সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২৫)

মেমােরিয়াল লাউঞ্জে দুটি মেয়ে সেজেগুজে চুমু খাওয়ার স্টল (কিসিং বুথ) খুলে বসেছেএদের চুমু খেলে দুডলার করে দিতে হবেসেই ডলারটি চলে যাবে তিমি রক্ষার ফান্ডেপ্রচুর ডলার উঠছে

সবাই গেছে বনেমেয়ে দু‘টি চুমু খেয়ে কুল পাচ্ছে নাআনিস অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমু খাওয়া দেখলােদীর্ঘদিন আমেরিকায় থেকেও কিছু কিছু জিনিসে এখনাে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে নিকিসিং বুথ তার একটি। 

হ্যালাে আনিসআনিস তাকিয়ে দেখলাে ডঃ বায়ারহাতে সাবমেরিন স্যান্ডউইচগাল ভর্তি হাসিতিমি ফান্ডে কিছু দিয়েছ ? এখনাে না। 

একটা এডভাইস দিচ্ছি নীল স্কার্ট পরা মেয়েটিকে চুমু খেতে যেও নাসে নিশ্চয়ই দাঁত ব্রাশ করে নাডঃ বায়ার ঘর কাপিয়ে হাসতে লাগলেন। 

আনিস তুমি কি লাঞ্চ খেতে যাচ্ছ

হঁ্যা। 

আমি জয়েন করতে পারি তােমার সঙ্গে ? তা পার । 

আনিস তার প্রিয় জায়গাটিতেই গিয়ে বসলােভিড় নেই সবাই জড় হয়েছে তিমি মাছদের সাহায্যের ব্যাপার দেখতেডঃ বায়ার অনবরত কথা বলে যেতে লাগলাে, আমেরিকানদের কেউ পছন্দ করে নাকিন্তু ওদের না হলেও আবার কারাের চলে না| আমেরিকানরা যদি এক বৎসর কোনাে ফসল না করে তাহলে থার্ড ওয়ার্লডের চার ভাগের এক ভাগ লােক মরে ভূত হয়ে যাবে। 

মুখে সবাই বলে আগলি আমেরিকান, কিন্তু হাত পাততে হয় আগলি আমেরিকানদের 

কাছেই হা হা হারাশিয়ানরা বৎসর কত লক্ষ মেট্রিক টন গম কিনছে জান ? জান না? আন্দাজ করতাে

সবাই গেছে বনে-পর্ব-২৫

আনিস হু হা করে যাচ্ছিলডঃ বায়ার তাতেই খুশিএকটির পর একটি প্রসঙ্গ টেনে আনতে লাগলােএক সময় আনিস বললাে, আমাকে এখন উঠতে হয়। 

ক্লাশ আছে কোনাে

লাইব্রেরিতে যাবপাঁচ মিনিট বসতােমাকে একটা কথা জিজ্ঞেস করব আনিস তাকালাে তীক্ষ্ণ দৃষ্টিতে। 

ডঃ বায়ার বললেন, শুনলাম তুমি দেশে ফিরে যাচ্ছকেমিস্ট্রির চেয়ারম্যানের কাছে এই রকম একটা চিঠি দিয়েছ। 

হ্যা । 

অবশ্যই এটা তােমার ব্যক্তিগত ব্যাপারতবু কারণ জানতে পারি কি? তুমি একজন ভাল টিচারএবং হাইলি কোয়ালিফাইডখুব শিগগিরই টেনিউর পাবেতারপর গ্রিন কার্ডের জন্যে দরখাস্ত করতে পারবে। 

ডঃ বায়ার এখানে আমার ভাল লাগছে না| তােমাকে দোষ দেয়া যাচ্ছে না, জায়গার ওয়েদার অত্যন্ত খারাপতুমি বরং ক্যালিফোর্নিয়ার দিকে চলে যাও। 

ওয়েদার নয়ডঃ বায়ার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, দেশটাই তােমার ভাল লাগছে না

এখানে যে ফ্রিডম আছে সে ফ্রিডম তােমার নিজের দেশে আছে

এখানকার মত অর্থনৈতিক নিরাপত্তা তােমার দেশে আছে

তাও নেইদেখ আনিস আমি অনেক বিদেশীকে দেখেছি পড়াশুনা শেষ করে দেশে চলে যাওয়ার জন্যে পাগল হয়ে ওঠেচলেও যায় কিন্তু মাস ছয়েক পর আবার ছুটে আসেস্বপ্নভঙ্গ বলতে পার। 

