পাখির খেলা শুরু হয়েছে। খাঁচায় ছ’টা টিয়া পাখি নিয়ে পাখিওয়ালা ঢুকেছে। পাখিওয়ালার নাম খসরু। তার চেয়ে রােগা মানুষ বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে কি–না সন্দেহ। যখন স্টেজে দাঁড়ায় তখন মনে হয় আরবি অক্ষর আলীফ দাঁড়িয়ে আছে। খসরু পাতিলের তলার মতাে কালাে। মাথার সমস্ত চুল পেকে যাওয়ায় মেন্দি লাগিয়ে সে চুল রঙ করেছে। এখন তার মাথা ভর্তি… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
আসমানীরা তিন বােন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
বলরাম জমির আলীকে নানাবিধ সান্ত্বনার কথাও শােনাল। সাত বছর কোনাে ব্যাপার না। দেখতে দেখতে কেটে যাবে। পাটনা জেল জায়গা ভালাে। ব্যবস্থাও ভালাে। আবহাওয়া অতি মনােরম। নিজের ফাঁসির হুকুমে তাকে মােটেই চিন্তিত মনে হলাে না। দানে দানে তিনদান হবার কথা। তিনদান হয়েছে। তার হাত দিয়ে তিনজন চলে গেছে। কপালে লেখা ছিল, লেখা ফলেছে। এতে চিন্তিত হবার… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
আসমানীরা তিন বােন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
জমির আলী বলল, না। আমার শইল জুইত নাই। শইল ঠিক করনের জন্যে উপাস দিব। শইল ঠিক করনের জন্যে উপাসের উপরে কোনাে ওষুধ নাই। পােলাও–কোরমা খাইতে কেমন হইছে ? আসমানী বলল, অইত্যাধিক ভালাে হইছে। কই আমার মা জামদানী তাে কিছু বলে না। ও জামি, খাদ্য কেমন হইছে ? জামদানীর মুখ ভর্তি খাবার। তার কথা বলার উপায়… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
আসমানীরা তিন বােন পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
রমিলা বিষন্ন গলায় বলল, তাের চাচা থাকে বৈদেশে। তার জন্যে মনটা সব সময় খারাপ থাকে। তার যেন বিপদ আপদ না হয় এই জন্যে ছদগা দিলাম। গত রাইত একটা খারাপ খােয়াবও দেখছি। মনটা পেরেশান। খােয়াবে দেখলাম তাের চাচা সাদা চাদ্দর গায়ে দিয়া বিছানায় শুইয়া আছে। একটু পরে পরে বলতেছে— বৌ, আমারে পানি দেও। বড় তিয়াস লাগছে।… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০৩ হুমায়ূন আহমেদ
আসমানীরা তিন বােন পর্ব:০২ হুমায়ূন আহমেদ
সংসারের মধ্যে নাই। অনেক সংসার করলাম। অখন অসিসালামু আলায়কুম। তােমার কথাবার্তা কিছুই বুঝতেছি না। বুঝলে নাই। আছিয়া উঠানে চলে গেল। জলচৌকিতে বসে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে রইল। জমির আলী চিন্তিত মুখে শিশুর কান্না সামলানাের জন্যে এগিয়ে গেল। তার সঙ্গে যুক্ত হলাে আসমানী ও জামদানী । বাচ্চাটাকে এখন আরো ফরসা লাগছে। হাত–পা ছুড়ে ঠোঁট বাঁকিয়ে কাদছে। জমির আলী মেয়ের… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০২ হুমায়ূন আহমেদ
আসমানীরা তিন বােন পর্ব:০১ হুমায়ূন আহমেদ
বড় বােনের নাম আসমানী। আসমানীর সঙ্গে মিল রেখে তার পরের জনের নাম। জামদানী । তৃতীয়জনের জন্যে মিলের নাম খুঁজে পাওয়া গেল না। তার নাম পয়সা। এত নাম থাকতে ‘পয়সা’ নাম কেন— তার ইতিহাস আছে। জমির আলী তার তৃতীয় কন্যার জন্মের সময় খুবই অর্থকষ্টে পড়েছিল। সে বসে ছিল নদীর ঘাটলায় । খেয়া পারানি দেখতে দেখতে তার… Continue reading আসমানীরা তিন বােন পর্ব:০১ হুমায়ূন আহমেদ
অনিল বাগচির একদিন শেষ:পর্ব হুমায়ূন আহমেদ
অনিল ঘাসের উপর বসে সিগারেট ধরিয়েছে। সিগারেটে টান দিয়ে সে টের পেল আজ সারা দিনে দুকাপ চা ছাড়া খায় নি। সিগারেটের ধোঁয়া পেটে পাক দিচ্ছে, বমি ভাব হচ্ছে। ভয়ংকর সময়েও ক্ষুধা নামক বিষয়টি মানুষের সঙ্গ ছাড়ে না। ফাসির আসামী ফাসির তিন ঘণ্টা আগে খেতে চায়। ফাসির আসামীকে যখন জিজ্ঞেস করা হয়— শেষ ইচ্ছা কি ?… Continue reading অনিল বাগচির একদিন শেষ:পর্ব হুমায়ূন আহমেদ
অনিল বাগচির একদিন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
আয়ুব আলি কোন কথা বলছেন না, কারণ কথা বলার মতাে অবস্থা তার নেই। তিনি ঘুমিয়ে পড়ছেন। তার নাক ডাকছে। বাসের ড্রাইভার বলল, ‘সবাই বিসমিল্লাহ বলেন। গাড়ি ছাড়তেছি। সবাই শব্দ করে বলল, ‘বিসমিল্লাহ।’ গাড়ি ছেড়ে দিল। ছােট্ট একটা শিশু কাঁদছে। দুমাস বয়স। সেই তুলনায় গলার শক্তি প্রশংসনীয়। শিশুটির কান্নার আওয়াজ ছাপিয়ে উঠেছে। বাবা এবং মা দুজনেই। তাকে নিয়ে খুব… Continue reading অনিল বাগচির একদিন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ
অনিল বাগচির একদিন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
অনিল বসল। জোবায়েদ সাহেব নিয়ম ভঙ্গ করে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, “আমি শুনেছি রাস্তাঘাট এখন মােটেই নিরাপদ না। আমি শুনেছি বাস থেকে যাত্রীদের নামানাে হয়। জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের কথাবার্তায় এরা সন্তুষ্ট হয় না তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আর কোন খোঁজ পাওয়া যায় না।’ ‘আমিও শুনেছি স্যার।’ ‘এই অবস্থায় রিস্ক নেয়া কি… Continue reading অনিল বাগচির একদিন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ
অনিল বাগচির একদিন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ
সুরেশ বাগচী মিথ্যা বলা বিষয়ে তার ছেলেমেয়েদের একটি গল্প বলেছিলেন। মহাভারতের গল্প। অশােক বনে শর্মিষ্ঠা নামের অতি রূপবতী এক রমণী কিছুকালের জন্যে বাস করেছিলেন। একদিন মহারাজ যযাতি বেড়াতে বেড়াতে চলে এলেন অশােক বনে। শর্মিষ্ঠা তাকে দেখে ছুটে গিয়ে বললেন, মহারাজ, আমার স্বামী নেই, আমি যৌবনবতী, আপনি আমার সঙ্গে রাত্রিযাপন করুন। আমার ঋতু রক্ষা করুন। যযাতি… Continue reading অনিল বাগচির একদিন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