“যতই করি বাহানা
যতই হই সেয়ানা,
কখন জানি কি ঘটে
মৃত্যু অতি নিকটে,
কবর হবে ঠিকানা,
মাটি হবে বিছানা।
চিতার আগুন জ্বলবে হায়
পুড়বে দেহ হবে ছাই!
মাটির দেহ খাবে পোক
অর্থ করি লুটবে লোক,
বন্ধ হলে দুটি চোখ
করবে সবাই ভীষণ শোক,
ডুবে যাবে দু’দিন পর
মিছে মায়ার বালু চর!
জীবন বড় ধোঁকা রে
আমরা বড্ড বোকা রে!
যাদের জন্য করি শ্রম
হাড় খাটুনী পরিশ্রম
সাথি তারা হবে না
পথে চলতে পাবে না!
স্বার্থপরের দুনিয়ায়
স্বার্থ ছাড়া কিছু নাই!
নীতি দিয়ে বিসর্জন
হয়েছে টা কি অর্জন?
নীতির প্রশ্নে আপোষ নয়
তবেই তৃপ্তি দিবস ময়।”
ছন্দ কাঠামো : স্বরবৃত্ত, ৪+৩
Copyright- তাওহীদ আল মামুন FB Page,All Right Reserved