সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৯)

কিছুদিন আগেই পুলিশ এসে নম্বর ঘর থেকে একটি লােককে ধরে নিয়ে গেলজায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়কিন্তু যাবার উপায় নেইএরচেসস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে নাটম নিজেও অনেক খোঁজাখুঁজি করেছেকিন্তু ওর হাত একেবারেই খালিঅবস্থা এরকম চললে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্যে হাত পাততে হবেটমের তাতে খুবই আপত্তিসবাই গেছে বনে আমি কি ভিখিরি যে আনএমপ্লয়মেন্ট নেব ? যখন কিছুই থাকবে না তখন কী করবে? তখন অন্য কোথাও যাবএই নিয়ে তােমাকে ভাবতে হবে না। 

কোনাে কাজ টাজ করে টমকে সাহায্য করার ইচ্ছা হয় রুনকির কিন্তু শীতের সময়টায় কাজ পাওয়া খুব মুশকিলএকটি কাজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ফার্গোতেগাড়ি ছাড়া এতদুর যাওয়ার কোনােই উপায় নেইবাস লাইনে যায় নাটমের গাড়িও নেইদিন রাত ঘরেই বসে থাকতে হয় রুনকিরইনিভার্সিটির ক্লাশ বাদ দিতে হয়েছেউইন্টারকোয়ার্টারে নাম রেজিস্ট্রি করা হয় নিধারে সাতশডলার যােগাড় করা গেল না। 

টম কাজের খোঁজে সারাদিন ঘুরাঘুরি করেরুনকি ঘরেই থাকেভাল লাগে নাটম সেদিন বললাে, তুমি বাবামার কাছে ফিরে যাও রুনকি। 

কেন ? তােমার এখানে আর মন লাগছে নাআমি কি বলেছি মন লাগছে না

বলতে লজ্জা লাগছে বলে বলছ নাবাবামাকাছে ফিরে যেতেও তােমার লজ্জা লাগছেলজ্জার কিছু নেই রুনকি। 

তুমি বড় বাজে কথা বল টম। 

টম হেসে বলেছে, এইটি তুমি ভুল বললে রুনকিবাজে কথা আমি কখনাে বলি নাতােমার মধ্যে দ্বিধা দেখতে পাচ্ছি বলেই বলছি। 

সবাই গেছে বনে -পর্ব-১৯

তােমার কি ধারণা আমি আর তােমাকে ভালােবাসি না ? সে কথা আমি বলি নি রুনতুমি কি আমাকে ভালােবাস? তুমি খুব চমক্কার একটি মেয়েতােমাকে যে কেউ ভালােবাসবেতুমি কিন্তু আমার কথার জবাব দাও নিআমি তােমাকে খুবই ভালােবাসি রুমকিযদি সত্যি ভালােবাস তাহলে প্লিজ চল অন্য কোথাও যাইআর কয়েকটা দিন, প্রকৃতির কাছে শহরের পরাজয়ের ছবিটা শেষ করেই রওনা হব। 

রুনকির এখন মাঝে মাঝে ইচ্ছা করে মাসঙ্গে গিয়ে কথা বলে কিন্তু সাহস হয় নাতার দিকে তাকিয়েই মা নিশ্চয়ই বুঝে ফেলবেন ব্যাপারটামায়েরা অনেক কিছু বুঝতে পারে। 

সফিক এসেছিল সেদিন, সে শুধু বললাে, বাহ্ স্বাস্থ্য ভাল হয়েছে তােমার রুনকিরুনকি একবার ভাবলাে সফিককে বলবে ব্যাপারটা ? কিন্তু বলতে বলতেও সামলে 

গেলটমকে আগে জানানাে উচিতটমের আগে অন্য কারাের জানা ঠিক নয়। 

সফিক আসলেই অনেক খবর পাওয়া যায়সমস্তই বাংলাদেশের খবর । 

বুঝলে রুনকি, জিয়াউর রহমান সাহেবের নাম হয়েছে এখন জিয়াউর রহমান খাল কাটিশুধুই খাল কাটছে। 

জিয়াউর রহমান কে ? মাই গড়আমাদের প্রেসিডেন্টফেরেশতা আদমিতাই নাকি ! বেচারার একটা হাফ শার্ট আর দুটো ট্রাউজার আর কিছুই নাইকী যে তুমি বল সফিক ভাই । 

এইতাে বিশ্বাস হলাে নামিথ্যা বলব কেন খামাখাএকটা পয়সা বেতন নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। 

বেতন না নিলে চল কী করে

চলে আর কোথায় ?

