করালী স্যারের অঙ্কের ক্লাস – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

করালী স্যারের অঙ্কের ক্লাস। ছাত্ররা এখন আর অঙ্ককে অঙ্ক বলে না, বলে ভয়াঙ্ক। ভয় আর অঙ্ক সন্ধি করে এই নতুন শব্দটা তারা বানিয়ে নিয়েছে।……তা ভয়াঙ্কই বটে। ক্লাসে যেসব অঙ্ক করানোর কথা, সেসব তো আছেই, তাছাড়াও করালীবাবু ছাত্রদের অঙ্কে পোক্ত করে তুলবার জন্য বাইরের বই থেকে যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এসে ছাত্রদের দেন। আজ করালীবাবু… Continue reading করালী স্যারের অঙ্কের ক্লাস – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মুরগিখেকো মামদো – সৈয়দ মুস্তাফা সিরাজ

টিমামার সঙ্গে কোথাও গিয়ে বাড়ি ফেরার সময় রাত্তির হলেই ভূতের পাল্লায় হাপড়াটা যেন অনিবার্য। তাই সেবার পাশের গায়ে ঝুলনপুর্ণিমার রাসের মেলায় যাওয়ার জন্য ছোটমামা আমাকে খুব সাধাসাধি করলেও বেঁকে দাঁড়ালুম। ছোটমামা আমাকে কলকাতায় যাত্রা, সার্কাসের বাঘ, সিংহ, প্রোফেসর ফুং চু র ম্যাজিক আর নররাক্ষসের আস্ত মুরগিভক্ষণের অনেক সব রোমাঞ্চকর গল্প শোনালেন। তবু আমি গো ধরে… Continue reading মুরগিখেকো মামদো – সৈয়দ মুস্তাফা সিরাজ

তিনটি বর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক দেশে এক কামার ছিল, তার মত অভাগা আর কোনো দেশে কখনো জন্মায় নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর-এক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরো খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত, সে কি বলব! কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না, তার দুবেলা দুটি… Continue reading তিনটি বর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

অলৌকিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু এখনও বর্ষা নামে নাই। চারিদিকে আগুন। ছুটিতেছে। দ্বিপ্রহরে তাপমান যন্ত্রের পারা অবলীলাক্রমে ১১৮° পর্যন্ত উঠিয়া যায়। মনে হয়, আর দু-চার দিন বৃষ্টি না নামিলে গয়া শহরে লোকগুলার অচিরাৎ গয়াপ্রাপ্ত ঘটিবে। একটি পাকা বাড়ি। দ্বিপ্রহরে তাহার দরজা জানালা সব বন্ধ; দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়িয়া পালাইয়াছে। কিন্তু… Continue reading অলৌকিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ভূত মন্ত্র – হুমায়ূন আহমেদ

বাবলুকে একা বাসায় রেখে তার বাবা-মা ভৈরবে বেড়াতে গেছেন। সকালের ট্রেনে গেছেন, ফিরবেন রাত নটায়। এই এত সময় বাবলু একা থাকবে। না, ঠিক একা না, বাসায় কাজের বুয়া আছে।……বাবলুর খুব ইচ্ছা ছিল সেও ভৈরব যাবে। অনেক দিন সে ট্রেনে চড়ে না। তার খুব ট্রেনে চড়তে ইচ্ছা করছিল। তা ছাড়া ভৈরবে ছোট খালার বাড়িতেও অনেক মজা… Continue reading ভূত মন্ত্র – হুমায়ূন আহমেদ

লালটেম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লালটেম কারও পরোয়া করে না। সে আছে বেশ। সকালবেলা সে তিনটে মোষ নিয়ে চরতে বেরোয়। এ জায়গাটা ভারি সুন্দর। একদিকে বেঁটে-বেঁটে চা-বাগানের দিগন্ত পর্যন্ত বিস্তার। অন্য ধারে বড়ো একটা মাঠ। মাঠের শেষে তিরতিরে একটা ঠাণ্ডা জলের পাহাড়ি নদী–তাতে সবসময়ে নুড়ি-পাথর গড়িয়ে চলে। নদীর ওপারে জঙ্গল। আর তার পরেই থমথম করে আকাশ তক উঠে গেছে পাহাড়।… Continue reading লালটেম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

তুতেনখামেনের গুপ্তধন – সৈয়দ মুস্তাফা সিরাজ

প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর। ১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল। লন্ডন শহর থেকে প্রায় ষাট মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন। ইংলন্ডের হাউস অব লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তাঁর গ্রামের এই বাড়িটির নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ, লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের… Continue reading তুতেনখামেনের গুপ্তধন – সৈয়দ মুস্তাফা সিরাজ

মিরখাইয়ের অটোগ্রাফ – হুমায়ূন আহমেদ

নীলগঞ্জ হাইস্কুলের হেডমাস্টার জাহেদুর রহমান সাহেব নীতুর বড়মামা। বড়মামাকে নীতুর খুব পছন্দ। তিনি অন্যসব হেডমাস্টারদের মত না—পড়া ধরেন না, গম্ভীর হয়ে থাকেন না, একটু হাসাহাসি করলেই বিরক্ত হন না। গল্প বলতে বললে—গল্প শুরু করেন। সুন্দর সুন্দর গল্প, তবে নীতুর ধারণা, বানানো গল্প। বানানো গল্প শুনতে নীতুর ভালো লাগে না। তাঁর সত্যি গল্প শুনতে ইচ্ছে করে।… Continue reading মিরখাইয়ের অটোগ্রাফ – হুমায়ূন আহমেদ

ভূত নয় অদ্ভুত – সৈয়দ মুস্তাফা সিরাজ

সেদিন বিকেলে আমার কুকুর জিমকে নিয়ে খেলার মাঠ ঘুরে ঝিলের ধারে যেতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। শুধু অদ্ভুত কেন, অসম্ভবই বলা উচিত। অথচ আমি চর্মচক্ষে দিব্যি দেখতে পাচ্ছি। বিজ্ঞানী চন্দ্রকান্ত কী আশ্চর্য! কী অবাক।…না, স্বপ্নও বলা যাবে না। কারণ আমি হেঁটে বেড়ানোর সময় ঘুমোব কেমন করে? এদিকে জিমও ব্যাপারটা দেখতে পেয়েছে এবং আমার মতো… Continue reading ভূত নয় অদ্ভুত – সৈয়দ মুস্তাফা সিরাজ

লাউ মন্ত্র – হুমায়ূন আহমেদ

জামালপুর গিয়েছিলাম, আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমান সাহেবের বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত। খেতে বসেছি–অনেক আয়োজনের একটি হচ্ছে চিংড়ি মাছ এবং লাউয়ের ঘণ্ট। ভাইস প্রিন্সিপাল সাহেবের স্ত্রী শংকিত গলায় জানতে চাইলেন–লাউ সিদ্ধ হয়েছে কি না। আমি বললাম, হয়েছে। মনে হলো তিনি তবুও নিশ্চিত বোধ করছেন না। পাশের জনকে জিজ্ঞেস করলেন। সে ও বলল, সেদ্ধ… Continue reading লাউ মন্ত্র – হুমায়ূন আহমেদ