হাসান খুব অবাক হয়ে লক্ষ্য করল, ইলা অন্তুর মৃত্যু সংবদি খুব সহঞ্জভাবে গ্রহণ করেছে। তার মধ্যে কোন রকম উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। হাসান ভেবেছিল ইলা জানতে চাইবে–কিভাবে মারা গেল? কখন মারা গেল? ইলা সেদিক দিয়ে গেল না। সে শুধু ঠাণ্ডা চোখে তাকিয়ে রইল। জানতে চাইলে হাসান বিপদে পড়ত, কারণ সে নিজেও পুরোপুরি জানে… Continue reading জলপদ্ম পর্ব:১০ হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
জলপদ্ম পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
বাবু দাড়ি শেভ করতে বসেছে।ব্লেডটা পুরানো কাজেই গালে সাবান লাগিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে। দাড়িগুলিকে নরম হবার সময় দিতে হবে। সে তাই করছে। সাবান লাগিয়ে বসে আছে। রুবা দাঁত মাজতে মাজতে ভাইকে লক্ষ্য করছে।কতক্ষণ বসে থাকবে ভাইয়া? এই কিছুক্ষণ। দাড়ি নরম হোক।কি বিরাট যন্ত্রণা তোমাদের, তাই না ভাইয়া? হুঁ।বিশেষ করে তোমার মত যাদের টাকা-পয়সা… Continue reading জলপদ্ম পর্ব:০৯ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
আমাকে দিয়ে আসতে হবে না। আমি এখানেই থাকব। তুমি আর বিরক্ত করো না তো মা। আমি এখন ঘুমুব।ইলার ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। রুবা ফেরে নি। ঘরে সুরমা একা। তাঁর মনে হচ্ছে রুবার কোন একটা সমস্যা হয়েছে। হয়ত লঞ্চ ডুবে গেছে। কিংবা লঞ্চের উপর ছোটাছুটি করতে গিয়ে পা পিছলে রুবা পানিতে পড়ে গেছে। রুবা সাঁতার… Continue reading জলপদ্ম পর্ব:০৮ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
ভদ্রলোক হেসেই যাচ্ছেন। ইলা হাসছে না। তার কেন জানি হাসি আসছে না বরং ভয় ভয় লাগছে–মনে হচ্ছে মানুষটা ঠিক সুস্থ নয়। একজন সুস্থ মানুষ এত দীর্ঘ সময় ধরে এমন ভাবে হাসে না। ইলা বলল, আমি যাই? আচ্ছা যাও।সে ঠিক করে রেখেছিল সে আর কোনদিন যাবে না। কিন্তু দশ দিনের মাথায় সে আবার গেল। তিনি বাসাতেই… Continue reading জলপদ্ম পর্ব:০৭ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
জামানের ফিরতে আজও দেরি হবে। গেট খোলা রাখতে হবে বলে গেছে। কি করছে সে জয়দেবপুরে? বাড়ি বানানো কি শুরু করে দিয়েছে? কোত্থেকে পাচ্ছে এত টাকা? হারানো মানিব্যাগের কথা এর মধ্যে একবারও তুলে নি। সে হয়ত ভুলেই গেছে। ইলা ভুলতে পারে নি। ভুলবে কিভাবে? মানিব্যাগটা তো তার কাছেই। সে লুকিয়ে রেখেছে তার স্যুটকেসে। যদি জামান কোন… Continue reading জলপদ্ম পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
আমাকে এসব বলে লাভ নেই। আমি আমার ডিসিশান জানিয়ে দিলাম। কাল ট্রাক নিয়ে এসে ফার্নিচার তুলে নিয়ে যাবেন। আমি আলসারের রোগী। আমাকে টাইমলি খেতে হয়। আপনারা এখন দয়া করে যান, আমি খেতে বসব।আমরা স্যার বাইরে অপেক্ষা করি।অপেক্ষা করে লাভ কিছু নেই। যা বলার বলে দিয়েছি।আমাদের কিছু বলার ছিল স্যার।আমার মনে হয় না আপনাদের কিছু বলার… Continue reading জলপদ্ম পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
রুবা বোধহয় কিছু শুনেছে। সে ঘরে ঢুকল মুখ কালো করে। লজ্জিত মুখে জামানের দিকে একবার তাকিয়েই নিচু গলায় বলল, আপা আরো দুটাকা দিতে হবে। পাঁচ টাকা ভাড়া ঠিক করে এসেছি। এখন চাহে সাত টাকা। আমার কাছে একটা পাঁচ টাকার সেটি আছে, ওটা নিতে চাচ্ছে না। একটু ছেঁড়া।জামান বিশ্রী ভঙ্গিতে হাসল। লজ্জায় রুবার মরে যেতে ইচ্ছা… Continue reading জলপদ্ম পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
রুবা আটটার আগে ঘুম থেকে উঠে না। যত্ন সকাল সকালই ঘুমুতে যাক, উঠতে উঠতে সেই আটটা। তাও নিজ থেকে উঠবে না, কাউকে এসে ডাকতে হবে, পা ঘরে ধরে ঝাঁকুনি দিতে হবে। ইদানিং ঘুম ভেঙে প্রথম যে কথাটি সে বলছে তা হচ্ছে–আজ কলেজে যাব না, মা। শরীর ভাল না।রুবার কথা শুনে তাঁর মা সুরমা এমন ভঙ্গিতে… Continue reading জলপদ্ম পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০২ হুমায়ূন আহমেদ
পাঁচশ টাকার নোট মোট কতগুলি আছে? ইলার গুনে দেখতে ইচ্ছা করছে। টাকা দেখলেই সব মানুষেরই বোধহয় গুনতে ইচ্ছা করে। ইলার যা ভাগ্য, গুনার সময়ই হয়ত জামান এসে উপস্থিত হবে। থাক, গোনার দরকার নেই। আন্দাজে মনে হচ্ছে একশটার মত হবে। তার মানে পঞ্চাশ হাজার টাকা। কি সর্বনাশ! গা ঝিম ঝিম করে। এতগুলি টাকা একটা মানুষ পকেটে… Continue reading জলপদ্ম পর্ব:০২ হুমায়ূন আহমেদ
জলপদ্ম পর্ব:০১ হুমায়ূন আহমেদ
রিকশা থেকে নামার সময় ইলা লক্ষ্য করল তার হাত-পা কাঁপছে। বুক ধকধক করছে। হাতের তালু ঘামছে। এত ভয় লাগছে কেন তার? ভয় কাটানোর জন্যে কিছু একটা করা দরকার, কি করবে বুঝতে পারছে না। বাড়িওয়ালার ভাগ্নে হাসান একতলার গেটের কাছে দাঁড়িয়ে। ইলা তার দিকে তাকিয়ে ফ্যাকাসে ভঙ্গিতে হাসল। কারো দিকে তাকিয়ে হাসলে খুসির জবাব দিতে হয়,… Continue reading জলপদ্ম পর্ব:০১ হুমায়ূন আহমেদ