মামাদের সুন্দরকাকা থাকেন সুন্দরবনে। সুন্দরকাকার আসল নাম কিন্তু সুন্দর নয়, প্রিয়নাথ। কিন্তু ছোটবেলা থেকেই তাকে আমরা সুন্দরকাকা বলে ডাকি। সুন্দরবনটাও কিন্তু মোটেই সুন্দর নয়, বরং ভয়ংকর বলা যেতে পারে। সেখানে জলে বাঘ আর ডাঙায় কুমির। না, না। উলটো হবে, তাই না? জলে কুমির ডাঙায় বাঘ। অবশ্য, আগেরটাও খুব একটা ভুল নয়। কুমির তো ডাঙায় উঠে… Continue reading বিশ্বমামা ও অহি-নকুল-সুনীল গঙ্গোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
হন্তদন্ত-তারাপদ রায়
সমস্যার পর সমস্যা। অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র। এতই অস্থির হয়েছেন তিনি যে একেক সময় আশঙ্কাষিত বোধ করছেন, পাগল না হয়ে যাই। না, এখনও পাগল হয়ে যাননি তিনি। কিন্তু এত সমস্যার ধাক্কা সামলানো সহজ নয়। বিপদ আর সমস্যা কখনও একা আসে না। এক সমস্যার ঘাড়ে এসে আরেক সমস্যা চেপে বসে। ঘরের দেয়ালের দিকে তাকালেন হরেনবাবু,… Continue reading হন্তদন্ত-তারাপদ রায়
নরওয়ে দেশের পুরান-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
আমাদের দেশের পুরাণে যেমন দেবতা আর অসুরের গল্প আছে, পুরাতন নরওয়ে আর সুইডেন দেশের পুরাণেও তেমনি সব দেবতা আর অসুরের কথা লেখা আছে। নরওয়ের পুরাণে আছে, সেকালের আগে যখন পৃথিবী বা সমুদ্র বা বায়ু কিছুই ছিল না-তখন কেবল বিশ্ব-পিতা (All Father) ছিলেন। তাঁহাকে কেহ সৃষ্টি করে নাই, কেহ তাঁহাকে দেখিতে পায় না। তিনি যাহা চাহেন,… Continue reading নরওয়ে দেশের পুরান-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
রহস্য কাহিনী নয়-সুনীল গঙ্গোপাধ্যায়
বাথরুম থেকে একটা মগ চুরি গেছে। চুরি ছাড়া আর কী বলা যায়? একটা নতুন মগ তো ডানা মেলে উধাও হয়ে যেতে পারে না? এ চুরির কথা শুনলে লোকে হাসবে। বাড়ি থেকে আর কিছু খোওয়া যায়নি, হ্যাঁ, সব মিলিয়ে দেখা হয়েছে, আর সব কিছুই ঠিকঠাক আছে, শুধু দু-দিন আগে কিনে আনা নীল মগটি পাওয়া যাচ্ছে না।… Continue reading রহস্য কাহিনী নয়-সুনীল গঙ্গোপাধ্যায়
জমা জমি-সমরেশ মজুমদার
চাষযোগ্য ভূমির বড়ই অভাব এই গ্রামে। সেই কবে পূর্বপুরুষরা পাহাড়ের গায়ে-গায়ে যে–মাটি নিজেদের জন্য চিহ্নিত করে গিয়েছিল তার বেশি একটা বাড়েনি। এক পুরুষ আগেও জঙ্গল কাটা। যেত, জমির শরীর বাড়ানো যেত সুবিধে পেলে। এখন সরকার সেটাও বন্ধ করেছেন। তা ছাড়া এই পাহাড়ের মাটিতে এত পাথর যে চাষ সহজ নয়। অনেক খাঁ-খাঁ প্রান্তরে দিনরাত হাওয়ারা খেলা… Continue reading জমা জমি-সমরেশ মজুমদার
জায়গা নেই -সমরেশ মজুমদার
