অশরীরী- মনিকা শকুন্তলা

শিশির:অনামিকা কতদিন মুক্তো আকাশে সাদা মেঘের লুকোচুরি দেখিনি তোমায় নিয়ে… দেখিনি আকাশ জুড়ে চখাচখির ওড়াউড়ি… তোমার মনে আছে অনামিকা, আমাদের প্রথম দেখা হয়েছিল এই সবুজ প্রান্তরে। তারপর থেকে প্রতি শুক্রবার নিয়ম করে আমরা চলে আসতাম মুক্ত বাতাসে অক্সিজেন আস্বাদনে। তুমি প্রাণভরে শ্বাস নিতে আর বলতে আহ্ কি প্রশান্তি! আবার শ্বাস প্রশ্বাসের মাঝে চোখ বন্ধ করে… Continue reading অশরীরী- মনিকা শকুন্তলা

আল মাহমুদ -একটু হেঁটে এগিয়ে গেলে

উপমহাদেশ – আল মাহমুদ ০৩. একটু হেঁটে এগিয়ে গেলে আমরা একটু হেঁটে এগিয়ে গেলেই দেখতে পেলাম আমাদের পায়ে চলার পথটি একটা ঘন জঙ্গলের ভেতরে সরু হয়ে ঢুকেছে। জঙ্গলের ওপাশে সার বাঁধা একটানা ঝিঁঝির ডাক কানে এল। সম্ভবত বেশ কিছুকাল যাবত এপথে মানুষের চলাচল নেই। বুনো সবুজের এক ধরনের ঝাঁঝালো গন্ধ এসে নাকে লাগল। নন্দিনী এখানে… Continue reading আল মাহমুদ -একটু হেঁটে এগিয়ে গেলে

আল মাহমুদ – খানিক্ষণ একটা নিস্তব্ধতা

উপমহাদেশ – আল মাহমুদ ০২. খানিক্ষণ একটা নিস্তব্ধতা খানিক্ষণ একটা নিস্তব্ধতা। আমি বুঝতে পারছিলাম আমাদের চারদিকে দলের নারী-পুরুষ সবাই মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। আমার ভয় ছিল ছোটো বাচ্চাগুলোকে নিয়ে। কিন্তু তারাও আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ। কারো গলা দিয়ে কোনো কান্না, চীৎকার বা উশখুশের শব্দ শোনা গেল না। মৃত্যু বা বিপদের সম্মুখীন হলে মানুষ যে বয়েস… Continue reading আল মাহমুদ – খানিক্ষণ একটা নিস্তব্ধতা

আল মাহমুদ -অন্ধকারে হঠাৎ গুলীর শব্দ

উপমহাদেশ – আল মাহমুদ ০১. অন্ধকারে হঠাৎ গুলীর শব্দ উপমহাদেশ – উপন্যাস – আল মাহমুদ উৎসর্গ – মিলন ইসলাম এ বইয়ের সকল চরিত্রই কাল্পনিক। তবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন কবি সাহিত্যিক, আমলা, বুদ্ধিজীবীর নাম উপন্যাসে ব্যবহৃত হয়েছে কেবল মুক্তিযুদ্ধে তাদের সম্পৃক্ততাকে সম্মানিত করতে। তারা সর্বস্ব ত্যাগ করে এই সংগ্রামে সামিল হয়েছিলেন বলেই। প্রকৃতপক্ষে উপন্যাসের কাহিনীর সাথে… Continue reading আল মাহমুদ -অন্ধকারে হঠাৎ গুলীর শব্দ

আমি হবো বন‍্য-(মনিকা শকুন্তলা)

আমি হবো বন‍্য (মনিকা শকুন্তলা) ইচ্ছে করে সবুজ মাঠে হারিয়ে আমি যাই বনবাদারে ঘুরে ঘুরে ফুলের মধু খাই যখন তখন ফুল বাগানে রঙিন ফুল কুড়াই নেচে নেচে হেলেদুলে পাখির সাথে গাই। কি আনন্দ আমার কোনো বাধা যে আজ নাই নদীর ধারে সারে সারে নৌকা বাধা ভাই চলোনা সবাই নৌকো চড়ে ওপারেতে যাই কাশবনের সাদা ফুলে… Continue reading আমি হবো বন‍্য-(মনিকা শকুন্তলা)

