পায়ের নিচে জল গুড়ের চা, তবে নতুনরকম স্বাদ একটা পাওয়া যায়। কিন্তু মাথার ওপর লোক দাঁড়িয়ে থাকলে কি রয়ে সয়ে চা খাওয়া চলে? দোকানের পাটখড়ির বেড়া, খড়ের চাল, বাঁশের খুঁটি সব সরানো হয়েছে, এখন এদের চা খাওয়া শেষ হলেই বেঞ্চিটা নিয়ে যেতে পারে। সকালবেলার লালচে রোদে, পাতলা মেঘে, ভিজে ভিজে বাতাসে, যমুনার ছলাৎ ছলাৎ স্বরে… Continue reading দুধ ভাতে উৎপাত –পায়ের নিচে জল- আখতারুজ্জামান ইলিয়াস
দুধ ভাতে উৎপাত – আখতারুজ্জামান ইলিয়াস
দুধভাতে উৎপাত একটু বেলা হলে বৃষ্টি ধরে এলো। তবে আবুল মাস্টারের উত্তর পাড়ার জমিতে পাটকাটা শুরু হয়েছে, শালার মাস্টার আজ আসবে না। ইস্কুলে গেলে জুত করে ভেলায় চাপা যায়। ইস্কুলের নিচে এবাদত মুন্সির বড়ো ভেলাটা বাধাই রয়েছে, লগির ১২/১৪ টা ঠেলা দিলেই একেবারে ধলেশ্বরীর তীর। সাড়ে ১০ টার লঞ্চে উঠে কাপড়ের গাঁটের ওপর বসে থাকা… Continue reading দুধ ভাতে উৎপাত – আখতারুজ্জামান ইলিয়াস
দুধ ভাতে উৎপাত -মিলির হাতে স্টেনগান – আখতারুজ্জামান ইলিয়াস
মিলির হাতে স্টেনগান ‘ও মা এখনো দাঁড়িয়ে আছিস!’ এর পরও মিলি দাঁড়িয়ে রইলো। জানলা বন্ধ করার জন্যে অনেকক্ষণ থেকে তার ডান হাত জানলার বাঁদিকের পাল্লায় রাখা, আরেকটা হাত জানলার শিকে। দুটো হাতই ভিজে যাচ্ছে, পানির ঝাপ্টা এসে পড়ছে চুলে ও মুখে। সামনের রাস্তা, রাস্তার ওপাশে ল্যাম্পোস্ট ও তার পাশে ঝাপ-ফেলা পানের দোকান এবং গলির নালা… Continue reading দুধ ভাতে উৎপাত -মিলির হাতে স্টেনগান – আখতারুজ্জামান ইলিয়াস
পদ্মার পলিদ্বীপ – ঘর পোড়ানোর এজাহার-আবু ইসহাক
পাঁচদিন পর ফজল খবর পায় প্রতিপক্ষ ঘর পোড়ানোর এজাহার দিতে পারেনি, কারণ তাদের মিথ্যা কারসাজি বড় দারোগার জেরার চোটে ধরা পড়ে গিয়েছিল। গত কয়েকদিন বড় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে ফজল ও তার দলের লোকজন। মস্ত বড় একটা বিপদ কেটে যাওয়ায় তারা স্বস্তির নিশ্বাস ফেলে, আনন্দে উল্লসিত হয়। কারো মুখে গালাগালির তুবড়ি ছোটে জঙ্গুরুল্লার উদ্দেশে।… Continue reading পদ্মার পলিদ্বীপ – ঘর পোড়ানোর এজাহার-আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – কদম শিকারি-আবু ইসহাক
কদম শিকারি পকেট ঘড়িটা বুঝিয়ে দেয় ফজলের হাতে। সে দেখে পৌনে পাঁচটা বাজে। বেলা ডুবতে দেরি আছে এখনো। পাহারারত চল্লিশজন ছাড়া আর সবাই জড় হয় ফজলের চারপাশে। তারা মাটিতে গামছা বিছিয়ে বসে। সবার মনে খুশির প্লাবন। হাসিতে ঝলমল করছে সবার চোখ-মুখ। কই চাচা লস্করের পো? আমাগ পোলাপাইন্যা কাণ্ড-কারখানা কেমুন দ্যাখলেন? হাসতে হাসতে জিজ্ঞেস করে ফজল।… Continue reading পদ্মার পলিদ্বীপ – কদম শিকারি-আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – জেল থেকে খালাস-আবু ইসহাক
