হুমায়ূন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার খন্ড-৬

মা কোনাে কথা বললেন নাবাবা বললেন, দেরি হয়ে যাচ্ছে, খােকা তুই নেমে যা। 

আমিও সঙ্গে যাই বাবা?নানা, তুই থাকবাসায় ওরা একানেমে যা, নেমে যা। 

মাসি গলা বাড়িয়ে বললেন, ‘পানের কৌটা ফেলে এসেছি, কেউ আসে তাে সঙ্গে দিয়ে দিও

শঙ্খনীল কারাগার 

 গাড়ি ছেড়ে দিলমন্টু গাড়ির পেছনে পেছনে বড়াে রাস্তা পর্যন্ত গিয়ে ফোঁপাতে ফোঁপাতে ফিরে এলরুনুঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায়জন্ম বড়াে বাজে ব্যাপারমৃতার চেয়েও করুণ। 

বুকের উপর চেপে থাকা বিষন্নতা দেখতে দেখতে কেটে গেলআবহাওয়া তরল হয়ে এল ঘন্টাখানেকের মধ্যেছােট খালা এলেন নয়টায় তাঁর মস্ত কালাে রঙের গাড়িতে করে, সঙ্গে মেয়ে কিটকিরাবেয়া ঢাউস এক কেটলি চায়ের পানি চড়িয়ে দিলরুনু ঝুনু স্কুলে যেতে হবে না শুনে আনন্দে লাফাতে লাগল। 

শঙ্খনীল কারাগার খন্ড-৬

সারা রাত নিঘুম থাকায় মাথা ব্যথা করছিলচুপচাপ শুয়ে রইলামইউনিভার্সিটিতে এক দফা যেতে হবেস্যার কাল খোঁজ করেছিলেন, পান নিআতিক কি জন্যে যেন তার বাসায় যেতে বলেছেখুব নাকি জরুরীচার্লি চ্যাপলিনের দি কিডছবিটি চলছে গুলিস্তানেআজ দেখব কাল দেখব করে দেখা হয় নিদুদিনের ভেতর দেখতে হবেসামনের হপ্তায় কী একটা বাজে ছবি যেন। 

কিরে খােকা, শুয়ে

মৃদু সেন্টের গন্ধ ছড়িয়ে খালা ঢুকলেনখালার সঙ্গে মায়ের চেহারার খুব মিলতবে খালা মােটাসােটা, মা ভীষণ রােগাখালা পাশের চেয়ারে বসলেন, জ্বর নাকি রে

জ্বি না, এই শুয়েছি একটুদেখি? খালা মাথায় হাত রাখলেননা, মােটেও জ্বর নেইডাক্তারের বউ হাফডাক্তার হয় জান তাে? জানিজ্বরটর নয়, এমনি শুয়ে আছি‘ 

খারাপ লাগছে? তা তাে লাগবেই, বুড়াে বয়সে মায়েদের যদি মেটারনিটিতে যেতে হয়। 

আমি চুপ করে রইলামদরজার আড়াল থেকে কিটকি উকি দিলখালা ঢাকলেন, আয় ভেতরে‘ 

 টিকি লজ্জিতভাবে ঢুকলযখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ আন্তরিকবাইরের কেউ থাকলেই কিটকি সংকোচ লজ্জায় চোখ তুলে তাকায় নাশৈশবের একটি ছােট্ট ঘটনা থেকেই কিটকির এমন হয়েছে

শঙ্খনীল কারাগার খন্ড-৬

 সে তখন খুব ছােট, সাত বৎসর বয়স হবেমায়ের সঙ্গে বেড়াতে এসেছেবাসায়রুনুঝুনুর সঙ্গে সারা দুপুর হৈচৈ করে খেললমা যখন সবাইকে খেতে ডাকলেন, তখন তার হঠাৎ কী খেয়াল হল কি জানি, মাকে গিয়ে বলল, খালা, আমি আপনাকে একটা কথা বলব, কাউকে বলবেন না তাে?‘ 

না মা, বলব নাআল্লার কসম বলুনআল্লার কসম। 

তা হলে মাথা নিচু করুন, আমি কানে কানে বলি‘ 

মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিসফিস করে বলল, বড়াে হয়ে আমি খােকা ভাইকে বিয়ে করবআপনি কাউকে বলবেন না তাে

মা কিটকির কথা রাখেন নিসঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেনযদিও সুদূর শৈশবের ঘটনা, তবু স্থানেঅস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারিকে প্রচুর লজ্জা দেওয়া হয়মা তাে কিটকির সঙ্গে দেখা হলে এক বার হলেও বলবেন, আমার বউমেয়েকে কেউ দেখি যত্ন করছে না

কিটকি তার মায়ের পাশে বসলসে আজ হলুদ রঙের কামিজ পরেছে, লম্বা বেণীতে মস্ত বড়াে বড়াে দুটি হলুদ ফিতের ফুলঅল্প হাসল কিটকিআমি 

বললাম, কি কিটকি, আজ কলেজ নেই

আছে, যাব নাকেন?এমনিকলেজ ভীষণ বােরিংতা ছাড়া খালার অসুখ। 

শঙ্খনীল কারাগার খন্ড-৬

থাকবি আজ সারা দিন? হাআজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবেভূতের গল্প শুনে কাঁদবি না তাে আবার? ইস, কাঁদব? ছােটবেলায় কবে কেদেছিলাম, এখনাে সেই কথাছােটবেলা তাে তুই আরাে কত কি করেছিসভালাে হবে না কিন্তু। 

বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করলখালা বললেন, আমি হাসপাতালে যাই থােকাকিটকি, তুই যাবি আমার সঙ্গে

“না মা, আমি থাকি এখানে। 

খালা চলে যেতেই রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকলবেশ মেয়ে রাবেয়া। এর ভেতর সে গােসল সেরে নিয়ে চুল বেঁধেছেরানা শেষ করেছে, এক দফা চা খাইয়ে আবার চা এনেছেরাবেয়া হাসতে হাসতে বলল, কি কিটকি? নানা ভিটকি বেগম, এই ঘরে কী করছ? পূর্বরাগ নাকি? সিনেমার মতাে শুরু করলে যে?‘ 

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার খন্ড-৭

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *