শিরোনাম :- ছেলের বিয়ে
কলমে:-তাওহীদ আল মামুন
বিয়েতে ভাই অমত কার?
মেয়ে তো সেই চমৎকার!
আদব কায়দা চরম তার।
নেই যে কোনো অহংকার,
দেবেন বাবা অলংকার,
বলছেন তিনি বারংবার।
মেজাজটা খুব নরম তার
লজ্জাবতী শরম তার,
এই মেয়ে তো পুরস্কার!
তবু কেন তিরস্কার?
সুখী জীবন অঙ্গীকার
যিনি হবেন সঙ্গী তার;
মেয়ে ভারী চমৎকার!
এই বিয়েতে অমত কার?
Copyright- তাওহীদ আল মামুন FB Page,All Right Reserved