সবাই গেছে বনে -পর্ব-১৯

কিছুই চলে নাদেশের জন্য লােকটার জাননিজের দিকে তাকাবার সময় আছে

সফিক এলে রুনকি কিছুতেই যেতে দেয় নাবাংলাদেশী রান্না রাঁধতে চেষ্টা করেভাত রান্না হয় সেদিন। 

রান্না কেমন হয়েছে সফিক ভাই ? মামত হয়েছে ? চমৎকারফাস্ট ক্লাসভাতটা বেশি নরম হয়ে গেছে না

নরমই আমার কাছে ভাল লাগেচাবানাের দরকার হয় নামুখে ফেললেই হড় হড় করে নেমে যায়। 

চাকরি পেয়েছেী সফিক ভাই ? না জোসেফাইনকে খুব তেলাচ্ছি, কাজ হচ্ছে নাঅন্য কোথাও চেষ্টা করগ্রিন কার্ড নেই কাজ দেবে কে আমাকে? গভীর সমুদ্রসেবার যে বলেছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা কাজ পাবে

সম্ভাবনা চল্লিশ পারসেন্টবাঁদরের দেখাশােনাখাচা পরিষ্কার রাখাওদের ব্যালেন্সড ডায়েট দেয়া ডঃ লুইসের হাতেই সব, দেখি ব্যাটাকে ভজানাে যায় কিনাশালার দয়া মায়া কিছুই নাই শরীরেদুঃখের কথা বলেও লাভ হয় না। 

পরাজিত শহরের ছবি টমের আঁকা হলাে নামন্টানার ছােট্ট একটি শহরে কাজ পাওয়া গেলএক ভদ্রলােক পাহাড়ের ওপর চমক্কার একটি শীতাবাস বানিয়েছেন তার লবির ডেকোরেশনকাজটি লােভনীয়। কারণ যতদিন কাজ শেষ না হচ্ছে ততদিন শীতাবাসে থাকা খাওয়ার ব্যবস্থাপাশেই কি করবার স্পটজমে যাওয়া একটি হ্রদ আছেসেখানে উইন্টার ফিসিংএর ব্যবস্থা আছেবরফ খুঁড়ে ছিপ ফেললেই প্রকাণ্ড সব কার্প ধরা পড়েটম রাজি হয়ে গেলপরাজিত শহরের ছবি পরেও আঁকা যাবে

সবাই গেছে বনে -পর্ব-১৯

রুকিকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় শ্যাম্পেনের একটি বােতল নিয়ে আসলাে, এসাে কুনকি সেলিব্রেট করা যাক। 

কীসের সেলিব্রেশন ? তােমার বাচ্চা আসছে সেই সেলিব্রেশনরুনকি দীর্ঘ সময় কোনাে কথা বলতে পারলাে নাতুমি কখন জানলে ? সেটা কি খুব ইম্পর্টেন্ট

শ্যাম্পেনে মুখ খােলা মাত্রই কর্কটি বহুদূর ছুটে গেলটম হেসে বললাে, আমার বাচ্চা খুব ভাগ্যবান হবেআর শােন রুনকি আমার মনে হয় আমাদের বিয়ে করা উচিতম্যারেজ লাইসেন্স এখান থেকেই নিয়ে যাবহানিমুন হবে মন্টানায় ঠিক আছে ? না কি তুমি আন মেরিড হতে চাও? | রুনকি জবাব দিল নাটম বললাে, তােমাকে বিয়ের পর আমার বাবামার কাছে নিয়ে যাবসিয়াটলে থাকেন তারাতাদের ছােট একটা ফার্ম আছে তােমার ভাল লাগবেতবে যেতে হবে গরমের সময়তখন ওয়েদার ভাল থাকেকী রুনকি কাদছাে কেন

মন্টানায় যাবার আগে রুনকি দেখা করতে গেল মাসঙ্গেরাহেলা দরজা খুলে মূর্তির মত দাঁড়িয়ে রইলেন। 

কী মা ঘরে ঢুকতে দেবে না ? রাহেলা কথা বললেন না দরজা ছেড়ে সরে দাঁড়ালেনবাবা কোথায় ? মেনিয়াপলিস গিয়েছেকবে ফিরবে ? সােমবার । 

তাহলে আর দেখা হচ্ছে নাআমরা মন্টানা চলে যাচ্ছি মা

 

Read more

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২০)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *