ফকনার ঠাণ্ডা স্বরে বলল, কেন করা হয়েছিল তা নিশ্চয়ই আপনি জানেন। যেপ্রশ্নের উত্তর জানেন, তার উত্তর আবার শোনাবার কারণ দেখি না।ফকনার সিগারেট ধরাল। সে তার বিরক্তি চেপে রাখতে পারছিল না। জেনারেল সিমসন বললেন, আমি নন-স্মকার, তামাকের গন্ধ আমার সহ্য হয় না। দয়া করে। সিগারেটটি ফেলে দিন।আমি বরং পাশের ঘরে গিয়ে সিগারেট শেষ করে আসি। ইতোমধ্যে… Continue reading সম্রাট পর্ব – ৩ হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
সম্রাট পর্ব – ২ হুমায়ূন আহমেদ
তোমাকে কফির ব্যবস্থা করতে বলা হয়েছে, সেটা কর। আমি কোনো কথাই দ্বিতীয় বার বলা পছন্দ করি না।ফোর্টনকের যে-সেলটিতে জুলিয়াস নিশোকে রাখা হয়েছে, তার একটি বিশেষ নাম আছে-না-ফেরা ঘর। এ-ঘর থেকে কেউ কখনো ফেরে না। মোরান্ডার খ্যাত। অখ্যাত বহু মানুষ এ-ঘরে ঢুকেছেন, কেউ বেরুতে পারেন নি। জুলিয়াস নিশোর ব্যাপারে একটি ব্যতিক্রম আছে, তিনি দশ বছর আগে… Continue reading সম্রাট পর্ব – ২ হুমায়ূন আহমেদ
সম্রাট পর্ব – ১ হুমায়ূন আহমেদ
জুলিয়াস নিশো একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। যেন তিনি বিশাল একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে। ফাঁকা মাঠ। চারদিক ধু-ধু করছে। প্রচণ্ড শীত। হিমেল বাতাস বইছে। তিনি কিছুই বুঝতে পারছেন না, খুব অবাক হচ্ছেন। তিনি কোথায় এসে পড়লেন? হঠাৎ দূরে ঝনঝন করে শব্দ হল। তিনি শব্দ লক্ষ করে এগুচ্ছেন। তাঁর একটু ভয়ভয় করছে। তিনি বেশ কবার বললেন, কে… Continue reading সম্রাট পর্ব – ১ হুমায়ূন আহমেদ
আমার আছে জল শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
বুঝলাম যে, তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছেও। এডোলেসেন্স লাভ। চমৎকার জিনিস।দিলুর কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। মিনিট পাঁচেক কোন কথাবার্তা না বলে সে চুপচাপ বসে রইলো। সাবির হাসিমুখে বললো—কি দিলু, ঠিক বলিনি? দিলু কোন জবাব দিলো না।রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখমুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন—তুই এখানে কি… Continue reading আমার আছে জল শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
নিশাত হিল খুলে ফেললো—খালি পায়ে হাঁটতে তার ভালই লাগলো। খুশী খুশী গলায় বললো—ফ্লাক্সটা নিয়ে এলে ভাল হতো। কোথাও বসে চা খাওয়া যেতো। শাড়ি পরা আট-ন বছরের একটা বাচ্চা মেয়ে কোত্থেকে হঠাৎ এসে উদয় হয়েছে। চোখ বড় বড় করে দেখছে। নিশাত বললো—এ্যাই তোমার নাম কি? মেয়েটি জবাব দিলো না।বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখালো… Continue reading আমার আছে জল পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট। খাটের নীচে আলো কমিয়ে হ্যারিকেনটা রাখা। ঘরময় অবছা অন্ধকার। পায়ের দিকের জানালার একটা কাঁচ ভাঙ্গা। সেই ভাঙ্গা গলে শীতের হাওয়া আসছে। দু’টি কম্বল আছে গায়ে তবু শীত মানছে না। দিলু নিশাতের দিকে আরো একটু সরে এলো। নিশাত শীতল স্বরে বললো—গায়ের উপর এসে পড়ছো কেন দিলু? …….সরে শোও। এত… Continue reading আমার আছে জল পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
দিলু ঘরে ঢুকলো। সে এসেছে নিশাতের জন্যে এক গ্লাস পানি নিতে। রেহানা দেখলেন, পানি ঢালতে গিয়ে সে অনেকখানি পানি টেবিলে ফেললো। মেয়েটা কাজকর্মে এত আনাড়ি হয়েছে। পানি গড়িয়ে যাচ্ছে সাব্বিরের দিকে। তাকে অল্প সরে বসতে হলো। দিলু বললো—সাব্বির ভাই আপনি এত পেটুক কনে, সবাইকে ফেলে খেতে বসেছেন।রেহানার কপালে ভাঁজ পড়লো। মেয়েটা এমন রুচিহীন কথাবার্তা বলে।… Continue reading আমার আছে জল পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ৩- হুমায়ূন আহমেদ
নিশাত জবাব দিলো না। বাবুর গালে একটা মশা বসেছিল। হাত দিয়ে সেটিকে উড়িয়ে দিলো। ছেলেটিকে বড় রোগা রোগা লাগছে। এই ক’দিন ওর দিকে একটুও নজর দেয়া হয়নি। নিশাতের মনে হলো সে ক্রমের দূরে সরে যাচ্ছে। বাবু এখন আর মা’র জন্যে খুব ব্যস্ত নয়। শিশুরা অবহেলা খুব সহজেই টের পায়। নিশাত বাবুর চুলে হাত রাখলো। পাতলা… Continue reading আমার আছে জল পর্ব – ৩- হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ২ হুমায়ূন আহমেদ
দিলু বাবুকে কোলে নিয়েই বললো—সাব্বির ভাই, আমাদের একটা ছবি তুলে দিনতো। এই বাবু, উনার দিকে তাকিয়ে হাসতো লক্ষ্মী ছেলের মত। সাব্বির ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো। এবং ছবি তুললো বেশ কয়েকটি। রেহানার মনে হলো এই একটি ব্যাপারে ছেলেটির আগ্রহ আছে। ছবি তোলায় তার কোন ক্লান্তি নেই।ওসমান সাহেব ভেবে রেখেছিলেন রেহানার উপর খুব রাগ করবেন। সেটা সম্ভব… Continue reading আমার আছে জল পর্ব – ২ হুমায়ূন আহমেদ
আমার আছে জল পর্ব – ১ হুমায়ূন আহমেদ
রেল স্টেশনের এত সুন্দর নাম আছে নাকি? “সোহাগী”। এটা আবার কেমন নাম? দিলু বললো—আপা, কি সুন্দর নাম দেখছ? নিশাত কিছু বললো না। তার ঠাণ্ডা লেগেছে। সারারাত জানালার পাশে বসেছিলো। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার। কিছুক্ষণের মধ্যেই হয়ত নাক দিয়ে জল ঝরতে শুরু করবে। দিলু বললো—আপা স্টেশনের নামটা পড়ে দেখ না। প্লীজ।… Continue reading আমার আছে জল পর্ব – ১ হুমায়ূন আহমেদ