পিয়ারা, পিয়ারা, মিষ্টি পেয়ারা৷ বাতাসে ভেসে থাকা মাংসের তীব্র গন্ধটা সাই সাই করে ঢুকে গেল আবুলের নাকের দুই ছিদ্রে৷ আহা, কত্তদিন মাংস খাওয়া হয় না৷ এখন আর কেউ দাওয়াতও দেয় না৷ এখন দাওয়াত মানেই উপহার নিয়ে হাজির হওয়া৷ তাই যায়া উপহার দেওয়ার মত আজ ঠিক তাদেরকেই দাওয়াত দেওয়া হয়৷ আবুলের মত মানুষেরা দাওয়াত পেলে ক্ষতি৷… Continue reading অনুগল্প-পোড়া মাংসের গন্ধ -মুহাম্মদ বরকত আলী
Category: শিল্প-ও-সাহিত্য
শিক্ষামুলক গল্প-নিতু ও একটি নিমগাছ- মুহাম্মদ বরকত আলী
নিতুর স্কুল ছুটি। সারাটা দিন বাড়িতেই থাকতে হয়। মা বারণ করেছে বাইরে বের হতে। নিতুর বন্ধু ঝুমা আর নয়ন ছুটি পেয়ে বেড়াতে গেছে নানাবাড়ি। এখন সে কার সঙ্গে খেলবে? কী করবে এখন? বাড়ির উঠানে একটা নিমগাছ আছে। বাবাকে বলে একটা দোলনা টানিয়ে নিয়েছে। নিতু একা একা দোলনায় বসে দোল খায়। নিতুর কথা বলতে ইচ্ছে হয়।… Continue reading শিক্ষামুলক গল্প-নিতু ও একটি নিমগাছ- মুহাম্মদ বরকত আলী
নদীর মাঝখানে -সুনীল গঙ্গোপাধ্যায়
অনেক লোকজনের ভিড় ঠেলে সেই মেয়েটি এসে অবনীশের পায়ের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ল প্রণাম করবার জন্য। অবনীশ সেই মুহূর্তে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন, বেশ চমকে উঠে কিছুটা পিছিয়ে গেলেন। মেয়েটি হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই মুখ তুলে জিগ্যেস করল, আমায় চিনতে পারছেন? মনে আছে? কোনও মেয়েকে মুখের ওপর মনে নেই, চিনতে পারছিনা… Continue reading নদীর মাঝখানে -সুনীল গঙ্গোপাধ্যায়
একটি অখাদ্য গল্প-তারাপদ রায়
আমার এ পথে হাঁটা আবার বন্ধ করতে হবে। মনে মনে এই কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। আজ সকালবেলাতেই প্রথম লক্ষ করলাম বাণী শাড়ি ধরেছে। প্রথম বয়সের শাড়িতে মেয়েটাকে ভালই দেখাচ্ছিল, এর দিদিদের মতোই বলা যায় কিংবা তাদের চেয়েও রাণী, মণি দুজনের চেয়েই হয়তো একটু বেশিই সুন্দরী, কিন্তু আমাকে এ পথে হাঁটা বন্ধ করতে হবে। আমার… Continue reading একটি অখাদ্য গল্প-তারাপদ রায়
বুধীর বাড়ি ফেরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘোর দুঃস্বপ্ন হইতে বুধী জাগিয়া উঠিল। সে একটু ঘুমাইয়াছিল কি? হয়তো তার খেয়াল নাই। এ কোন ভীষণ জায়গায় তাহাকে আনিয়া ফেলা হইয়াছে? চারিদিকে বিশ্রী ইটের দেয়াল ও ময়লা…ময়লা অপরিষ্কার মেঝে। একটু আলো বা হাওয়া আসিবার উপায় নাই। আর কি ভিড়! এত ভিড়, এত ঠাসাঠাসি বুধী জীবনে কখনো দেখে নাই—এত ভিড়ে আর এই গুমট গরমে প্রাণ… Continue reading বুধীর বাড়ি ফেরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
একফোঁটা জল-বলাইচাঁদ মুখোপাধ্যায়
রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালী লোক তা জানতাম। কিন্তু তাঁর খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি। সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম। শ্যামবাবু তাঁর মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন। চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগল। ভাবলাম–শ্যামবাবুর মায়ের অসুখ হল অথচ আমি একটা খবর পেলাম না! আমি হলাম এদিককার ডাক্তার। যাই… Continue reading একফোঁটা জল-বলাইচাঁদ মুখোপাধ্যায়
রাজপথের কথা-রবীন্দ্রনাথ ঠাকুর
আমি রাজপথ। অহল্যা যেমন মুনির শাপে পাষাণ হইয়া পড়িয়া ছিল, আমিও যেন তেমনি কাহার শাপে চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সর্পের ন্যায় অরণ্যপর্বতের মধ্য দিয়া, বৃক্ষশ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের উপর দিয়া, দেশদেশান্তর বেষ্টন করিয়া , বহুদিন ধরিয়া জড়শয়নে শয়ান রহিয়াছি। অসীম ধৈর্যের সহিত ধুলায় লুটাইয়া শাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়া আছি। আমি চিরদিন স্থির অবিচল, চিরদিন… Continue reading রাজপথের কথা-রবীন্দ্রনাথ ঠাকুর
যে জীবন দেখা হয়নি-সুনীল গঙ্গোপাধ্যায়
মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তৃতীয়বার। প্রথমবার যত উদ্বেগ ও দুশ্চিন্তা, সবাই যেমন ভয় পেয়েছিল, তৃতীয়বার ততটা নয় ঠিকই। দুবারই তো তিনি ফিরে এসেছেন। তবু উদাসীন তো থাকা যায় না—কলকাতার রাস্তা, মায়ের বয়েস হয়েছে উনসত্তর, একটা হাঁটুতে ব্যথা, চোখের ছানি কাটাতে হবে, যখন-তখন বিপদ হতে পারে। আজ ছুটির দিন। আগের দুবারও ছুটির দিনই… Continue reading যে জীবন দেখা হয়নি-সুনীল গঙ্গোপাধ্যায়
সোনার কাঠির স্পর্শ -সুনীল গঙ্গোপাধ্যায়
নির্মলা রায় কোনওদিন ভাবতে পারেনি যে, তার জীবনে কখনও কোনও আকস্মিক ঘটনা ঘটবে। নিজেকে নিয়ে ভাববারই বা সময় কোথায়? বেশির ভাগ মানুষেরই জীবন কেটে যায় নিস্তরঙ্গ দিঘির মতো। কিছু আনন্দ-দুঃখ, অভাব, কিছু স্বপ্নভঙ্গ কিছু চাওয়া এবং পাওয়ার অমিল। নাটক নভেলের মতো আকস্মিক ঘটনা প্রবাহ বা হঠাৎ জীবনের গতি বদলানো কজন মানুষের জীবনে হয়। নির্মলা ট্রামের… Continue reading সোনার কাঠির স্পর্শ -সুনীল গঙ্গোপাধ্যায়
আলো ও ছায়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এক প্রথমেই যদি তোমরা ধরিয়া ব’স, এমন কখ্খনো হয় না, তবে ত আমি নাচার। আর যদি বল হইতেও পারে—জগতে কত কি যে ঘটে, সবই কি জানি? তা হলে এ কাহিনী পড়িয়া ফেল; আমার বিশ্বাস, তাহাতে কোন মারাত্মক ক্ষতি হইবে না। আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞা করিয়া বসা হয় না যে, সবটুকু খাঁটি সত্য বলিতে… Continue reading আলো ও ছায়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়