_______________
আমি নগন্য হীন প্রাণ,
কেবা দেবে আমার মান!
কোন অবোধ খুঁজবে আমায়,
আঁকবে ছবি তার কবিতায়!!
আমি দিশাহীন এক যাত্রী –
যেনো সমাগত নিশি রাত্রি।
তবু আলোক খুঁজে ফিরি,
ঘাঁটে বাঁধতে জীর্ণ তরী।
আমার তুমি আছো স্রষ্টা –
কষ্ট শেষে স্বপ্নদ্রষ্টা!
তবু বিশ্বাস আজ ক্ষীণ –
আমি তুচ্ছ, নিঃস্ব; হীণ।
করুণা বর্ষিত হোক প্রভু,
বিধি,ভুলোনা আমায় কভু।
মুক্ত করোহে পাপের ভার!
ওহে প্রণতি – সৃষ্টির আঁধার।
_______________
**Rights reserved.
**Written Dated:- 19/09/2025.