আমি যার পরিচয় পেয়েছি
মৃত্যুর ওপারে তাঁর স্থিতি,
তোমারা ভাবো জীবিত আমি?
প্রেম মোরে করছে মৃত্যুঞ্জয়ী,
ওপারের ভাষা ব্যক্ত করি
প্রেমিক হলেই বুঝতে পারবি,
আমার ভাষা দীপ্তিময়
ওপারের ভাষা যে তাই,
ইন্দ্রিয়ের উর্ধ্বে গেলে
মৃত্যুর স্বাদ তবেই পাবে,
দেহের মৃত্যু সবাই গ্রহণ করে
ইন্দ্রিয়ের উর্ধ্বে কয়জনই বা যেতে পারে?
যেজন হয়েছে ইন্দ্রিয় জিৎ
তার পরিচয় রয়েছে তার নিকট নিশ্চিত,
মৈত্রী বলে সাধু বলি তারে
ওপারের খবর আছে যার হৃদয়ে……..