প্রভাতকুমার মুখোপাধ্যায়- রত্নদীপ – ৪র্থ খণ্ড

রত্নদীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায় রত্নদীপ – ৪র্থ খণ্ড চতুর্থ খণ্ড ০১. চতুরে চতুরে কলিকাতার উত্তরাংশে কোনও দ্বিতল গৃহের একটি প্রকোষ্ঠে বসিয়া খগেন্দ্রনাথ ওরফে সোণার হরিণ, অতি নিবিষ্টচিত্তে একখানি পত্র পাঠ করিতেছিল। তাহার সম্মুখে টেবিলের উপর ডাকের আর একখানি খোলা খাম পড়িয়া আছে। প্রথম পত্রখানি পড়িয়া, দ্বিতীয়খানি খগেন্দ্র তুলিয়া লইল। এখানি, প্রথমখানির মত বহুপৃষ্ঠাব্যাপী নহে–ক্ষুদ্র, নিম্নলিখিত… Continue reading প্রভাতকুমার মুখোপাধ্যায়- রত্নদীপ – ৪র্থ খণ্ড

প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ৩য় খণ্ড

রত্নদীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায় রত্নদীপ – ৩য় খণ্ড তৃতীয় খণ্ড ০১. দুই কথা খুস্রুপুরে রাখালের কর্মের শেষদিন ক্রমে উপস্থিত হইল। ভৃত্য ও পাঁচকের বেতনাদি শোধ করিয়া, বাজারের দেনা মিটাইয়া, জিনিসপত্র বাধিয়া বন্ধুবান্ধবের নিকট বিদায় গ্রহণ করিয়া রাখাল পশ্চিমের গাড়ীতে আরোহণ করিল। গাড়ীর কাছে দাঁড়াইয়া স্টেশনমাষ্টারবাবু ছল–ছল নেত্রে কহিলেন, বাড়ী যাবার সময় এই পথে যাবেন ত?… Continue reading প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ৩য় খণ্ড

প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ২য় খণ্ড

রত্নদীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায় রত্নদীপ – ২য় খণ্ড দ্বিতীয় খণ্ড ০১. সোণার হরিণ চৈত্রমাসের প্রথম সপ্তাহ, কিন্তু ইতিমধ্যেই এবার বেশ গ্রীষ্ম পড়িয়া গিয়াছে। বেলা দশটার সময়, কলিকাতার উত্তরাংশের কোনও সদর রাস্তা দিয়া রেশমী ছাতা মাথায় এক যুবক ধীরে ধীরে চলিতেছিল। লোকটি অত্যন্ত সুপুরুষ–মুখে চক্ষে রূপ যেন ঝলমল করিতেছে। তাহার বেশবিন্যাসেও বাহারের ছড়াছড়ি। মস্তকে তরঙ্গায়িত কেশের… Continue reading প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ২য় খণ্ড

প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ১ম খণ্ড

রত্নদীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায় রত্নদীপ – ১ম খণ্ড রত্নদীপ – প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রথম খণ্ড ০১. রাখাল বাড়ী যাইতেছে রাখাল ভট্টাচাৰ্য্য খুস্রুপুর ষ্টেশনের ছোটবাবু–বাড়ী বর্ধমান জেলার ময়নামতী গ্রামে। বয়স অনুমান ত্রিংশৎবর্ষ, শ্যামবর্ণ সুশ্রী যুবাপুরুষ। প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া রেলে ঢুকিয়াছিল, পাঁচ ছয় বৎসর চাকরি করিতেছে। বেতন মাত্র পঁচিশটি টাকা। তবে মাঝে মাঝে টাকাটা সিকিটা উপরি যে… Continue reading প্রভাতকুমার মুখোপাধ্যায় -রত্নদীপ – ১ম খণ্ড

কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র ১ – আলী ইমাম – তেঁতুলঝোরার ঝাউবাংলো

কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র ১ – আলী ইমাম ০১. তেঁতুলঝোরার ঝাউবাংলো ০১. তেঁতুলঝোরার ঝাউবাংলো বৈশাখের এই লাল রোদের দুপুরগুলো কেমন তেতে থাকে। বাতাস যেন আগুনের হল্কা ছড়ায়। গাছের পাতা থির হয়ে আছে। চারদিক ঝলসাচ্ছে। কেমন ফোসকা পড়া গরম। সাঁ সাঁ করে লোক বোঝাই বাস ছুটে যাচ্ছে । পিকু হাঁটতে হাঁটতে ভাবে, আহ্, এখন যদি ঝমঝম করে… Continue reading কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র ১ – আলী ইমাম – তেঁতুলঝোরার ঝাউবাংলো