এই আমি পর্ব – ৩ হুমায়ূন আহমেদ

অভিশাপে পাথর হয়ে যাবার ব্যাপারে রূপকথার বইয়ে পাওয়া যায়। ঐ যে দুষ্টু যাদুকর রাজকন্যাকে পাথর বানিয়ে ফেলল। বছরের পর বছর রোদ বৃষ্টিতে পড়ে রইল সেই পাথরের মূর্তি। তারপর এক শুভক্ষণে রাজকুমার এসে তাকে অভিশপ্ত মুক্ত করল। পাথরের মূর্তি প্রাণ ফিরে পেল।তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।শৈশবের রূপকথার গল্পকে গুরুত্ব দেবার কোন কারণ নেই,কিন্তু যৌবনে… Continue reading এই আমি পর্ব – ৩ হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব – ২ হুমায়ূন আহমেদ

এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি। সন্ধ্যা থেকেই কাজ করছি। খাটের পাশে ছোট টেবিল নিয়ে মাথা গুজে লিখে যাচ্ছি। এক মুহূর্তের জন্যেও মাথা তুলছি না। হঠাৎ কি যেন হল। মনে হল কিছু একটা হয়েছে। অদ্ভুত কিছু ঘটে গেছে। বিরাট কোনো ঘটনা, আর আমি তাতে অংশগ্রহণ না করে বোকার মত মাথা গুজে লিখে যাচ্ছি। লেখার খাতা বন্ধ… Continue reading এই আমি পর্ব – ২ হুমায়ূন আহমেদ

এই আমি পর্ব – ১- হুমায়ূন আহমেদ

ভূমিকা ব্যক্তিগত রচনা শিরোনামে আমি একধরনের লেখা অনেক দিন থেকেই লিখছি।শুরু করেছিলাম”হোটেল গ্রেভার ইন”দিয়ে। প্রকাশ করেছিল কাকলী প্রকাশনী।এই ধারার সর্বশেষ রচনা”এই আমি”।এর প্রকাশকও কাকলী।যেখান থেকে শুরু সেখানেই শেষ।চক্র সম্পূর্ণ হল। হুমায়ূন আহমেদ ১৩৫,এলিফেন্ট রোড  ঢাকা। আমার বড় মেয়ে তার কলেজে একটা কোয়েশ্চেনিয়ার জমা দেবে। সেখানে অনেক গুলি প্রশ্নের ভেতর একটি প্রশ্ন হলো- তোমার প্রিয় ব্যক্তি… Continue reading এই আমি পর্ব – ১- হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি শেষ – পর্ব হুমায়ূন আহমেদ

সে চোখ বড়ো-বড়ো করে ভয়াত চোখে তাকিয়ে আছে। তার ফর্সা গালে আঙুলের দাগ ফুটে উঠেছে। যেন সেখানে রক্ত জমে গিয়েছে। নীলুকিয়েক সেকেণ্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর একটি কথা না বলে নিচে নেমে গেল। জহিরকে বলল, তুমি এখন শাহানার কাছে যাও। আমি চলে যাচ্ছি।আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি।তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না। তোমাকে যা… Continue reading এইসব দিনরাত্রি শেষ – পর্ব হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ

ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দে। টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব তাকে এক ফোঁটা পালসেটিলা টু, হানড়েড় খাইয়ে হাসিমুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে না থাকলে কী অবস্থা হত চিন্তা করেছিস? তোরা খামোকা হৈচৈ করিস, কিছু বুঝিস না।টুনির জ্বর এসে যাওয়ায় তাঁকে অত্যন্ত আনন্দিত মনে হল।কামরায় গাড়িভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেন ছুটে চলেছে। গফরগাঁয়ে… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৩৯ হুমায়ূন আহমেদ

নীলুউঠে দাঁড়াল। শাহানার এখানে এসে তার মনটাই খারাপ হয়ে গেছে। অনেক রকম ঝামেলা করে আসা। অফিস থেকে এই কারণে তাকে ছুটি নিতে হয়েছে। ভেবেছিল প্রথম আসবে শাহানাদের বাড়ি, সেখানে থেকে যাবে শারমিনদের বাড়িতে। কিন্তু এখন আর কোথাও যেতে ইচ্ছা করছে না। নীলু অবাক হয়ে লক্ষ করল, শাহানা দোতলা থেকে নিচে নামল না। সিঁড়িতে দাঁড়িয়ে বলল,… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৩৯ হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৩৮ হুমায়ূন আহমেদ

মনোয়ারা ফিরলেন সন্ধু্যা মেলাবার পর। নীলুকে দেখেও কিছু বললেন না। তাঁর মুখ গভীর। রাগী-রাগী চোখ। হোসেন সাহেবও কেমন যেন বিপর্যন্ত। নীলু বলল, ঝামেলায় এত দেরি হল মা। আপনারা ভালো ছিলেন তো? তিনি জবাব না-দিয়ে ভেতরে ঢুকে গেলেন। হোসেন সাহেব বললেন, আজ আর তোমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করোনামা, জবাব পাবে না।নীলু বিস্মিত হয়ে তাকাল। হোসেন সাহেব… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৩৮ হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৩৭ হুমায়ূন আহমেদ

আনিস গিয়েছিল দিনাজপুরের পঞ্চগড়ে। সেখানে হাত-সাফাইয়ের এক জন বড়ো ওস্তাদ থাকে। ঠিকানা জানা ছিল না। ষ্টার ফার্মেসির উল্টো দিকে তার বাসা। নাম-ইনাম শেখ।সৃষ্টার ফার্মেসি নামে কোনো ফার্মেসির সন্ধ্যান পাওয়া গেল না। ইনাম শেখের নামও কেউ শোনে নি। এতগুলি টাকা খরচ করে আসা; আনিসের ইচ্ছা করছে ডাক ছেড়ে কাঁদে। যাদের কাছ থেকে খবর নিয়ে এসেছে, তারা… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৩৭ হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৩৬ হুমায়ূন আহমেদ

তোমার উৎসাহ আছে তো, নাকি আমাকে খুশি করবার জন্যে। শাহানা উত্তর দিল না। দ্বিতীয় মাস্টারও এক সপ্তাহের বেশি টিকলেন না। উনি খুব সিগারেট খান। সিগারেটের গন্ধে শাহানার মাথা ধরে যায়। তৃতীয় এক জন এলেন। ইনি কী করছেন না-করছেন জহির জানে না। গান শেখার সময়টাতে সে থাকে না। শাহানা রেয়াজ করে। কিনা তাও জহিরের জানা নেই।… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৩৬ হুমায়ূন আহমেদ

এইসব দিনরাত্রি পর্ব – ৩৫ হুমায়ূন আহমেদ

খুবই আশ্চর্যের ব্যাপার, কবির মাস্টারের মৃত্যু এ বাড়ির কাউকে তেমন স্পর্শ করল না। রফিক তার নতুন অফিস, নতুন ব্যবসা নিয়ে অসম্ভব ব্যস্ত। ভোরবেলা বেরিয়ে যায় ফেরে। অনেক রাতে। শফিকেরও এই অবস্থা। তার দায়িত্ব দিন-দিন বাড়ছে। সালফিউরিক অ্যাসিড প্লান্টের কাজ এগুচ্ছে দ্রুতগতিতে। শফিকের বেশির ভাগ সময়ই চলে যাচ্ছে সেখানে। যখন বাসায় ফেরে, এমন ক্লান্ত থাকে যে… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৩৫ হুমায়ূন আহমেদ