~~~
“ছবি”টা দেখলে____
“নূরলদীনের কথা মনে পড়ে যায়'”।
আমি শব্দ পাচ্ছি না
কি করে শেষ করবো
আমার “নতুন কবিতা “।
কত রাত জেগে আছি
“তাহারেই মনে পড়ে “।
কি করে লিখবো “শান্তির গান”
“বনলতা সেন “আজ ও অপেক্ষারত
“গীতাঞ্জলি” কয় না কথা।
চারিদিকে” পল্লী জননী “র আর্তনাদ
কি করে শুরু করবো
“কোথা থেকে এসেছ তুমি “?
তুমি কি জান না “আমার পরিচয়”
“আমি কোনো আগন্তুুক নই”।
” নকশী কাঁথার মাঠ ” পেরিয়ে
“আঠারো বছর বয়স -এ ঠেকেছি।
” এই পৃথিবীর এক স্হান আছে”
যেখানে” সাম্যবাদী'”র গান গায়।
“বিদ্রোহী” মন গেয়ে বেড়ায়
” ফেব্রুয়ারির গান “।
“সোনার তরী “ভেসে বেড়ায়
” কপোতাক্ষ নদ”~এ।
“অন্ধবধূ”ছুটে যায় বনে
“ঝর্নার গান”তুলে।
কি করে দিবো আমি——
“পদ্মা'” “প্রতিদান”।
বলে যাও ~হে ~~হে ~’রান্নার’।