নিচে নেমে এল নিখিলেশ। সন্ধের পর শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে আজ। হোস্টেলে ফিরে চুপচাপ আলোয়ান জড়িয়ে শুয়েছিল ও, দারোয়ান খবর দিতে শেষপর্যন্ত নিচে নামল। ওর রুমমেট সুধাংশু চোখ বড়-বড় করে বলেছিল, কি কপাল করেছ গুরু–বিকেলের রজনীগন্ধা, রাত্রের হাসনুহানা, তুমি লাইন দাও আমি ছাদ থেকে দেখছি। ওদের হোস্টেলের ছাদ থেকে নিচের রাস্তাটা পরিষ্কার দেখা যায়। বাইরে… Continue reading জায়গা নেই -সমরেশ মজুমদার
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী – শওকত ওসমান
আমরা সহপাঠী ছিলাম। হৃদ্যতার বন্দি। বলা বাহুল্য, একই স্কুল। রূপচাঁদ ভুক্ত ছিলেন এলাকার ধনাঢ্য ব্যক্তি। তাঁরই বদান্যতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গ্রামের নাম নন্দনপুর। শ্রীযুক্ত রূপচাঁদ উক্ত গ্রামের অধিবাসী ছিলেন না। সুতরাং এখন উপলব্ধি করা যায়, বদান্যতার সঙ্গে বিশেষ মহানুভবতা ছিল। প্রতিষ্ঠাতা নিজের গ্রাম নয়, কেন্দ্রীয় একটি গ্রাম বেছে নেন যেন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যার্থীরা… Continue reading ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী – শওকত ওসমান
অনুভব-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সামনের বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তেই হৃদয়ের সূক্ষ্ম ইন্দ্রিয়জ অনুভূতি কাজ করল। কাগজটা মুখ থেকে সরিয়ে দোতলার বারান্দা থেকে নীচের মাঝারি চওড়া রাস্তার দিকে চেয়ে সে দেখল তার ছেলে মনীশ, নাতি অঞ্জন আর পুত্রবধূ শিমুল আসছে। দৃশ্যটি এই শরতের মেঘভাঙা উজ্জ্বল সোনালি রোদে ভারী চমৎকার দেখাচ্ছে। মনীশের পরনে গাঢ় বাদামি রঙের চৌখুপিওলা ঝকঝকে পাতলুম,… Continue reading অনুভব-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পুতুলের খেলা-সমরেশ মজুমদার
পশ্চিমবঙ্গ সরকারের একজন বড় অফিসারকে ধরে দিল্লির বঙ্গভবনে থাকার সুপারিশপত্র জোগাড় কর ফেলল সুদীপ্ত। রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা হয়েছে। তিনটে দিন দিল্লিতে থাকলে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বলে তার ধারণা। ল্যান্সডাউনে পিনাকী মিত্রের বাড়ি। মিনিবাস ধরে সেখানে চলে এল সুদীপ্ত। পিনাকী বড় ব্যাবসায়ী, বছর তিনেক হল সিরিয়াল ব্যাবসায় নেমেছেন। এখন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা সুখের… Continue reading পুতুলের খেলা-সমরেশ মজুমদার
দেখা না দেখা-সুনীল গঙ্গোপাধ্যায়
কোথাও বেড়াতে গেলে অনেক কিছুই দেখা হয়, কিন্তু একটা কিছু বাকি থেকে যায়। সেই না দেখা একটা কিছুর জন্য মন কেমন করে। শেষরাত্রে নেমেছিলাম জলগাঁও স্টেশনে। ভোর পর্যন্ত বাসে সেখানেই কাটিয়ে তারপর চলে এলাম ঔরঙ্গাবাদ। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, বাসেই কয়েকজনের সঙ্গে আলোচনা করে সস্তা গোছের হোটেলের নাম জেনে নিয়েছিলাম। দু-জায়গা ঘুরে… Continue reading দেখা না দেখা-সুনীল গঙ্গোপাধ্যায়