোপাল বলিল, “তিনতলায় পড়তে যাচ্ছি।” মামা— “পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না।” গোপাল— “এখানে লোকজন যাওয়া-আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না।” মামা— “আচ্ছা,… Continue reading ‘গোপালের পড়া’ – সুকুমার রায়
তিন মুসাফির – বাঙ্গালির হাসির গল্প – মজার গল্প – জসীম উদ্দীন
আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরী করে বেড়াত। নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বইপুস্তক লিখত। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, সবাই থাকত। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করত না। এমনি তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে… Continue reading তিন মুসাফির – বাঙ্গালির হাসির গল্প – মজার গল্প – জসীম উদ্দীন
গরুর বুদ্ধি – সুকুমার রায়
পণ্ডিতমশাই ভট্চার্যি বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তাঁর সরষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে।কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সরষে পিষে তা থেকে তেল বেরুচ্ছে। আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং ক’রে বাজছে। পণ্ডিতমশাই… Continue reading গরুর বুদ্ধি – সুকুমার রায়
কালাচাঁদের ছবি – সুকৃমার রায়
কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে– তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, “কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ?” কালাচাঁদ বলিল, “আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম।” হেডমাস্টার মহাশয় বলিলেন, “কেন ওরকম করেছিলে?” কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, “আজ্ঞে, ও… Continue reading কালাচাঁদের ছবি – সুকৃমার রায়
গিন্নি – রবীন্দ্রনাথ ঠাকুর
ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণী নীচে আমাদের পন্ডিত ছিলেন শিবনাথ। তাঁহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হ্রস্ব। তাঁহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায়, যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিতমহাশয়ের দুই একত্রে ছিল। এ দিকে কিল চড় চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ও দিকে তীব্র বাক্যজ্বালায়… Continue reading গিন্নি – রবীন্দ্রনাথ ঠাকুর
কিশোর কাজি -আরব্য উপন্যাস অবলম্বনে
খলিফা হারুন-অর-রশীদের শাসনকালে বাগদাদে আলী কোজাই নামে এক বণিক বাস করত। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল। তারপর একবার কয়েকজন প্রতিবেশী মক্কায় হজ করতে যাবে শুনে তারও মক্কা যাবার খুব ইচ্ছে হলো। কিন্তু সঞ্চিত অর্থগুলো কোথায় নিরাপদ আশ্রয়ে রাখবে সে নিয়ে হলো সমস্যা প্রতিবেশীদের কেউ কেউ বলল, অর্থগুলো খলিফার নিকট রেখে যাও।… Continue reading কিশোর কাজি -আরব্য উপন্যাস অবলম্বনে
সাতমার পালোয়ান – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক রাজার দেশে এক কুমার ছিল, তার নাম ছিল কানাই।কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত, কাজেই তাহা কেহ কিনিত না। কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত্ ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল। সে সকল মেহন্নত তাহার স্ত্রী ঘাড়ে ফেলিয়া সুখে বেড়িয়া বেড়াইতে পারিত। কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগী… Continue reading সাতমার পালোয়ান – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
টুনটুনি আর টুনটুনা – জসীম উদ্দীন
টুনটুনি আর টুনটুনা, টুনটুনা আর টুনটুনি। এ ডাল হইতে ও ডালে যায়, ও ডাল হইতে সে ডালে যায়, সে ডাল হইতে আগডালে যায়, আগডাল হইতে লাগডালে যায়, বেগুন গাছে যায়, লঙ্কাগাছে যায়, আমগাছে যায় ; জামগাছে যায় ; বল ত খােকাখুকুরা, আর কোন কোন গাছে যায় ? যে আগে বলিতে পারিবে তারই জিত। কাঁঠাল গাছে,… Continue reading টুনটুনি আর টুনটুনা – জসীম উদ্দীন