আকাশের আড়ালে আকাশ-সমরেশ মজুমদার

মাঠঘাট পেরিয়ে ছুটতে-ছুটতে ট্রেনটা বিকেল শেষ করে দিল। জানালায় বসে রোদ মরে যেতে দেখেছিল সে, ছায়া গাঢ় হতে-হতে ঘোলা পৃথিবী। ছুটন্ত ট্রেন থেকে অনীক সূর্য-হারানো পৃথিবীর শরীর চুঁইয়ে বেরনো অন্ধকারকে অনুভব করতে পারল এক সময়। পর-পর এইসব পরিবর্তন দেখতে-দেখতে অদ্ভুত বিষণ্ণ আরামে আক্রান্ত হয়ে গেল সে। অনীক জানালায় মাথা রেখে চাঁদ উঠতে দেখল। আর তখনই… Continue reading আকাশের আড়ালে আকাশ-সমরেশ মজুমদার

বৌ-রজত বন্দ্যোপাধ্যায়

০৫/০৩/২০২২ আজকের কাহিনীর পটভূমিকা ঊনিশ শতকের পাঁচের দশকের কোন একটা বছর। কালের হিসেবে বোঝাই যায় যে সেটা ছিল এমন একটা সময় যে সময়টার কোনকিছুই আমাদের এখনকার সময়ের সঙ্গে মেলে না। যেমন সে যুগে গেরস্ত বাড়ির রান্নাঘরে হেঁসেল থাকত, কিচেন স্ল্যাব নয়; ডাক্তারের সঙ্গে কম্পাউণ্ডার থাকত, রিসেপসনিষ্ট নয়; ভূগোলের দিদিমনির জিওগ্রাফির ম‍্যাম্ হতে তখনও বহু দেরি;… Continue reading বৌ-রজত বন্দ্যোপাধ্যায়

ফাঁসি-মানিক বন্দ্যোপাধ্যায়

সন্দেহ নাই যে, ব্যাপারটা বড় শোচনীয়। কে কল্পনা করিতে পারিত, বত্রিশ বৎসর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবন যাপন করিবার পর গণপতি শেষপর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়াইয়া পড়িবে। শিক্ষিত সদ্বংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র ও নিরীহ, জীবনে ধরিতে গেলে, এক রকম সব দিক দিয়াই সুখী, সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসাবে ধরা পড়িল! লোকে… Continue reading ফাঁসি-মানিক বন্দ্যোপাধ্যায়

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি? “There Are More… Continue reading তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

নারী-সুনীল গঙ্গোপাধ্যায়

সুজাতার সেই হেঁটে যাওয়ার ভঙ্গিটা আজও আমার স্পষ্ট মনে পড়ে। সেদিন সারাদুপুর প্রবল বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছিলুম, সন্ধের আগে থামবে না, বাড়ি ফেরার ব্যাপারে খুব সমস্যা হবে। কিন্তু বিকেল চারটের মধ্যেই হঠাৎ সেই বৃষ্টি যেন উড়ে চলে গেল অন্য দেশে, দিব্যি ঝিকিমিকি রোদ উঠে গেল। জানলা দিয়ে দেখলুম, কলেজ স্ট্রিটে এক হাঁটু জল জমে গেছে।… Continue reading নারী-সুনীল গঙ্গোপাধ্যায়

স্বপ্নের নেশা-সুনীল গঙ্গোপাধ্যায়

একটা সরু গলির শেষ প্রান্তে সেই বাড়িটি। ট্যাক্সিওয়ালা বড় রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে আঙুল তুলে দেখিয়ে দিল। এ দেশের ট্যাক্সিওয়ালারা একেবারে ঠিকানা মিলিয়ে বাড়ির দোর গোড়ায় নামিয়ে দেয়, কিন্তু এই সরু গলিতে গাড়ি ঢুকবে না, ভারী সুটকেসটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। দুপুরবেলা, কোনও জন-মনুষ্য নেই, থাকার কথাও নয়। গলিটার দুপাশে উঁচু দেয়াল, একেবারে নিরেট,… Continue reading স্বপ্নের নেশা-সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিপালন-সমরেশ মজুমদার

কি আশ্চর্য, তোমার ওই মিডল ক্লাস মানসিকতা এখনও গেল না! স্বপ্ন নিজের নির্লোম পায়ে ক্রিম বোলাতে বোলাতে ঝাঁঝিয়ে উঠল। নবকুমার ভি সি আর বন্ধ করে বলল, তুমি বুঝতে পারছ না, সিম্পলি উই কান্ট অ্যাফোর্ড ইট রাইট নাউ। তা ছাড়া অ্যাম্বাসাডারটা তো কোনও ট্রাবল দিচ্ছে না। তোমাদের শ্যামবাজারের বাড়িতে তো জায়গা ছিল, তাহলে সানি পার্কে উঠে… Continue reading প্রতিপালন-সমরেশ মজুমদার

ওরা এই পৃথিবীর কেউ নয় -সুনীল গঙ্গোপাধ্যায়

পঞ্চাশ টাকার নোটটা হাতে নিয়েই বসে রইলেন রশিদ খান। ছেলেমেয়ে দুটি এ-টাকা প্রত্যাখ্যান করেছে। ছেলেটি শুধু মাথা নেড়েছে হাত জোড় করে, মেয়েটি জিভ কেটে বলেছে, আমাদের প্রতিদিন মুদ্রা ছুঁতে নাই গো বাবু। মাটির ভাঁড়ে চা খাচ্ছে সিলিপ-সিলিপ শব্দ করে। একটু আগে আরদালি ওদের যথাযথভাবে কাপ-প্লেটে চা দিতে এসেছিল। তখন মেয়েটি বলেছিল, মাপ করবেন গো, আমরা… Continue reading ওরা এই পৃথিবীর কেউ নয় -সুনীল গঙ্গোপাধ্যায়

খেলার ছল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মিঠুর গোলগাল মোটামোটা দুটো পায়ের একটা জীবনের বুকের ওপর, আর একটা তার শোয়ানো হাতে। তার বুকের ওপর কাত হয়ে শুয়েছে মিঠু, ঘাড়ের কাছে মাথা আর ল্যাভেন্ডারের গন্ধময় চুল। জীবন কানের ওপর মিঠুর দুরন্ত শ্বাস-প্রশ্বাস আর কবিতা–আবৃত্তি শুনতে পাচ্ছিল : ‘ঝরনা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনার সূর্যতারা। তারি একধারে আমার ছায়ারে আনি… Continue reading খেলার ছল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অবেলায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ব্রতীন খুব ভোরবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠা বলতে যা বোঝায় ঠিক তা নয় অবশ্য। আসলে রাতে আমার সত্যিকারের ঘুম একটুও হয়নি। একটু-একটু তন্দ্রা এসেছিল হয়তো বা, আর সঙ্গে-সঙ্গে অস্বস্তিকর সব স্বপ্ন। পাগলাটে, অযৌক্তিক সব স্বপ্ন। ভয় পেয়ে বার বার ঘুম ভেঙে যাচ্ছিল। বিরক্ত হয়ে বিছানা ছাড়লাম। ঘড়িতে দেখি সোয়া পাঁচটা প্রায়। শীতকাল… Continue reading অবেলায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়