হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করিত। ও অঞ্চলে নীলাম্বরের মত মড়া পোড়াইতে, কীর্তন গাহিতে, খোল বাজাইতে এবং গাঁজা খাইতে কেহ পারিত না। তাহার উন্নত গৌরবর্ণ দেহে অসাধারণ শক্তি ছিল। গ্রামের মধ্যে পরোপকারী বলিয়া তাহার যেমন খ্যাতি ছিল, গোঁয়ার বলিয়া তেমনই একটা অখ্যাতিও ছিল। কিন্তু ছোটভাই পীতাম্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক।… Continue reading বিরাজবৌ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
বামুনের মেয়ে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পাড়া-বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্নবেলায় ঘরে ফিরিতেছিলেন! সঙ্গে দশ-বারো বৎসরের নাতিনীটি আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লীপথের এধারে বাঁধা একটি ছাগশিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবামাত্র তিনি নাতিনীর উদ্দেশে চীৎকার করিয়া উঠিলেন, ওলো ছুড়ী, দড়িটা ডিঙুস্নি, ডিঙুলি? হারামজাদী, সগ্গপানে চেয়ে পথ হাঁটচ। চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েচে! নাতিনী কহিল, ছাগল ঘুমোচ্চে ঠাকুমা।… Continue reading বামুনের মেয়ে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জালাল উদ্দিন রুমির গল্প: তোতা পাখি ও দোকানি
অনেক আগে এক দেশে ছিল এক মুদিদোকানি। তার ছিল সবুজরঙা খুব সুন্দর এক তোতা পাখি। পাখিটি তার দোকানের এক কোণে বসে থাকত। তোতাপাখিটা চমৎকার গাইতে পারত, কথাও বলত অনর্গল। সেদিক থেকে পাখিটি ছিল দোকানির আদর্শ সঙ্গী। কারণ, তার মিষ্টি গান আর কথা শুনতে সেখানে ভিড় জমাত লোকজন। সেই সঙ্গে প্রহরী হিসেবেও দোকানটি সারা দিন দেখেশুনে রাখত পাখিটি।… Continue reading জালাল উদ্দিন রুমির গল্প: তোতা পাখি ও দোকানি
শূন্য – হুমায়ূন আহমেদ
০১. চোখ দিয়ে পানি পড়ছে সকাল থেকেই তাঁর চোখ দিয়ে পানি পড়ছে। শুরুতে ব্যাপারটা তিনি বুঝতে পারেননি। স্কুলে রওনা হবার আগে আয়নার চুল আঁচড়াতে গিয়ে মনে হল—বা চোখের কোণাটা ভেজা ভেজা। চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় ভালো করে তাকিয়ে দেখেন শুধু বা চোখ না, দুচোখ দিয়েই পানি পড়ছে। অথচ চোখে কোনো জ্বালা-যন্ত্ৰণা নেই। রহস্যটা কি? বয়সকালে শরীরবৃত্তির… Continue reading শূন্য – হুমায়ূন আহমেদ
দুই মুসাফির – শওকত ওসমান
গ্রীষ্মের দুপুর প্রায় শেষ। অড়হর খেতে ছায়া পড়ছে। ক্রমশ দীর্ঘতর। কুষ্টিয়া জেলাবোর্ডের সড়ক পথে একজন পথিক হাঁটছিলেন। পরনে গেরুয়া তহবন্দ, গায়ে গেুরুয়া আলখেল্লা। লম্বাটে মুখবোঝাই সাদা দাড়ি। হাতে একটা একতারা। পথিক ঘর্মক্লান্ত। তবু দুই চোখ পথের ওপর নয়, পথের দু ধারে। গ্রীষ্মের দাবদাহ সব পুড়িয়ে দিয়ে গেছে। এই রুক্ষতার সৌন্দর্য বৈরাগীর মনের রঙের মতো। পথিক… Continue reading দুই মুসাফির – শওকত ওসমান
গোলমাল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
০১-০৫. সকালবেলাটি বড় মনোরম সকালবেলাটি বড় মনোরম। বড় সুন্দর। দোতলার ঘর থেকে জানালা দিয়ে বাইরে চেয়ে হরিবাবুর মনটা খুব ভাল হয়ে গেল। বাগানে হাজার রকম গাছগাছালি। পাখিরা ডাকাডাকি করছে, শরৎকালের মোলায়েম সকালের ঠাণ্ডা রোদে চারদিক ভারি ফটফটে। উঠোনে রামরতন কাঠ কাটছে। বুড়ি ঝি বুধিয়া পশ্চিমের দেয়ালে ঘুঁটে দিচ্ছে। টমি কুকুর একটা ফড়িঙের পিছনে ছোটাছুটি করছে।… Continue reading গোলমাল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আহারাদি – সৈয়দ মুজতবা আলী
যে লোক উদ্ভিদতত্ত্ব জানে না, সে দেশী-বিদেশী যে-কোন গাছ দেখলেই মনে করে, এও বুঝি এক সম্পূর্ণ নূতন গাছ। তখন নূতন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল সে যদি দেখতে পায়। তবে অবাক হয়ে ভাবে, এই চেনা-অচেনায় মেশানো গাছের কি অন্ত নেই। কিন্তু শুনেছি, উদ্ভিদ-বিদ্যা নাকি পৃথিবীর বেবাক গাছকে এমন কতকগুলো শ্রেণীতে ভাগ করে… Continue reading আহারাদি – সৈয়দ মুজতবা আলী
নিঝুম দ্বীপের সেই ছেলেটি – ইমদাদুল হক মিলন
বিলুর স্বভাব হচ্ছে সকালবেলা ঘর থেকে বেরিয়ে প্রথমেই আকাশের দিকে তাকানাে। আজও তাকাল। তাকিয়ে খারাপ মন আরও খারাপ হয়ে গেল। একই অবস্থা আকাশের। নিঝুম দ্বীপের আকাশ গতকাল থেকে মেঘলা। একে বর্ষাকাল তার ওপর চলছে তিন নম্বর বিপদ সংকেত। অবিরাম হুংকার করছে সমুদ্র। সমুদ্রের হাওয়া আর ঢেউ মিলে তুলকালাম চলছে। বৃষ্টিটা আছেই। ঝিরঝির করে ঝরছে। জেলে… Continue reading নিঝুম দ্বীপের সেই ছেলেটি – ইমদাদুল হক মিলন
শেখ সাদির গল্প: পোশাকের গুণ
শেখ শাদী (রঃ) সাধারনত খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। একবার এক দাওয়াতে তিনি ছেড়া ও নোংরা কাপড় চোপড় পড়ে চলে গেলেন। তাই মেজবান তাকে চিনতে না পেরে ফকির ভেবে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার দিলেন। শেখ শাদী বিষয়টি বুঝতে পারলেন। তিনি ঐ কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন এবং কিছুদিন পর আবার ভালো ও শাহেনশাহী… Continue reading শেখ সাদির গল্প: পোশাকের গুণ
গৌরীপুর জংশন – হুমায়ূন আহমেদ
০১. মনে হচ্ছে কানের কাছে কেউ শিস দিচ্ছে মনে হচ্ছে কানের কাছে কেউ শিস দিচ্ছে। শিসের শব্দে জয়নালের ঘুম ভেঙে গেল। সে মনে-মনে বলল, বিষয় কি? কোন হালার পুতে… মনে-মনে বলা কথাও সে শেষ করল না। মনের কথা দীর্ঘ হলে ঘুম চটে যেতে পারে। ইদানীং তার কী যেন হয়েছে, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম… Continue reading গৌরীপুর জংশন – হুমায়ূন আহমেদ