জেল থেকে খালাস পেয়ে ফজল বাড়ি আসে। তাকে নিয়ে এক মাল্লাই কেরায়া নৌকা যখন বাড়ির ঘাটে পৌঁছে তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। নৌকা থেকে নেমেই সে পিতার কবরের পাশে গিয়ে দাঁড়ায়। নূরু ও আমিনা তাকে নৌকা থেকে নামতে দেখে ছুটে এসে তার পেছনে দাঁড়ায়। খবর পেয়ে বরুবিবি বিলাপ করতে শুরু করে। ফজল বাপের মরণ… Continue reading পদ্মার পলিদ্বীপ – জেল থেকে খালাস-আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – মহকুমার জেলখানা-আবু ইসহাক
মহকুমার জেলখানা। পাশাপাশি দুটো মাত্র ব্যারাক। একটায় রাখা হয় বিচারধীন আসামি, অন্যটায় স্বল্প মেয়াদের দণ্ডিত অপরাধী। ব্যারাক দুটোর শিকের দরজা একই দিকে অবস্থিত। দরজার সামনে খোলা লম্বা বারান্দা। একজন রাইফেলধারী সেপাই বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টহল দিয়ে ফেরে। আলো-বাতাসের জন্য কয়েদিরা দরজার কাছ ঘেঁষে জটলা করে সব সময়। অনন্ত আকাশ আর সবুজ… Continue reading পদ্মার পলিদ্বীপ – মহকুমার জেলখানা-আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – খুনের চর দখল-আবু ইসহাক
লাঠালাঠি হাঙ্গামা ছাড়াই খুনের চর দখল হয়েছে। এত সহজে চরটা দখল করতে পারবে, ভাবতে পারেনি জঙ্গুরুল্লা। সে মনে করেছিল–বিপক্ষের কিছু লোক আর চাকরিয়ারা অন্তত থাকবে চরে। তারা মুখোমুখি হবে তার লাঠিয়ালদের, ছোটখাট মারামারি হবে। কিন্তু কিছুই হয়নি। পুলিসের ভয়ে ওদের সবাই ছুটছাট পালিয়েছিল চর খালি রেখে। চর দখলের পরের দিন ভোরবেলা জঙ্গুরুল্লার পানসি এসে ভিড়ে… Continue reading পদ্মার পলিদ্বীপ – খুনের চর দখল-আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক
পদ্মার পলিদ্বীপ – উপন্যাস – আবু ইসহাক উৎসর্গ – বড় ভাই মোহাম্মদ ইসমাইল-এর স্মৃতির উদ্দেশে পদ্মার পলিদ্বীপ সম্পর্কে দেশি-বিদেশী অভিমত …একখানা উচ্চাঙ্গের উপন্যাস। ইহার অনেক জায়গা একাধিকবার পড়িয়াছি। বিষয়বস্তুর অভিনবত্ব ছাড়িয়াই দিলাম।…এত ব্যাপক, বিস্তৃত, জটিল অথচ সুসংহত এবং স্বচ্ছন্দ কাহিনী কমই পড়িয়াছি।…এই উপন্যাসে নানা কাহিনীর সুষম সমাবেশ হইয়াছে, পদ্মার বিধ্বংসী লীলার যথাযথ বর্ণনা আছে,…। এই… Continue reading পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক
খলিফা হারুনুর রশিদ এর সত্য গল্প
এক গ্লাস পানির মূল্য দুনিয়ার চেয়েও বেশি: খলিফা হারুনুর রশিদ এর সত্য গল্প পানির অপর নাম জীবন। মানবদেহের এক-তৃতীয়াংশই পানি। একজন সুস্থ মানুষের দৈনিক ৪-৫ লিটারের বেশি পানি পান করা প্রয়োজন। শরীরে পানির পরিমাণ কমে গেলে শরীরে সতেজতা ঠিক থাকে না। দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে। পবিত্র কুরআনের অনেক জায়গায় পানির আলোচনা করা হয়েছে। এর মধ্যে… Continue reading খলিফা হারুনুর রশিদ এর সত্য গল্প