আপনি থ মেরে গেছেন। সেখান থেকে অনুমান করছি। দুয়ে দুয়ে চার মিলাচ্ছি। হাবিবুর রহমান বললেন, কুত্তাটার সাহস দেখে অবাক হয়েছি। বাসায় চলে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্যে। স্যুট টাই মচমচা জুতা। সেন্ট মেখেছে। গা দিয়ে ভুরভুর করে গন্ধ বের হচ্ছিল। পাছায় লাথি দিয়ে বের করে দিতে চেয়েছিলাম। দিলেন না কেন? এখন তাই চিন্তা… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৯
Category: শিল্প-ও-সাহিত্য
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৮
আমি রাগী গলায় বললাম, যাবে না মানে কী ? ইমরুল বলল, আমি আসমা’র সঙ্গে থাকব। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, ফাজিল ছেলের কাণ্ড দেখেছেন। চড় দিয়ে দু’তিনটা দাঁত তাে এক্ষুণি ফেলে দেয়া দরকার । আপনাকে নাম ধরে ডাকছে। কষে একটা চড় দিন তাে। দাঁত নরম আছে। কষে চড় দিলে দাঁত পড়ে যাবার কথা। ম্যাডাম… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৮
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৭
আমি কোনাে জবাব দেবার আগেই ইমরুল খিলখিল করে হেসে উঠল। আসমা বিস্মিত হয়ে বলল, এই ছেলেটা হাসছে কেন ? আমি বললাম, আপনি ইমরুলকেই জিজ্ঞেস করুন কেন হাসছে। সে কেন হাসছে এটা তাে তারই জানার কথা। আসমা ইমরুলের দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, তুমি হঠাৎ হেসে উঠলে কেন ? ইমরুল স্পষ্ট করে বলল, তুমি শুধু হাসির… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৭
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৬
আপনি খুবই আপত্তিকর কথা বলছেন তা কি জানেন ? জি-না। জানি না। আপনি আমাকে নিয়ে রসিকতা করার চেষ্টা করছেন। দয়া করে এই কাজটা করবেন না। মনে থাকবে? ভদ্রমহিলা খট করে টেলিফোন রেখে দিলেন। আমাকে শেষবারের মতাে ইয়েস ম্যাডাম’ বলার সুযােগ দিলেন না। ইমরুলের সাজসজ্জা আজ চমৎকার। টকটকে লাল শার্ট। শার্টের চারটা বােতামের মধ্যে একটা বােম… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৬
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৫
খালু সাহেব এবার লাল কালি দিয়ে বড় বড় করে লিখলেন— SHUT UP আমি ঘর থেকে বের হয়ে এলাম। আর থাকা ঠিক হবে না। খালু সাহেব যে-কোনাে মুহূর্তে ডাস্টার ছুড়ে মারতে পারেন। ডাস্টারটা তিনি একবার ডান হাত থেকে বাম হাতে নিচ্ছেন, আবার বাঁ হাত থেকে ডান হাতে নিচ্ছেন। লক্ষণ সুবিধার না। নাশতার টেবিলে বালা নাশতা দিয়েছেন। গােশত,… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৫
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৪
এগারােটা বাজে, এখনাে নাশতা খাস নি ? আলসার-ফালসার বাধিয়ে একটা কাণ্ড না হওয়া পর্যন্ত ভালাে লাগে না? কী খাবি ? গােশত পরােটা। ডাবল ডিমের ওমলেট, সবজি। সবশেষে সিজনাল ফ্রটস। মাজেদা খালা ভয়ঙ্কর মুখ করে বললেন— তুই ভেবেছিস কী ? আমার বাড়িটা ফাইভ স্টার হােটেল ? গড়গড় করে মেন্যু দিয়ে দিলি— টেবিলে নাশতা। চলে এলাে। … Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৪
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৩
ছবি সুপার হিট করেছে। ডাক্তার নার্স যেই আসে সেই কিছুক্ষণ ছবি দেখে। অদ্ভুত ভূত দেখে খুব মজা পায়। মাজেদা খালা দরজা খুলে কিছুক্ষণ অপলকে তাকিয়ে থাকলেন। ভাবটা এরকম যে আমাকে চিনতে পারছেন না। যেন আমি মানুষ না, অন্য গ্রহের কোননা। প্রাণী। ফ্লাইং সসারে করে এসেছি। যান্ত্রিক গণ্ডগােলে ফ্লাইং সসার স্টার্ট নিচ্ছে আমি ফ্লাইং সসার লুকিয়ে… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১৩
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১২
এই হারামজাদা এখন বলবে আমি ফরিদার চিকিৎসার খরচ দিব । মহৎ সাজার চেষ্টা। হিমু ভাই, এ ধরনের লােককে আমি চিনি। এই মতলববাজরা মতলব নিয়ে ঘােরে। অন্য আরেক লােকের স্ত্রী নিয়ে তাের মাথাব্যথা কেন? তুই মহৎ সাজতে চাস মহৎ সাজ। স্কুল দে, হাসপাতাল দে, তােকে তাে কেউ মানা করছে না। হিমু ভাই শুনুন, এই ব্যাটার… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১২
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১১
আসমা সামনের সপ্তাহে দেশে আসছে। ইমরুল না ভিমরুল কাকে যে তুই জোগাড় করে রেখেছিস তাকে দেখিয়ে দিস। পছন্দ হলে হবে, না হলে নাই। নতুন ঝামেলায় যাওয়ার কোনাে দরকার নেই। এখন অন্য একটা জরুরি খবর তােকে দিই । তাের বালু অসুস্থ। প্রথম ভেবেছিলাম তেমন কিছু না। এখন মনে হচ্ছে সিরিয়াস। গত আটদিন ধরে তাের খালু… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১১
হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১০
অতি শীঘ্র দেশে আসিয়া মাল ডেলিভারি নিয়া আমাকে দায়মুক্ত করিবেন। অধীনের ইহাই বিনীত প্রার্থনা। আল্লাহপাক আপনাকে এবং আপনার স্বামীকে মঙ্গলমতাে রাখুক— ইহাই তাহার দরবারে আমার ফরিয়াদ। আসসালাম। হিমু প্রােপাইটার হিমু শিশু সাপ্লাই কোম্পানি প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড নাম্বার পেনডিং ৩০ জনাব হিমু সাহেব, অপ্রয়ােজনীয় তথ্যে পরিপূর্ণ আপনার দীর্ঘ পত্র পেয়ে আমি খুবই বিরক্ত হয়েছি। আপনি… Continue reading হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-১০