আনিস কিছু বললাে না ডঃ বায়ার কফিতে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, তােমরা বিদেশীরা থাক শামুকের মতবাইরের কারাে সঙ্গে মিশতে পার নাএটা ঠিক না, আন্তর্জাতিক হতে চেষ্টা করা উচিতপৃথিবীটাই হচ্ছে তােমার দেশএভাবে ভাবলে আর খারাপ লাগবে না। 

সবাই গেছে বনে-পর্ব-২৫

আনিস কোনাে উত্তর দিল নাডঃ বায়ার হড়বড় করে বললেন, তুমি নিশ্চয়ই কিসিং বুথের মেয়ে দুটিকে চুমু খাও নিখেয়েছ

এসাে আমার সঙ্গে চুমু খাবেআমাদের কালচারকে দূরে ঠেলে রাখলে তো চলবে নাএসােতাে দেখিতবে নীল স্কার্ট পড়া মেয়েটির থেকে দূরে থাকবেআমি ঠিক করেছি মেয়েটিকে একটি জাম্বাে সাইজের অ্যাকোয়া ফ্লশ টুথপেস্ট উপহার দেব হা হা হা। 

আনিসকে ডঃ বায়ারের সঙ্গে দোতলায় উঠে আসতে হলােকিসিং বুথের নীল স্কার্ট পরা মেয়েটি নেইঅন্য মেয়েটির গলায় উজ্জ্বল রঙের একটি রুমাল শঙ্খের মত সাদা মুখ শান্ত নীল চোখআনিসের মনে হল যেন মালিশা দাঁড়িয়ে আছেঅনেক দিন মালিশাকে দেখা হয় নাকিসিং বুথের মেয়েটি আনিসের দিকে তাকিয়ে হাসলােহাসিটি পর্যন্ত মালিশার মতডঃ বায়ার বললেন, দাঁড়িয়ে আছ কেন এগিয়ে যাও। 

আনিস মন্ত্রমুগ্ধের মত এগুলােকাছাকাছি আসতেই চিনতে পারলাে মেয়েটিকেতার ছাত্রীকোর্স নাম্বার পাঁচশদুইতে আছেমেয়েটি হাত বাড়িয়ে রিনরিনে কণ্ঠে বললাে, হ্যালাে ডক। 

আনিস ঠিক করে ফেললাে এক গাদা ফুল নিয়ে আজ সন্ধ্যাতেই আবার যাবে মালিশার খোজেকী ফুল নেয়া যায় ? ডাউন টাউনে ফুলের দোকান কটা পর্যন্ত খােলা থাকে

নিশানাথ বাবু সাত সকালে টেলিফোন করেছেন, হ্যালাে সফিক এক কাণ্ড হয়েছেহ্যালাে

শুনতে পাচ্ছ

পাচ্ছিকী হয়েছে ? কে যেন একটা গাড়ি কিনে পাঠিয়েছেনীল রঙের একটা বুইককে পাঠিয়েছে ? কিছুই লেখা নাই । 

সবাই গেছে বনে-পর্ব-২৫

পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করেছেন ? পরিচিতরা আমাকে গাড়ি দেবে কেন ? ভুলটুল হয় নাই তাে? অন্যের গাড়ি ভুলে হয়ত দিয়ে গেছেআমার নাম লেখা আছেবলেন কী ? তুমি একবার আসবে সফিক ? আমি মহা চিন্তায় পড়েছি। এক ঘণ্টার মধ্যে আসছিজং বাহাদুরের কাণ্ড কারখানাও বলবনতুন কিছু করেছে নাকি? হা হঁ্যা না শুনলে আপনার বিশ্বাস হবে নাশালা বজ্জাতের হাডিডতাই নাকি

গতকালকে ফস করে আমার পকেট থেকে নােট বইটা নিয়ে গেছেআমাকে ভয় দেখাবার জন্যে এই রকম ভাব করছে যেন সে নােট বইটা খেয়ে ফেলবেবােঝেন অবস্থা! বাসায় থাকবেন আমি আসছি। 

তুমি কি এক্ষুণি আসছ

 

Read more

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২৬)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *