হুমায়ন আহমেদ এর রোদনভরা এ বসন্ত (পর্ব-৪)

এখন করছ কী? 

চাকরিবাকরি তেমন কিছু জোগাড় করতে পারিনি । অল্প কিছুদিন একটা ইস্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি। আমার এক বন্ধুর মামার ট্রাভেল এজেন্সি আছে। সেখানে কিছুদিন বসেছিলাম। এখন কিছু করছি না। রেস্টে আছি।রোদনভরা এ বসন্তদিন চলছে কীভাবে? 

তিনটা টিউশনি করছি। একটা কোচিং সেন্টারের সঙ্গে কথাবার্তা চলছে। 

বাবা–মা জীবিত আছেন? বাবা মারা গেছেন, মা জীবিত আছেন । 

মা কোথায় থাকেন? 

আমার তিন বােন। তিনজনেরই বিয়ে হয়ে গেছে। মা ভাগাভাগি করে তিনজনের সঙ্গে থাকেন। একেক বােনের সঙ্গে চার মাস করে ব্যবস্থা । আমি থাকি মেসে।। 

বিয়ে করে স্ত্রীকে নিয়ে কোথায় উঠবে? 

এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে ওঠার কোনাে জায়গা নেই। ঠিক আছে তুমি এখন যেতে পার। 

চট করে আমাকে বাতিল করে দেবেন না স্যার। আমাকে আরাে প্রশ্ন করুন। জেনারেল নলেজ থেকে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন। জেনারেল নলেজে আমার দখল ভালাে। 

রোদনভরা এ বসন্ত (পর্ব-৪)

তুমি বিদেয় হও। 

এক্সট্রা কারিকুলাম একটিভিটিজ সম্পর্কেও জিজ্ঞেস করতে পারেন । আমি ভালাে ব্যাডমিন্টন খেলতে পারি। রাজশাহী ডিভিশনে পরপর দু’বছর আমি রানার্স আপ ছিলাম। দাবাও ভাল খেলতে পারি। গ্রান্ড মাস্টার নিয়াজ মােরশেদের সঙ্গে তিনবার দাবা খেলেছি। দু’বার ড্র হয়েছে। একবার অবশ্যি উনি জিতেছেন। 

ভালাে যন্ত্রণা তাে। তােমাকে যেতে বলছি তুমি যাচ্ছ না কেন? 

ব্যাডমিন্টন খেলা ছাড়াও আমি খুব ভালাে পােট্রেট আঁকতে পারি। আমাকে দয়া করে এক শিট ফুল স্কেপ কাগজ আর একটা পেনসিল দিন । দশ মিনিটের মধ্যে আমি আপনার ছবি এঁকে দেব। আমার পােট্রেট করার ক্ষমতা দেখেই আপনার মেয়ে আমার প্রেমে পড়েছিল। 

কী বললে, প্রেমে পড়েছে? এমন একটা অশ্লীল কথা তুমি আমার মেয়ের সম্পর্কে বললে কোন সাহসে? জানাে তােমাকে আমি পুলিশে দিতে পারি? 

প্রেমের কারণে আপনি আমাকে পুলিশে দেবেন? প্রেমের কারণে যদি আমাকে পুলিশে দেন তাহলে ভেলেনটাইনস দিবসে আপনার কুশপুত্তলিকা দাহ করা হবে । 

চুপ, অশ্লীল কথা মুখে আনবে না। অশ্লীল কথা কোনটা? আবার কথা বলে। বের হও বললাম।। 

আমাকে ছােট্ট একটা সুযােগ দিন স্যার। একটা টু বি পেনসিল আর এক শিট কাগজ। আমার আঁকা পােট্রেট দেখার পর আপনার মন অবশ্যই দ্রবীভূত হবে। পেনসিল না থাকলে বলপয়েন্টই দিন। সবচেয়ে ভালাে হত চারকোল হলে। স্যার এক টুকরা কয়লা কি জোগাড় করা যায়?

রোদনভরা এ বসন্ত (পর্ব-৪)

মীরু উঠে বসল। ইন্টারভু বাের্ডের কথা ভাবতে গিয়ে তার ঘুম। পুরােপুরি চলে গেছে। আজ রাতে ঘুম আসবে এরকম মনে হচ্ছে না। ঘুমের চেষ্টা করার কোনাে মানে হয় না। বরং এখন গরম এক কাপ চা বানিয়ে খাওয়া যায়। HBO মুভি চ্যানেলে মুভি দেখা যেতে পারে। অদ্রিা রােগীদের জন্যে মুভি চ্যানেলগুলি খুব ভালাে। ইনসমনিয়া চ্যানেল চালু 

করলে চমৎকার হত। পৃথিবীর সব অদ্রিা রােগী আগ্রহ করে এই চ্যানেল দেখত। 

মীরু চা বানিয়ে নিজের শােবার ঘরে চলে এল। টিভির সামনে বসল না। আফজল সাহেবের ঘুম খুব পাতলা। টিভি ছাড়লেই তিনি জেগে উঠবেন এবং বিরক্ত গলায় বলবেন, কে? টিভি ছেড়েছে কে? তার চেয়ে বরং চা খেতে খেতে অন্য কিছু ভেবে সময় কাটানাে যাক। সুলতানা ফুপুর সঙ্গে কাল্পনিক কথােপকথন। কঠিন ইসলামিক মহিলা হলেও সুলতানা ফুপুকে মীরুর ভালাে লাগে, কারণ এই ফুপু বিস্মিত হতে ভালবাসেন। অতি তুচ্ছ জিনিসেও তিনি বিস্মিত হন। বােরকা পরে বের হবার আগে ঠোটে গাঢ় করে লিপস্টিক দেন। চোখে মাসকারা । রােজ দিয়ে গালে লালচে আভা আনেন। 

ফুপুর সঙ্গে কাল্পনিক কথাবার্তা শুরু করা যাক। ফুপু এসেছেন। মীরুর হাত ধরে তাকে নিয়ে গেছেন বারান্দায়। গলা নিচু করে তিনি বললেন— 

এইসব কী শুনছি মীরু? কী সর্বনাশ! কী শুনছ ফুপু? কোন এক বদ ছেলের সঙ্গে তাের নাকি খাতির হয়েছে? বদ ছেলে তােমাকে কে বলল? যেসব ছেলে-মেয়ের সঙ্গে খাতির করে তারা অবশ্যই বদ। ছেলের সঙ্গে মেয়ের ভাব হবে না? 

রোদনভরা এ বসন্ত (পর্ব-৪)

ভাব হবে। বিয়ের পর হবে। বিয়ের আগে কীসের ভাব? যা শুনছি তা কি সত্যি ? 

যা অজু করে আয়— এক্ষুণি তােকে তওবা করাব। ছেলেটাকে তােমার পছন্দ হবে। খুব ভালাে ছেলে। 

অচেনা মেয়ের সঙ্গে এক রিকশায় ঘুরে বেড়ায় সেই ছেলে ভালাে? তুই কি পাগল হয়ে গেলি? 

বারসাতের সঙ্গে দশ মিনিট কথা বললে তুমি পটে যাবে। 

‘পটে যাবে’ কী রকম কথা। এই ধরনের নােংরা কথা আমার সঙ্গে বলবি না মীরু। তাের মুখে নােংরা কথা মানায় না। নােংরা কথা বললে যে অজু ভেঙে যায় এটা জানিস? | বারসাতকে তুমি পনেরাে মিনিট সময় যদি দাও তাহলে সে তােমার পােট্রেট করে ফেলবে। সেই পােট্রেট দেখলে তােমার চোখ কপালে উঠে যাবে। 

পােট্রেট করে ফেলবে মানে কী? পােট্রেট কী? 

তােমার ছবি এঁকে ফেলবে। এমন সুন্দর যে মনে হবে ক্যামেরায় তােলা। 

ছবি আঁকা তাে খুবই গুনার কাজ। 

গুনার কাজ না সােয়াবের কাজ আমি জানি না তবে তার আঁকা ছবি দেখলে তােমার আক্কেলগুড়ুম হয়ে যাবে। ছবি আঁকা কীভাবে শিখেছে। শুনবে? 

আহা শােনাে না। বারসাত একদিন গিয়েছে নিউ মার্কেটে। ফার্মেসি থেকে এসিডিটির ওষুধ কিনবে। ওর মারাত্মক এসিডিটি।

Read more

হুমায়ন আহমেদ এর রোদনভরা এ বসন্ত (পর্ব-৫)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *